Author: DailyCrisisBD
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের (স্নাতক) স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে প্রকাশিত প্রবেশপত্রের রোল ও সিরিয়াল নম্বর বহাল থাকবে। তবে পরীক্ষার সংশোধিত আসন বিন্যাস আগামী ২৫ ডিসেম্বর প্রকাশ করা হবে। একই সময়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় যেসব পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদনের সময়…
ঢাকার ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায়। ধানমন্ডি থানার কর্মকর্তারা জানান, ২০ ডিসেম্বর রাতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ৩০০ থেকে ৩৫০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দুর্বৃত্তরা রাতে ভবনে প্রবেশ করে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে তা পুড়িয়ে দেয়। হামলার ফলে সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। ঘটনার পর ছায়ানট পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ…
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে সদর হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম। শনিবার (২০ ডিসেম্বর) রাতে সদর হাসপাতালে গিয়ে দগ্ধ বেলাল হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এসময় তিনি বেলালের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সমবেদনা জানান। ড. রেজাউল করিম বলেন, এ ঘটনা মানবতাবিরোধী। ঘুমন্ত পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা বর্বরতার সীমা ছাড়িয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া…
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তারাকান্দি গ্রামে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত সেনাসদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের লাশের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। রোববার সকালের দিকে তার লাশ পৌঁছার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়াজনিত কারণে পৌঁছেনি। আবহাওয়াজনিত কারণে হেলিকপ্টারটি রওনা দিতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। এরআগে গতকাল শনিবার জাহাঙ্গীর আলমসহ সুদানে শাহাদাতবরণকারী ৬ সেনাসদস্যের লাশ দেশে পৌঁছে। যোহর নামাজের পর নিজ বাড়িতে ওই সেনাসদস্যের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার তারাকান্দি গ্রামের মোহাম্মদ হযরত আলীর ছেলে। ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার হিসেবে যোগ দেন। রংপুর ক্যান্টনমেন্টে চাকরিরত অবস্থায় চলতি বছরের ৭ নভেম্বর তিনি…
নোয়াখালী: শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়ার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। স্থানীয় অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর ও পিটিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন নেতাকর্মীকে আহত করে। আহতরা হলেন মো. সাহারাজ, রুবেল, মো. মনির এবং কবির উদ্দিন মজনু। স্থানীয় স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলার নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এটি রাজনৈতিক কোনো বিষয় নয়, দুটি গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়েছে।”
শনিবার রাত ৯টার দিকে দিল্লির চানক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের মূল ফটকের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে ২০–২৫ জনের একটি উগ্র হিন্দু জঙ্গি দল বাংলাদেশবিরোধী স্লোগান দিতে গিয়ে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকমিশনার ও তার পরিবার সুরক্ষাহীন ছিলেন। সংক্ষিপ্ত বিবরণ:
ঢাকা, ২১ ডিসেম্বর: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান রোববার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, শহীদ হাদির খুনিরা যদি পার পেয়ে যায়, তাহলে দেশে কারও জীবনই নিরাপদ থাকবে না। ডা. শফিকুর রহমান দ্রুত সব ধরনের সন্দেহ ও সংশয়ের ঊর্ধ্বে উঠে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, হাদিরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে ছিলেন। তাদের শত্রুরা প্রকৃত অর্থে দেশের শত্রু। জামায়াত আমির উল্লেখ করেন, হাদিরা বিপ্লবের আদর্শের নাম এবং তাদের হত্যা করা গেলেও চেতনা হত্যা করা যাবে না। হাদির জনপ্রিয়তা হয়তো…
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় তৃতীয় বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২১৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৯ গুণ বেশি রয়েছে। এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৮২) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (২৮০), কল্যাণপুর…
লোহাগাড়া (নড়াইল), ২০ ডিসেম্বর: নড়াইলের লোহাগাড়া উপজেলায় ছাত্রলীগের দুই নেতার ছুরিকাঘাতে শহীদ জুলাই যোদ্ধার ভাই মুহিবুল হক আহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকার আইস পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহত মুহিবুল হক লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের নুরুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুহিবুল হক ও তার কয়েকজন বন্ধু ওই এলাকায় অবস্থানকালে ছাত্রলীগ নেতা জিহাব ও মিনহাজকে সেখানে দেখতে পান এবং দাঁড়াতে বলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের ওই দুই নেতা মুহিবুল হককে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় মুহিবুল হককে…
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একই ঘটনায় পরিবারের আরও ৩ সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। এই বর্বরোচিত ঘটনা আমাদেরকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। ঘুমন্ত শিশুকে পুড়িয়ে হত্যার মতো ঘটনা রাষ্ট্র ও সমাজের জন্য চরম লজ্জার। জীবন কেড়ে নেওয়া এবং একটি পরিবারকে নিশ্চিহ্ন করার প্রবণতা সভ্য সমাজে কল্পনা করা যায় না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। নৃশংস এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা দ্রুততম সময়ের মধ্যে সনাক্ত করে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একইসাথে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000