Author: DailyCrisisBD
ঢাকা | জানুয়ারি ২০২৬ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানুয়ারি জুড়ে তীব্র শীতের সতর্কতা, উত্তরাঞ্চলে বাড়তে পারে দুর্ভোগ শীতে কাঁপছে পুরো দেশ। সূর্যের দেখা মিললেও তাতে উষ্ণতার ছোঁয়া নেই। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা ও কম তাপমাত্রায় শীতের প্রকোপ আরও বেড়েছে। এরই মধ্যে জানুয়ারি মাসজুড়ে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে। ২০২৬ সালের…
ঢাকা | জানুয়ারি ২০২৬ সারা দেশে পুলিশের বিরুদ্ধে প্রায় দেড় হাজার মামলা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত জোরদার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সরাসরি জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় দেড় হাজার মামলার মধ্যে ৩০২টি মামলা নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সারা দেশের বিভিন্ন থানা ও আদালতে জুলাই গণহত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মোট ১ হাজার ৩৯৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলার মধ্য থেকে তদন্ত ও বিচারযোগ্যতা বিবেচনায় ৩০২টি মামলা আন্তর্জাতিক অপরাধ…
মেক্সিকো সিটি | ২ জানুয়ারি ২০২৬ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল ৬.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তীব্র কম্পনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হলেও প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়নি। মেক্সিকোর জাতীয় ভূকম্পন গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী অঞ্চলের কাছাকাছি, যার ফলে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে। ভূপৃষ্ঠ…
ঢাকা | ৩ জানুয়ারি ২০২৬ হঠাৎ করেই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা হলেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তা বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায়। তাও আবার অনেক এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে না। রাজধানীর শনির আখড়া, ডেমরা, মতিঝিল, মানিকনগরসহ বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের চরম সংকট দেখা দিয়েছে। শনির আখড়ার গোবিন্দপুর এলাকার বাসিন্দা মেহেদী হাসান জানান, গতকাল শুক্রবার সকালে একাধিক দোকানে ঘুরেও তিনি গ্যাসের সিলিন্ডার পাননি। বেশি দাম দিয়েও গ্যাস না পেয়ে বাধ্য হয়ে…
ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়ে পড়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে কবে, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হবে—সে বিষয়ে এখনো কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে বিষয়টি দ্রুত নিষ্পত্তির প্রয়োজন হলেও, রাজনৈতিক ও কৌশলগত বিবেচনায় দলটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। নির্বাচনী প্রচারে কার ছবি—বিএনপির বড় দোটানা খালেদা জিয়ার মৃত্যু বিএনপির সামনে একটি সংবেদনশীল বাস্তব প্রশ্ন তৈরি করেছে—নির্বাচনী প্রচারে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট ও ডিজিটাল পোস্টারে…
ঢাকা, ২০২৬: অর্থ পাচার কমে বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে ২৩.৩৪ শতাংশের বৃদ্ধি সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। পুরো বছরে দেশে প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৩.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে প্রবাসী আয় ছিল ২৬.৬০ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রা বিশেষজ্ঞরা বলেন, প্রবাসীরা অর্থ পাচার কমে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আয় দেশে পাঠিয়েছেন, ফলে গত বছরের রেকর্ড নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৫ সালের ডিসেম্বরে প্রাপ্ত রেমিট্যান্স ৩.২২ বিলিয়ন ডলার, যা এক মাসের হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। একক মাসে সর্বোচ্চ…
গুৱাহাটী, ভারত | বুধবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, রাজ্যে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি অভিবাসীদের বিতাড়ন করার ক্ষেত্রে আর নরম নীতি থাকবে না। মুখ্যমন্ত্রীর এই কঠোর অবস্থান ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের মূল নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “এখন কাউকে বিদেশি ঘোষণা করে আদেশ জারি হলেই তাকে ভারতীয় ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হবে। আর আমরা কোনো আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করব না।” তিনি এও জানান যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য রাজ্য সরকারের কৌশলের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। নীতির পরিবর্তন এবং প্রেক্ষাপট আগে বহিষ্কারের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যাচাই এবং…
ঢাকা | বুধবার সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ১৪টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার এ সংক্রান্ত নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ড সভায়। বoard সভায় বোয়িংয়ের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের বিক্রয় প্রস্তাব এবং ২০ ডিসেম্বর পাঠানো সংশোধিত খসড়া চুক্তি পর্যালোচনা করা হয়। প্রস্তাব অনুযায়ী, বোয়িং কোম্পানি ১৪টি বিমানের মধ্যে ২টি বোয়িং ৭৮৭-৯, ৮টি বোয়িং ৭৮৭-১০ এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ মডেল সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছে। বোর্ড সভায় এ প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়েছে এবং আলোচনার অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্য ও অর্থনৈতিক প্রেক্ষাপট এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের…
আঙ্কারা | বুধবার তুরস্কের অফিসিয়াল গেজেটে প্রকাশিত রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, ২ জানুয়ারি থেকে পর্যটন ও ট্রানজিটের উদ্দেশ্যে আসা চীনা নাগরিকরা তুরস্কে বিনা ভিসায় প্রবেশ করতে পারবেন। হুরিয়েত ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী চীনা পাসপোর্টধারীরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত তুরস্কে থাকতে পারবেন। এই পদক্ষেপ দুই দেশের পর্যটন ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার প্রত্যাশা তৈরি করেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি তুরস্ক ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১০ সালে তা কৌশলগত সহযোগিতার স্তরে উন্নীত হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক গত কয়েক বছরে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। গত…
সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে।’ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। প্রেস সচিব বলেন, ‘গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা দেখিনি। মনোনয়ন যে কম পড়েছে তাও নয়।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে। গণভোটের বিষয় সরকার প্রচারণা চালাচ্ছে। ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে।’ তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে। এ বিষয়ে আলোচনা হয়েছে।…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000