Author: DailyCrisisBD
নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না। এটি প্রত্যাহার করতে হবে। অথর্ব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এনসিপি আহ্বায়ক বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য করা হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি।’ তিনি বলেন, ‘হাদির ওপর হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এবং জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ, সেই বার্তা দিতে আজকের এই সমাবেশ।’ বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে নাহিদ বলেন, ‘গোয়েন্দা সংস্থাকে বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে। তারা গুম-খুন করেছে দক্ষতার সাথে। কিন্তু এখন খুনিকে ধরতে পারে না। ডিপস্টেট নিয়ে কথা বলতে হবে। ৭১ সাল থেকে প্রতিরোধ…
গ্রেপ্তার চুনারুঘাট উপজেলার আমতলা গ্রামের ফিরুজ আলীর ছেলে। বন বিভাগ জানায়, গত শুক্রবার রাতে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর গ্রামের খোয়াই ছড়া নামক স্থানে গাছ কাটার শব্দ শুনে আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে একদল বনপ্রহরী গাছ কাটতে বাঁধা দেয়। এসময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বনরক্ষীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে বনদস্যুরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে শুরু করে। এসময় দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। গুলির শব্দে আশপাশের গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কালেঙ্গা বিজিবি এগিয়ে আসলে বনদস্যুরা পালিয়ে যায়। এ সময় ১২টি সেগুন গাছ ৬২ দশমিক ৩৯ বর্গফুট, আটটি আকাশ মনি গাছ ৩৫ দশমিক ৪ ঘনফুট উদ্ধার করা…
নোয়াখালী জেলা প্রতিনিধিঃরিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী সুবর্ণচর উপজেলায় টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ ডিসেম্বর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ প্রণোদনা কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা…
বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়। চিকিৎসার জন্য শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যত টাকা খরচ হবে সব সরকার দিবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (সোমবার ১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরে ওসমান হাদিকে…
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হতে ১৫ ডিসেম্বর ২০২৫ ইং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মোট ০২ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ০২টি জব ক্যাটাগরি (মুয়াজ্জিন ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর) পদে নিয়োগ দিবে। ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করা লাগবে। অনলাইনে আবেদন চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ১০টা থেকে ও শেষ হবে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা। নিয়োগকর্তার/সংস্থার নাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি ০২টি মোট লোক সংখ্যা ০২ জন শিক্ষাগত যোগ্যতাফাজিল, স্নাতক/স্নাতকোত্তর পাস…
ফরহাদ মজহার বলেন, ‘শেখ হাসিনার পুরোনো রাষ্ট্রব্যবস্থাটা টিকিয়ে রাখা হয়েছে। পুরোনো রাষ্ট্রব্যবস্থাকে ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে। এজন্য আসিফ নজরুল দায়ী, অধ্যাপক ইউনূস দায়ী।’ ফরহাদ মজহার বলেন, দেশ অত্যন্ত জটিল একটা পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে। হাদিকে গুলি করবার যে চেষ্টা, সেটা ৮ আগস্টে শেখ হাসিনার সন্ত্রাসী ব্যবস্থা টিকিয়ে রাখার পরিণতি। এটি কাউকে নিরাপদ রাখবে না। সংবাদ সম্মেলনে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলেন ফরহাদ মজহার। তিনি বলেন, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে স্বাধীন নয়। তারা সব সময় নির্বাহী বিভাগ ও আইন প্রণয়নে বিভাগের সঙ্গে ভারসাম্য রক্ষা করে। তিনি বলেন, বিচার বিভাগ কখনোই জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে নয়। বরং জনগণের অভিপ্রায়ের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ১১ হাজার ৯০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধন করা ভোটারদের মধ্যে ৩ লাখ ৮৪ হাজার ৯২৮ জন পুরুষ এবং ২৬ হাজার ১৬১ জন নারী। ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হবে। ইসি সচিব জানান, নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার…
ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এবারের নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও আলাদা আলাদা পর্যবেক্ষক দল আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠানোর জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে চিঠি পাঠানো শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এর অংশ হিসেবে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এবং দেশগুলোকেও এ ধরনের আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নির্বাচন…
নিজস্ব প্রতিনিধিঃ রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী নোয়াখালী হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক।রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন ছৈয়দিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, মাদক পাচার রোধ এবং…
রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃনোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঔষধ কোম্পানির এক বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. মাইনউদ্দিন (৩৭) সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ কোম্পানির আঞ্চলিক কর্মকর্তা ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চরমজিদ গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাবাসহ স্থানীয় জোবায়ের বাজার যান মাইনউদ্দিন। ওই বাজারে বাবাকে রেখে তিনি মোটরসাইকেলে করে কুমল্লিা কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000