Author: DailyCrisisBD
“এখানে এসেছি আমি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে। আমি জানি না এই মুহূর্তে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখবো বলে। আজ যে বাংলাদেশ দেখছি—এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। অত্যন্ত পরিষ্কার, এখানে কথা বলার কিছু নেই। আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয় গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার অধিকার তার ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জায়গায় আঘাত এসেছে। আপনাদের কাছে অনুরোধ, কোনো রাজনৈতিক দল নয়,…
মানি, অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের নেতৃত্বের অনেক ভুল-ত্রুটি ছিল। মাহফুজ-নাহিদ-আসিফরা হয়তো অনেককে যথেষ্ট সময় দিতে পারেনি, অনেককে একোমোডেট করতে গিয়ে দেরি করেছে, হয়তো কিছু সম্পর্কের ক্ষেত্রে পূর্বতন ব্যক্তিগত চিন্তা ও দ্বন্দ্ব প্রভাব রেখেছে। কিন্তু তারা কখনো ‘এজেন্সি’র গুটি হয়ে খেলে নাই। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে ‘রাজনৈতিক’ ও গণমুখী সিদ্ধান্ত নিয়েছে। যা দুইদিন আগের প্রথম আলো-ডেইলি স্টার কাণ্ডে আবারও প্রমাণিত।বলা বাহুল্য, এটা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতালব্ধ।কিন্তু অভ্যুত্থানের ঠিক পরপরই অভ্যুত্থানের জনস্বীকৃত নেতৃত্বের বাইরে আরেক ধরণের ‘ছদ্ম নেতৃত্ব’ তৈরি করার প্রক্রিয়া শুরু করলো কেউ কেউ। এর আপাতঃ উদ্দেশ্য দুইটা – অভ্যুত্থানের নেতৃত্বকে ভিলিফাই করা এবং তাদের রিপ্লেস করে আজ্ঞাবহ নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা। এই প্রজেক্টে…
মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, জাতির গর্বিত কৃতী সন্তান এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার, বীর উত্তম, পিএসএ (অবঃ) গত ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার সকাল ১০ টা ৩৫ ঘটিকায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর ১১ মাস ২০ দিন । মৃত্যুকালে তিনি ০২ পুত্র, ০১ কন্যা, ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ড-এ অদ্য ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ…
প্রেস রিলিজ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ‘বডি-ওয়ার্ন ক্যামেরা’র সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন আন্তর্জাতিক বিমান চলাচলে নিরাপত্তা (Safety) ও সুরক্ষা (Security) সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। বিশ্বের সকল বিমানবন্দরেই নিরাপত্তা কর্তৃপক্ষের কঠোর নীতি মেনে চলা হয়। নিষিদ্ধ (Prohibited) ও অবৈধ (Contraband) দ্রব্য বহনের আশঙ্কায় বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ যাত্রীদের লাগেজ তল্লাশিকালে প্রয়োজনবোধে তালা ভেঙ্গে, চেইন কেটে কিংবা লাগেজের কোনো অংশ কর্তন করে নিষিদ্ধ দ্রব্যাদি অপসারণ করে থাকেন। আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, এ ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের জন্য যাত্রী বা এয়ারলাইন্সের পূর্বানুমতির প্রয়োজন হয় না। দুর্ভাগ্যজনকভাবে, বিদেশ থেকে আগত অনেক যাত্রী এ ধরনের লাগেজ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ (সোমবার) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এদিকে ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, এই আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম…
ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫: সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সোমবার সকাল পর্যন্ত কমপক্ষে ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম। এ ছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে…
বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অস্থিরতা ও আতঙ্কের ছায়া ক্রমেই ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থানে থাকা ব্যক্তিরাই এখন টার্গেটেড হামলার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে ভারতের একপক্ষীয় নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজপথ ও লেখনীর মাধ্যমে সোচ্চার, তাদের স্তব্ধ করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনার ইঙ্গিত পাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলো। সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণের ঘটনায় এই আশঙ্কা আরও জোরালো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি তোলা ব্যক্তিরাই একটি বিশেষ ‘হিটলিস্টে’ উঠে এসেছেন। এই প্রেক্ষাপটে জুলাই…
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও…
চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— গুমানমর্দ্দন ইউনিয়নের মাহফুজ আলম ওরফে মানিক (১৯), আবদুল হক (২০), মো. মিনহাজুর রহমান (১৯), মির্জাপুর ইউনিয়নের মো. মইনুল হোসেন (২১) এবং হাটহাজারী পৌরসভার আল-নাহিয়ান (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর এলাকায় অবস্থিত সাবেক এমপি…
ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফটকে প্রায় দুই শতাধিক দুষ্কৃতিকারী জমায়েত হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ২১ ডিসেম্বর (রোববার) বিকেল ৫টার দিকে তারা বিক্ষোভ করেন। এরপর দিল্লির বাংলাদেশ হাইকমিশনে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এই নিয়ে পরপর দুইদিন হামলা করা হলো। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এরা ‘অখন্ড হিন্দুরাষ্ট্র’ নামক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনের সদস্য। এই উগ্রবাদী সংগঠনের অন্যতম একটি ঘোষিত লক্ষ্য হলো বাংলাদেশকে অখন্ড ভারতের অঙ্গীভূত করা। এই ঘটনার প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায় যে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত দায়িত্বরত সদস্যরা এ সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ কেউ সন্ত্রাসীদেরকে উৎসাহ প্রদান করে। পরপর দুইদিন…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000