যারা দ্বীন, দেশ ও উম্মাহর কল্যাণে ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। এই সামান্য প্রচেষ্টার মাধ্যমে ঈদের আনন্দে অধিকাংশ শহীদ ও আহত পরিবারকে অংশীদার করতে পেরে আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে, আমাদের তখন লক্ষ্য ছিল একটাই যারা জাতির জন্য, দ্বীনের জন্য এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন, তাদের পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় এ বছর কুরবানীর মাংস ও ঈদের আনন্দ পৌঁছে দেওয়া হয়েছে মোট ৪৬টি পরিবারের কাছে।
আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা আরও বৃদ্ধি করুন, আহতদের পূর্ণ সুস্থতা দান করুন এবং তাঁদের পরিবারগুলোকে উত্তম প্রতিদান নসীব করুন। আমীন।