Author: DailyCrisisBD

আন্দোলন প্রতিবেদনজুলাই-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করলেও ‘নতুন বাংলাদেশ’ ধারণাটি বাস্তবে কতটা নতুন—সে প্রশ্নই এখন সামনে এসেছে। ১ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট ২০২৫ পর্যন্ত ঘোষিত বর্ষপূর্তি কর্মসূচির শেষ দিনে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত নাগরিক পার্টি (নাপা–এনসিপি) নেতাদের বিরোধিতার মুখে বাতিল হয়। পরে কর্মসূচির নাম পরিবর্তন করে রাখা হয় ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’।বিশ্লেষকদের মতে, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে মূলত বুর্জোয়া রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে ব্যাখ্যা দাঁড় করিয়ে নির্বাচনী প্রচারণা জোরদার করছে। অথচ অভ্যুত্থানের শুরুতে বাম গণতান্ত্রিক শক্তিগুলো ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ভিত্তিতে একটি গণসরকার গঠন এবং রাষ্ট্র ও সমাজের সর্বস্তর থেকে ফ্যাসিবাদ নির্মূলের আহ্বান জানিয়েছিল। কিন্তু…

Read More

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের মৃতদেহ দেশে প্রত্যাবর্তন ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার): গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাত বরণকারী ৬ জন শান্তিরক্ষীর মৃতদেহ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি বিমানবন্দরে শান্তিরক্ষীদের মৃতদেহ গ্রহণ করেন। এছাড়াও মৃতদেহ গ্রহণকালে চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা এর ফোর্স…

Read More

আজ শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাযা অনুষ্ঠিত হয়েছে। এই জানাযা শুধু একজন শহীদের জন্য রবের কাছে সমর্পণের আনুষ্ঠানিকতা ছিল না; বরং এটি পরিণত হয়েছে প্রতিবাদ, ভালোবাসা ও সম্মানের সম্মিলিত প্রকাশে। শহীদের জানাযা এ দেশে বারবার নিপীড়নের বিরুদ্ধে মানুষের নীরব কিন্তু দৃপ্ত প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে।ফ্যাসিবাদের শাসনামলে জানাযায় শরিক হওয়াই ছিল এক ধরনের প্রতিবাদ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাযার আয়োজন সেই সময়ের ভয়াবহ দমন-পীড়নের বাস্তবতা স্মরণ করিয়ে দেয়। তখন আশঙ্কা ছিল—জানাযা শেষ করা যাবে তো? হামলা হবে না তো? আয়োজকদের তুলে নেওয়া হবে না তো? ইসলামের একটি ধর্মীয় অনুসঙ্গ পালন করতেও মানুষকে সাহস সঞ্চয় করতে হয়েছে।সব…

Read More

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (এ.কে. খন্দকার)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ.কে. খন্দকার ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় সৈনিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তাঁর কৌশলগত সিদ্ধান্ত, সাংগঠনিক দক্ষতা ও অটল দেশপ্রেম স্বাধীনতার সংগ্রামকে আরও সুসংহত করেছিল।…

Read More

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মাহফুজ রহমান। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া এলাকার ফিরোজ শাহের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন—নিহত মাহফুজের মা মাহমুদা বেগম (৩৫) ও খালা নরুন্নাহার বেগম (৪৫)। জানা গেছে, শনিবার বিকালে নতুন বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশাযোগে মা ও খালাকে নিয়ে মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন মাহফুজ। পথে খাগদী এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর মাহফুজ। এ সময় আহত হন তার মা ও খালা। পরে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর শহরের সাদ্দাম বাজার মোড় থেকে প্রতীকী কফিন সহ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম,শহর শিবিরের সভাপতি হাফেজ মা. আবু ইউসুফ, গণ-অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকিক আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুস্তাফিজুর রহমান প্রমুখ। শেষে জানাজা ইমামতি করেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা। ‘কুষ্টিয়ার সর্বস্তরের ফ্যাসিবাদ ও…

Read More

নিজস্ব প্রতিবেদক[ Daily Crisis BD]স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে বুদ্ধিজীবী ও দেশপ্রেমিক ব্যক্তিদের হত্যা করা হয়েছে, যা দেশের রাষ্ট্রীয় সক্ষমতা ও সামাজিক কাঠামোকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট মিডিয়া সম্পাদক ও পরিচালক জহিরুল ইসলাম।এক প্রতিক্রিয়ায় জহিরুল ইসলাম বলেন, “একটি জাতির মেরুদণ্ড হলো তার চিন্তাশীল মানুষ, বুদ্ধিজীবী ও দেশপ্রেমিক নাগরিকরা। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে পরিকল্পিতভাবে এই শ্রেণির মানুষদের হত্যা করে দেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার চেষ্টা করা হয়েছে।” তিনি বলেন, এসব হত্যাকাণ্ড শুধু ব্যক্তি বা পরিবারকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি, নৈতিকতা ও দূরদর্শিতার ঘাটতি তৈরি করেছে।তার মতে, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং চরমপন্থার সুযোগে অনেক সময় মতপ্রকাশে সক্রিয় মানুষরা…

Read More

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে পুনরায় ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। পরে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) এ ৩ আসামিকে পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে…

Read More

শহীদ শরীফ ওসমান হাদির সাহসিকতা, ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ড. কেরামত আলী। শনিবার বিকেলে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদীর রক্ত ব্যর্থ হতে পারে না। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। বাংলাদেশের জমিনে হাদির মতো অসংখ্য শহীদদের জন্ম দেবে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধ আগামী দিনের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম।…

Read More

এসময় হাজারো মানুষ রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এ সময় উপস্থিত লোকজন ‘ইনকিলাব, ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘হাদি চত্বর’ রাখার দাবিও জানান। এর আগে, বিকেল সাড়ে ৩টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে লোকজন। এসময় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অনেককে সেখানেই আসরের নামাজ আদায় করতে দেখা যায়। এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল…

Read More