Author: DailyCrisisBD
গত ১৫ ডিসেম্বর ২০২৫ (সোমবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর এ্যারো মেডিক্যাল ইনস্টিটিউটে নব স্থাপিত নাইট ভিশন ট্রেইনার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাইট ভিশন ট্রেইনার এর শুভ উদ্বোধন করেন। বিমান বাহিনীকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিত্যনতুন স্থাপনা ও উড্ডয়ন সরঞ্জাম সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রিত পরিবেশে সিমুলেটেড প্রশিক্ষণের মাধ্যমে বৈমানিকদের নাইট ফ্লাইং দক্ষতা এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই নতুন নাইট ভিশন ট্রেইনার আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এই উন্নত প্রশিক্ষণ সুবিধাটি বৈমানিকগণের নৈশকালীন ফ্লাইট পারিপার্শ্বিক অবস্থা…
ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৫: বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ-এর সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ দেশের খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় খ্রিস্টান ধর্মের নেতারা তাঁদের শুভেচ্ছা বক্তব্যে বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও…
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারা দেশের সদস্যরা অংশগ্রহণ করবেন। সকাল ৮টায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণার পর দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ও বরেণ্য মেহমান এবং বিশিষ্ট ইসলামিক স্কলারসহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে বেলা একটায় প্রথম অধিবেশন সমাপ্ত হবে। স্বল্প বিরতির পর দুপুর দুইটা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন, সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সদস্য সম্মেলনের কার্যক্রম শেষ হবে। বুধবার সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করবেন। তাঁকে বহনকারী বিমান লন্ডন থেকে আসার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত ও ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।সিলেট জেলা ও মহানগরসহ সিলেট বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় নির্দেশনা মান্য করার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি। (অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)সিনিয়র যুগ্ম মহাসচিববাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৪) প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বুধবার (২৪ ডিসেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আরও পড়ুনহাদির মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো: প্রধান বিচারপতিপ্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন জুবায়ের রহমান…
বিএনপির জোটের হিসেবে নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা) আসনে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি জেলা জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি। তবে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ আলম। তিনি দাবি করেন, ফতুল্লার জনগণ তার প্রত্যাবর্তন চাইছে এবং তার প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই তাদের প্রত্যাশা পূরণ হবে। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে জমিয়তের নেতা মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনয়নের ঘোষণা দেন। সমঝোতা অনুযায়ী, কাসেমী খেজুর…
ডেস্ক রিপোর্ট | ঢাকাসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং এ ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে—এমন মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফিরবেন—সে সিদ্ধান্ত পুরোপুরি মোদি সরকারের হাতেই রয়েছে। তবে এ বিষয়ে এখনো ভারত সরকার নীরব ভূমিকা পালন করছে। অতীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ নিয়ে নিয়মিত বক্তব্য দিলেও বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।সিপিআইএম নেতা আরও বলেন, বাংলাদেশ…
Before dawn breaks in Uttara, the city’s streets are half-asleep. By 5 a.m., a few tea stalls are open, and sanitation workers are quietly starting their day. Observing them, one realizes that politics is not confined to parliament or television—it resides in the everyday experiences, frustrations, and resilience of ordinary citizens.At Sector 6’s Baitul Noor Jame Mosque, after Fajr prayers, elderly residents approached, placing hands on shoulders, embracing, and sharing memories. Many recalled participating in anti-Ershad movements in the 1990s—facing beatings, jail, and injustice. Their voices carried the same concern: even if governments change, systems often remain unaltered. They stressed…
গণঅভ্যুত্থানের ঘোষক ড. কর্নেল শহীদ উদ্দিন খানের বিস্ফোরক বক্তব্য ঢাকা | বিশেষ প্রতিবেদনবাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের পেছনে বিদেশি গোয়েন্দা প্রভাবের অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅভ্যুত্থানের ঘোষক ড. কর্নেল শহীদ উদ্দিন খান। তিনি বলেন, “বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে যে অদৃশ্য হাত কাজ করছে, তার কেন্দ্রবিন্দুতে RAW-এর ছায়া স্পষ্ট।”তার ভাষায়, RAW শুধু সীমান্তের বাইরে নয়এ দেশের রাজনীতি, প্রশাসন ও ক্ষমতার অলিগলিতেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।তিনি অভিযোগ করেন, একটি দেশীয় সুবিধাভোগী চক্র বিদেশি এজেন্ডার বাহক হয়ে রাষ্ট্রকে দুর্বল করছে।ড. কর্নেল শহীদ উদ্দিন খান বলেন,“যে রাষ্ট্র নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না,যে রাষ্ট্র বিদেশি গোয়েন্দা কৌশলের পরীক্ষাগার হয়ে ওঠে সে রাষ্ট্র নামেই স্বাধীন, বাস্তবে পরাধীন।”তিনি…
বরিশাল প্রতিনিধি | প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫১৫০ আসন দাবি করা হয়েছে—এমন প্রশ্নকে ‘শোনা কথা’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, আসন বণ্টনের ক্ষেত্রে দল বাস্তবতা ও বিজয়ের সম্ভাবনাকেই অগ্রাধিকার দেবে।মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “যেখানে যে দল বা প্রার্থী বেশি শক্তিশালী, সেখানে তাকেই দেওয়া হবে। পিরোজপুরে সাইদির আসন আমরা ছেড়ে দেব। যেখানে জামায়াত শক্তিশালী, সেখানেও আমরা সরে যাব।”সমঝোতার ভিত্তিতে বরিশাল ও বাকেরগঞ্জ—এই দুই আসনে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।আসন সমঝোতা প্রসঙ্গে মুফতি ফয়জুল করিম আরও বলেন,…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000