Author: DailyCrisisBD

চট্টগ্রাম | শনিবার, ৪ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম বন্দরে নতুন দুটি পদ সৃষ্টি করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এ উদ্যোগকে ঘিরে বন্দর কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর পরিচালনা পরিষদে নতুন দুটি পদ সৃষ্টি করে নৌ পরিবহন ও অর্থ মন্ত্রণালয় থেকে দুই কর্মকর্তাকে বোর্ড সদস্য হিসেবে নিয়োগ দিতে চায়। প্রস্তাব অনুযায়ী, নতুন দুই বোর্ড সদস্য রাজধানী ঢাকায় নিজ নিজ মন্ত্রণালয়ে বসে দায়িত্ব পালন করবেন। তবে এ প্রস্তাব মেনে নিতে পারছেন না চট্টগ্রাম বন্দরের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আশঙ্কা, ঢাকায় বসে বোর্ড সদস্যদের কার্যক্রম বন্দরের অপারেশনাল কাজে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ধীরগতির…

Read More

নিউইয়র্ক | বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই পদক্ষেপকে কার্যত যুদ্ধের সমতুল্য বলেও আখ্যা দিয়েছেন। নববর্ষের প্রথম দিনে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়ার পরপরই এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মামদানি। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনা শুধু আন্তর্জাতিক আইন নয়, যুক্তরাষ্ট্রের দেশীয় আইনও লঙ্ঘন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, ‘নগ্নভাবে অন্য দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা শুধু সেই দেশের জনগণের ওপরই…

Read More

ঝিনাইদহ | রোববার, ৪ জানুয়ারি ২০২৬ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে ডালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছানোর পর চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে সেটি ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।…

Read More

ঝিনাইদহ, ৩ জানুয়ারি ২০২৬ ঝিনাইদহ জেলা কারাগারের সুপার মোহাম্মদ হাবীবুর রহমানের বিরুদ্ধে সরকারি মোটরসাইকেল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, নিলামের নিয়মবহির্ভূতভাবে মোটরসাইকেলটি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে, যা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর জেলাধীন কারারক্ষীদের ব্যবহৃত একটি পুরাতন হিরো হোন্ডা মোটরসাইকেলের নিলামের বিজ্ঞপ্তি কারা ফটকে টাঙানো হয়। পরদিন ৩০ ডিসেম্বর স্থানীয় বাসিন্দারা তুহিন হোসেন, মো. রইচ উদ্দিন ও সোহেল রানা ২৫০০ টাকা করে জামানত দিয়ে নিলামে অংশ নেন। নিলামের সময় উপস্থিত ছিলেন জেল সুপার, কেরানি, হিসাব সহকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তবে অভিযোগ অনুযায়ী, নিলামের আগে সরকারি নির্ধারিত মূল্য গোপন রাখা…

Read More

বান্দরবান, ৩ জানুয়ারি ২০২৬ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে শনিবার (৩ জানুয়ারি) সকালে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাসিরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি বন্যহাতি আবদুস ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। আবদুস ছালাম কৌতূহলবশত হাতিটির ছবি তুলতে কিছুটা কাছে যান। হঠাৎ আশপাশে কুকুরের ডাকাডাকিতে হাতিটি উত্তেজিত হয়ে মুহূর্তের মধ্যে তার ওপর তেড়ে আসে এবং পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই আবদুস ছালামের মৃত্যু হয়। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। আবদুস ছালাম পেশায়…

Read More

ঢাকা | ৩ জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির সাবেক সাংস্কৃতিক নেতা মনির খানকে। গত বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। নির্বাচন…

Read More

ঢাকা, ২০২৫ ২০২৫ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগকে পৃথক করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিনের আলোচিত এই সংস্কারকে কেন্দ্র করে রাজস্ব ক্যাডার কর্মকর্তাদের নজিরবিহীন আন্দোলন ও কর্মবিরতিতে দেশের রাজস্ব কার্যক্রমে ভয়াবহ স্থবিরতা নেমে আসে। শেষ পর্যন্ত অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং অধ্যাদেশে গুরুত্বপূর্ণ সংশোধনী আনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহল দীর্ঘদিন ধরেই রাজস্বনীতি নির্ধারণ ও রাজস্ব আদায়ের কাজ আলাদা করার দাবি জানিয়ে আসছিলেন। তাদের যুক্তি ছিল—যারা কর আইন প্রণয়ন করেন, তারাই যদি আদায়ের দায়িত্বে থাকেন, তবে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে কক্সবাজার-৪ আসনে মনোনয়ন জমা দেওয়া মোট পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— অন্যদিকে দাখিল করা মনোনয়নপত্রে অসংগতি থাকায় লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আরফাতের মনোনয়ন স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তিনি নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের…

Read More

গুয়াহাটি, ৩ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বাংলাদেশ–ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের প্রভাব এবার পড়ল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। রাজনৈতিক বিতর্ক ও চাপের মুখে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার (৩ জানুয়ারি) ভারতের গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই-কে বলেন, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “ভারতে মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক ও চাপ তৈরি হয়েছিল। শুরুতে…

Read More

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যাচাই শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার। হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে জানতে চাইলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, “ভিডিওটি আমরা পেয়েছি এবং সেটি…

Read More