Author: DailyCrisisBD
বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা প্রশমিত করা এবং সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় থাকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার…
[Daily Crisis BD| আন্তর্জাতিক ডেস্কজম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক অভিযানের বিরুদ্ধে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক বাধ্যবাধকতার পরিপন্থী।অনলাইন এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে জানা গেছে, জাতিসংঘের পাঁচজন বিশেষ র্যাপোর্টিউর ও একজন স্বাধীন বিশেষজ্ঞের প্রস্তুত করা ১৭ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের তারিখ ১৬ অক্টোবর হলেও এটি প্রকাশ করা হয় ১৫ ডিসেম্বর।প্রতিবেদনে বলা হয়, পেহেলগাম হামলার পর ভারতের সামরিক প্রতিক্রিয়ার মধ্যে সীমান্ত অতিক্রম করে সামরিক অভিযান এবং একতরফাভাবে আন্তর্জাতিক চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত রয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার…
জাতীয় ডেস্কজুলাইয়ের গণআন্দোলনের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন এই বিশাল প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্রসমাজ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের লাখো মানুষ।জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ দলে দলে জানাজাস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়।শহীদ হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানিক…
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের লড়াকু যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি আর নেই। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারের সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান হাদি। টানা ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন এই সাহসী তরুণ নেতা। হাদির আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের শিল্পাঙ্গনেও। হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিকমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক ও প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদির…
ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে বুধবারের ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় সমতায়। এরপর টাইব্রেকারে একের পর এক ৪টি শট ঠেকিয়ে পিএসজিকে ২–১ ব্যবধানে জেতান সাফোনভ। এর মধ্য দিয়েই ক্লাব ইতিহাসে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জেতে ফরাসি জায়ান্টরা। জয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে শুক্রবার জানান, ধারণা করা হচ্ছে শুটআউট চলাকালীনই সাফোনভের হাত ভেঙে যায়, “আমি সত্যিই ব্যাখ্যা করতে পারছি না। অবিশ্বাস্য ব্যাপার। খেলোয়াড় নিজেও জানে না কীভাবে এটা হলো। আমাদের মনে হয় তৃতীয় পেনাল্টি বাঁচানোর সময় সে একটু অস্বাভাবিক মুভমেন্ট করেছিল, তখনই ফ্র্যাকচার হয়েছে।”
ময়মনসিংহ, ২০ ডিসেম্বর ২০২৫: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গ্রেফতারকৃতরা হলেন— ১। মো:লিমন সরকার (১৯) ২। মো: তারেক হোসেন (১৯) ৩। মোঃ মানিক মিয়া (২০) ৪। এরশাদ আলী (৩৯) ৫। নিজুম উদ্দিন (২০) ৬। আলমগীর হোসেন (৩৮) ৭। মোঃ মিরাজ হোসেন আকন(৪৬) র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত সন্দেহভাজনদের গ্রেফতার করে।
প্রিয় দেশবাসী, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন। শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন—তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তাঁর জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। শহীদ…
হাদির লড়াই ছিল রাষ্ট্র ও প্রতিষ্ঠান গড়ার লড়াই, কোনো কিছু পুড়িয়ে ফেলার নয়। এই কারণেই তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সংসদে মানুষের কথা বলতে চেয়েছিলেন। মানুষের ন্যায়সংগত ক্ষোভ ও আবেগকে ধ্বংসাত্মক পথে প্রবাহিত করার চেষ্টা আমরা দেখছি। বিচার চাওয়ার নামে যে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা সংগঠিত করা হচ্ছে, তা দেশকে চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি কেবল তাদেরকেই শক্তিশালী করবে, যারা গণতান্ত্রিক উত্তরণ চায় না। হাদির হত্যাকারী ও পলাতক স্বৈরাচারকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে, এবং তা নিশ্চিত করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এই দাবিতে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।…
ডেস্ক রিপোর্ট |[Daily Crisis BD] সময়ের পরিবর্তনের সঙ্গে সংবিধান সংশোধনকে হুমকি নয়, বরং গণতন্ত্রের একটি স্বাভাবিক ও অবশ্যম্ভাবী সত্য হিসেবে গ্রহণ করতে হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, বিচার বিভাগকে জনগণের এই সাংবিধানিক ক্ষমতাকে ভয় নয়, বরং গণতান্ত্রিক বাস্তবতা হিসেবে দেখতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, “আমরা একসঙ্গে দেশের বিচারিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম…
ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে নামাজে জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবার ঘোষণা দেয়া হয়েছিলো। শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তারা কোন প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000