Author: DailyCrisisBD

Mymensingh, December 23, 2025: The Office of the Chief Adviser has expressed its profound sorrow over the killing of factory worker Dipu Chandra Das in Mymensingh and extended its deepest condolences to his family. On behalf of the government, Education Adviser Professor C R Abrar visited the bereaved family in Mymensingh on Tuesday to convey the government’s sympathy and assurance of support during this difficult time. During the visit, he spoke with Rabilal Das, the father of Dipu Chandra Das, among others. The Education Adviser reiterated that the killing was a heinous criminal act with no justification and no place…

Read More

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮/১০জন। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম ঠিকানা জানাতে পারলেও অপর ৪জনের নাম ঠিকানা জানাতে পারেনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে, আলাউদ্দিন (৪০) উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা…

Read More

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাসনাত আব্দুল্লাহর জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শহিদ পরিবারের সদস্যরা। তিনি বর্তমানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় প্রস্তুতির অংশ হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের এই উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, শহিদ পরিবারদের অংশগ্রহণে মনোনয়ন ফরম সংগ্রহ একটি প্রতীকী ও তাৎপর্যপূর্ণ ঘটনা, যা জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই মনোনয়নকে কেন্দ্র করে দেবিদ্বারজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সামনে আরও সাংগঠনিক কার্যক্রম ও পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।

Read More

প্রতিনিধিঃনোয়াখালী জেলা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাতে দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ইটভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে দিয়ে আগুন নিভিয়ে দেয় প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যােগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলার চর জুবিলী ইউনিয়নের চর বাগ্যাস্থ মেসার্স আল্লারদান ব্রিকস (এ.ডি. বি. ব্রিকস) এবং চর জব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর ইউনিয়নের মাহিন ব্রিকস প্রকাশ (আলিফ ব্রিকস) এ। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের টিম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বর্ণিত অপরাধ ভঙ্গের দায়ের উক্ত আল্লারদান ব্রিকসকে ১ লক্ষ টাকা এবং মাহিন ব্রিকসকে ১…

Read More

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষে নির্বাচন করার আগ্রহ ছিল জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার। তবে আসন সমঝোতার কারণে এই আসন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী…

Read More

ঢাকা | প্রতিরক্ষা প্রতিবেদকবাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে তুরস্ক থেকে আরও অ্যাটাক ড্রোন সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হলে এ বিষয়ে শিগগিরই একটি ইতিবাচক অগ্রগতির খবর আসতে পারে।সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যমতে, প্রস্তাবিত এসব ড্রোন কেবল নজরদারির কাজে সীমাবদ্ধ থাকবে না; বরং প্রয়োজন অনুযায়ী প্রিসিশন স্ট্রাইক পরিচালনায় সক্ষম হবে। আধুনিক যুদ্ধব্যবস্থা, সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত নজরদারিতে এ ধরনের ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী ২০২৩ সালে প্রথম ধাপে তুরস্ক থেকে ৬টি Bayraktar TB2 ড্রোন সংগ্রহ করে, যা বর্তমানে সক্রিয় সার্ভিসে রয়েছে। নতুন করে ড্রোন সংগ্রহের মূল লক্ষ্য হলো দেশের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ…

Read More

নয়াদিল্লি/ঢাকা:ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন থেকে ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক ও প্রশাসনিক সূত্রে জানা গেছে। হঠাৎ এ সিদ্ধান্ত ঘিরে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।হাইকমিশন সূত্র জানায়, নির্দিষ্ট সময়ের জন্য ভিসা সংক্রান্ত আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ বন্ধ রয়েছে। তবে এটি স্থায়ী সিদ্ধান্ত কি না, নাকি প্রশাসনিক বা কারিগরি কারণে সাময়িক ব্যবস্থা—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। একইভাবে, ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকেও বিষয়টি নিয়ে প্রকাশ্য মন্তব্য আসেনি।কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভিসা কার্যক্রম স্থগিত হওয়া সাধারণত দুই দেশের…

Read More

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অজ্ঞাত রোগে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুর বারোটার দিকে টঙ্গীর তিলারগাতি এলাকার কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। তবে এটা কি প্যানিক এ্যাটাক নাকি পানিবাহিত কোনো রোগের কারণে শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কেউ বলতে পারছেন না। কারখানাটির শ্রমিক নারগিছ, ফাতেমা আক্তার, আকলিমা বলেন, সকাল সাড়ে এগারোটার দিকে আমরা চা পানের বিরতিতে কারখানার ক্যান্টিনে যাই। বাসা থেকে তৈরি করা খাবার খেয়ে। কারখানার ফিল্টারিং (পরিশোধন করা) পানি পান করি। কিছুক্ষণ পর বমি ও পেটে ব্যথা অনুভব হয়। পরে জ্ঞান হারিয়ে ফেললে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে। কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাজিদ হোসেন বলেন,…

Read More

ঢাকা-৫ আসনে শিক্ষা মাফিয়া মাহবুবুর রহমান মোল্লা স্থানীয় জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাহবুবুর রহমান মোল্লা, যিনি দীর্ঘদিন চাপে থাকার পর আবার বিপ্লবের পর বিএনপির প্রার্থী নবীউল্লাহ নবীর নির্বাচনী কমিটিতে উপদেষ্টার পদ পেয়েছেন, স্থানীয় জুলাই যোদ্ধা সাগির আহমেদ তুরাণকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুবুর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন নম্বর ও ফেসবুক আইডি থেকে নিয়মিতভাবে জুলাইতে ভূমিকা রাখা তরুণদের হুমকি দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেসব প্রার্থীরা স্থানীয় জুলাই যোদ্ধাদের অস্বীকার করে, তারা বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখেন না। যাদের হাতে স্থানীয় যুবকরা নিরাপদ নয়, তাদের হাতে পুরো দেশের নিরাপত্তা কখনোই…

Read More

নোয়াখালীঃনিজস্ব প্রতিনিধি, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় দীর্ঘদিন ধরে চোরাই ডিজেল, পেট্রোল ও অকটেনের অবৈধ ব্যবসা চললেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। হাতিয়া থেকে নলচিরা ঘাট পর্যন্ত নৌপথ ও সংশ্লিষ্ট আঞ্চলিক সড়কগুলো বর্তমানে চোরাই তেল পরিবহন ও বিক্রির নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের গুরুত্বপূর্ণ যোগাযোগ ঘাটগুলোর মধ্যে নলচিরা, চরচেঙ্গা ও তমরুদ্দি উল্লেখযোগ্য। নদী পার হয়ে সোনাপুর থেকে দক্ষিন অঞ্চলে চেয়ারম্যান ঘাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার মোড় হয়ে ৪নং ঘাট চরজব্বর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে হাতিয়া উপজেলার সাথে সংযুক্ত চেয়ারম্যান ঘাট নামক স্থানে গিয়ে মিলিত হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, এই সড়ক…

Read More