Author: DailyCrisisBD

সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে দেখা মিলছে না সূর্যের। এমন পরিস্থিতিতে কবে সূর্যের দেখা মিলবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশা ও তীব্র শীতের ভোগান্তি অব্যাহত থাকলেও নতুন বছরের শুরুতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। মঙ্গলবার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ আশপাশের এলাকায় একই রকম আবহাওয়া থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দেশের কিছু অঞ্চলে রোদের দেখা মিলতে পারে এবং শুক্রবার নাগাদ প্রায় সারা দেশেই পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কুয়াশার কারণে দিনের তাপমাত্রা…

Read More

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইয়েমেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই ঘোষণার সঙ্গে আমিরাতের বাহিনীকে অবিলম্বে ইয়েমেন ত্যাগের আহ্বান জানানো হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, লেবাননের দক্ষিণে অবস্থিত সশস্ত্র ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’কে সংযুক্ত আরব আমিরাত অস্ত্র চালান পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত আমিরাতী বাহিনীকে প্রত্যাহারের এই আহ্বান জানানো হলো। ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সমস্ত আমিরাতের বাহিনীকে ইয়েমেনির সমস্ত ভূখণ্ড থেকে সরে যেতে হবে।’ আল-আলিমি বলেন, আজ থেকে ৯০ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সমস্ত বন্দর এবং সীমান্ত ক্রসিংয়ে ৭২ ঘণ্টার জন্য বিমান…

Read More

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে সোহাগ হোসেন (৩০) ও টাঙ্গাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৫)। তারা দুজনই ‘তাকওয়া ফুড অ্যান্ড বেভারেজ’ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ এবং নিহতদের মধ্যে সোহাগ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ও বিল্পব হোসেন ওই প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় সড়কের পার্শে দাঁড়িয়ে ছিল। পরে একই দিক থেকে…

Read More

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও আগামীকাল একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য উপদেষ্টা রিজওয়ানা…

Read More

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহুর্তে আমি তাঁর পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা—তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয়…

Read More

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার প্রতি সম্মান জানিয়ে দেশব্যাপী চলমান গণভোটের সব ধরণের প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান যে, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারিভাবে পরিচালিত গণভোটের কোনো প্রচারণা চালানো হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন একই সাথে ‘জুলাই সনদ’ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে সরকার দেশজুড়ে যে ব্যাপক প্রচার শুরু করেছিল, শোকের…

Read More

বিএনপির চেয়ারপারসন ও সাবকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করেছেন। তার দাফন ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে দলটির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Read More

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।প্রধান উপদেষ্টা বলেন,…

Read More

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সন্ধ্যা ৬টায় বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

Read More

বাউফলকে ইনসাফ কায়েমের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয়। আজ ২৯/১২/২৫ তারিখ আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জননেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. শফিকুল ইসলাম মাসুদ, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বাউফলের উন্নয়ন ও আগামীর বাংলাদেশ নিয়ে নিজের কথা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের মূলভিত্তি ও জুলাই বিপ্লবের মেলবন্ধন নিয়ে বাউফল গড়ার কথা বলেন- “আমাদের লড়াই একটি বৈষম্যহীন সমাজ গড়ার। আমরা মুক্তিযুদ্ধের মূল ভিত্তি— সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।” তিনি আরও উল্লেখ করেন যে, সাম্প্রতিক জুলাই গণ-আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং…

Read More