Author: DailyCrisisBD

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ওই পোস্টে তিনি লিখেন, আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি। মুরসালীন লিখেন, আজ থেকে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

Read More

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভারত সীমান্তে চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় ২টি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে নাজিরগোমানি সীমান্তে গরু পারাপারের সময় বিজিবির অভিযানে তারা আটক হন। আটককৃত ও অভিযান সংক্রান্ত তথ্য আটককৃতরা হলেন— তারা সকলেই ইসলামপুর এলাকার বাসিন্দা। ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে নাজিরগোমানি সীমান্তের ৮৬৮/৫ এস পিলারের কাছে তাদের আটক করে। আটককৃতদের হস্তান্তর করা হয়েছে পাটগ্রাম থানায়। পুলিশের পদক্ষেপ পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, বিজিবি চোরাচালানকারী ৩ জন ও ২টি…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিস্তীর্ণ উঁচুনিচু অঞ্চলজুড়ে ছড়িয়ে আছে সাদা আস্তরণ। আসলে সেগুলো বরফ। কোথাও সাদা বরফের চাদরে ঢাকা রাস্তার দুই পাশ, আবার কোথাও অনুচ্চ পাথুরে পাহাড়চূড়াগুলো যেন সাদা বরফের তাঁবুর নিচে আশ্রয় নিয়েছে। তপ্ত বালির ওপর নির্বিঘ্নে চলাফেরা করা উটের দলকেও এবার বরফের ওপর থেমে থাকতে দেখা গেছে। আবার কোথাও দেখা যায়, উৎসাহী মানুষ মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে পেঁজা তুলোর মতো উড়ে আসা বরফকণায় গা জুড়িয়ে নিচ্ছেন। সংবাদ-প্রতিবেদনের সঙ্গে যুক্ত একটি ভিডিওতে দেখা যায়, শিশু-কিশোররা ঐতিহ্যবাহী পোশাকের ওপর জ্যাকেট-জাম্পার পরে গানের তালে তালে নাচছে। কোথাও বরফ পড়ার দৃশ্যে অভিভূত হয়ে মানুষজন একে অপরের কাছে বিস্ময় প্রকাশ…

Read More

ঢাকা | ১ জানুয়ারি ২০২৬ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষের জেরে মব সন্ত্রাসের শিকার হয়ে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। 🔹 ঘটনার বিবরণ পুলিশ ও স্বজনদের তথ্যমতে, নিহত নাঈম কিবরিয়া একটি প্রাইভেট কার চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। সংঘর্ষের পর মোটরসাইকেলের চালকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম মারধর করে। মারধরের একপর্যায়ে নাঈম কিবরিয়াকে রাস্তায় ফেলে রেখে…

Read More

দিনাজপুর | ০১ জানুয়ারি ২০২৬ নতুন বছরের প্রথম দিনেই পাঠ্যবই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার ৩৯ টি সংযুক্ত ও ৩৪টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একযোগে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শিক্ষার্থীরা নতুন বই সংগ্রহ করতে মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় করে। রঙিন মলাটের নতুন বই হাতে পেয়ে তাদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। শিক্ষক ও অভিভাবকরাও সরকারের সময়মতো বই বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে এবং শিক্ষাবর্ষের শুরু থেকেই নিয়মিত পাঠদান নিশ্চিত করা সহজ হবে। উপজেলার কয়েকটি…

Read More

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, প্রায় এক মাস আগেই তিনি পদত্যাগ করেছিলেন। গতকাল মঙ্গলবার সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদে ছিলেন। গতকাল রাতে রাষ্ট্রপতি সায়েদুরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত বুধবার পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত ছিলেন। তার আগে পদত্যাগ…

Read More

অবশেষে অবসান হলো দীর্ঘ জল্পনা-কল্পনার। সেইসঙ্গে নতুন বছরেই সুখবর পেয়েছেন নেইমার। বুধবার (৩১ ডিসেম্বর) ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস তার সঙ্গে চুক্তি নবায়ন চূড়ান্ত করেছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজের শৈশবের ক্লাবেই থাকছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সান্তোসে ফেরার পর এটি নেইমারের সঙ্গে করা তৃতীয় চুক্তি। এর আগে ২০২৫ সালে তার সঙ্গে ছয় মাস করে দুবার চুক্তি করেছে ভিলা বেলমিরোর ক্লাবটি। এবারের চুক্তি এক বছরের জন্য। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সান্তোসের সূত্রের বরাত দিয়ে ‘গ্লোবো’ জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সান্তোসের ১০ নম্বর জার্সিধারীর (নেইমার) নতুন চুক্তির ঘোষণা দেওয়া হবে। এ চুক্তির মাধ্যমে ক্লাব সভাপতি মার্সেলো…

Read More

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব আ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। সদ্য প্রয়াত বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার জানায় স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ উপস্থিত হওয়ার কারণ ব্যাখা করতে গিয়ে বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার প্রতি মানুষের ভালোবাসার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তিনি বিরল ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে কখনো আপোস করেননি। দেশের স্বাধীনতার-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি। তার সমস্ত জীবন গণতন্ত্রের প্রতিষ্ঠা জন্য সংগ্রাম, লড়াই করেছেন। কারা ভোগ করেছেন। তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনো এই দেশ ছেড়ে চলে যাননি। এই…

Read More

ঢাকা | ১ জানুয়ারি ২০২৬ দুর্নীতির অভিযোগে তদন্তাধীন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমের মালিকানাধীন গুলশানের দশমিক ৪৯৫০ একর জমির ওপর নির্মিত বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ঢাকার ভাটারা এলাকার তিন দশমিক ৩৭৭ একর জমিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। দুদকের আবেদনে আদালতের আদেশ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বহুতল ভবনসহ এসব স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আহমেদ আকবর…

Read More

ঢাকা | ০১ জানুয়ারি ২০২৬ দেশে তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর আইন কার্যকর হয়েছে। বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণীত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের পর ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবনায় জারি হওয়া এই অধ্যাদেশের মূল লক্ষ্য হলো—তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, পৃথক বিড়ি সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে একীভূত আইন প্রণয়ন এবং ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা। অধ্যাদেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজনসমূহ ১. তামাকজাত দ্রব্যের সংজ্ঞা…

Read More