Author: DailyCrisisBD
ঢাকা/নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনারকে নিরাপত্তা ও মিশন–সম্বন্ধিত উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে তলব করেছে। এরপর ঢাকা পুলিশ রাজধানীর গুলশান অঞ্চলে রবিবার বাংলাদেশে ভারতের হাইকমিশনের দিকে একটি বিক্ষোভ মিছিল থামিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, মিছিলটি থেকে উত্তেজনা ও জননিরাপত্তা হুমকি সৃষ্টি হওয়ার কারণে বাধা প্রদান করা হয়।
নাটোর, ১৭ ডিসেম্বর: নাটোরে যুবলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে পার্বতীপুর উপজেলার একটি রাজনৈতিক সভায়, যেখানে সাধারণত উভয় পক্ষের কর্মীরা একত্রিত হয়। আহতদের মধ্যে উভয় দলীয় কর্মী রয়েছে এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
ঢাকা | ১৭ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক তার কূটনৈতিক কার্যকাল শেষ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক বুধবার রাজধানীর যমুনায় অবস্থিত স্টেট গেস্ট হাউসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে তিনি সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তরের জন্য শুভেচ্ছা জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে…
নোয়াখালী প্রতিনিধিঃরিয়াজ উদ্দিন রুবেল অদ্য দুপুর ২:০০ ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হায়দার আলী খান, বিপিএম, কম্যান্ডেন্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী মহোদয়। ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার, নোয়াখালী মহোদয় আগত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন। পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান এবং তাদেরকে সংবর্ধনা প্রদান করে আমরা গর্বিত ও আনন্দিত। মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের কাছে আমাদের যে অশেষ…
জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ ঢাকা | বিশেষ প্রতিবেদন প্রিয় দেশবাসী—শিশু-কিশোর, তরুণ-যুবক, ছাত্রছাত্রী, নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ সকলকেআমার আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানাই।আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক অভিনন্দন ও বিজয়ের শুভেচ্ছা। আজ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ এবং আমাদের লাল-সবুজের পতাকা। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধসহ প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বাধীনতার সংগ্রামে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদকে। তাঁদের ত্যাগ আমাদের…
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মো. ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর আগে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করে র্যাব। গত ১২ ডিসেম্বর শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার…
ঢাকা, ভোটকে শুধুমাত্র কাগজে একটি সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে নতুন রাষ্ট্র বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভোট প্রদান হলো নাগরিকের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি মৌলিক মাধ্যম, যার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি অবদান রাখা সম্ভব। তারা মনে করছেন, ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় নিজেদের মতামত প্রকাশ করে এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করে। এ প্রক্রিয়ায় নাগরিকদের সচেতন অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার পথ সুগম করে। বিশ্লেষকদের মতে, দেশের মালিকানা জনগণের হাতেই নিহিত, আর সেই মালিকানার স্বাক্ষর হিসেবেই ভোটের গুরুত্ব বিবেচিত হওয়া উচিত। ভোটারদের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন…
রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৫ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। নানা আয়োজনে নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। ভোরে জাতীয় পতাকা উত্তোল ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসন। মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,…
ভারত বিরোধী যো’দ্ধারা একটু সাবধানে চলাফেরা করবেন। 👉কখনোই একা চলাফেরা করবেন না।👉রাতে বাইরে যাবেন না। চারপাশে চোখ কান খোলা রাখুন।👉মাস্ক পরা কাউকে দেখলে সতর্ক থাকুন। বাইরে বের হলে সামনে পিছনে সহকর্মীদেরকে রাখুন,👉৫ তারিখের আগে আওয়ামিলীগ করতো এরকম কাউকে দলে ঢুকাবেননা।👉পরেরদিন কোথায় যাবেন আগে থেকে কাউকে জানাবেন না।👉বাইরে গিয়ে যেহেতু মানুষের সাথে হাত মেলাতে হয় সবসময় গ্লাফস পড়ুন।👉নির্দিষ্ট বাসায় প্রতিদিন না থাকাই ভালো।👉আওয়ামিলীগ, ভারত সেইসাথে বাংলাদেশী গোয়েন্দা সংস্থার একটি অংশ যু’দ্ধে নেমেছে এটাকে সহজভাবে নিলে আরও সহযো’দ্ধা হারিয়ে যেতে পারে।সতর্ক থাকুন তবে ভয়ের কিছু নেই , ওরা ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর থেকে এদেশের বুদ্ধিজীবী হ’ত্যা শুরু করেছে এরপর জিয়াউর রহমানসহ অনেক…
স্বাধীনতার পর বিপ্লবীদের নির্বাসন: দেশ কার, সিদ্ধান্ত নেয় কে? স্বাধীনতা অর্জনের পর একটি দেশের সবচেয়ে বড় দায়িত্ব ছিল,যারা জীবন, যৌবন ও স্বপ্ন বাজি রেখে দেশকে মুক্ত করেছে, তাদের নিরাপদ ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, স্বাধীনতার পর থেকেই এই ভূখণ্ডে প্রকৃত বিপ্লবীদের জন্য জায়গা ক্রমশ সংকুচিত হয়েছে। যারা দেশকে ধারণ করে, দেশকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, এই দেশ যেন বারবার প্রমাণ করেছে, আসলে তা তাদের জন্য নয়। স্বাধীনতার ইতিহাসে একের পর এক বিপ্লবীর পরিণতি আমাদের সামনে স্পষ্ট। কারও কণ্ঠ রোধ করা হয়েছে, কারও বিরুদ্ধে সাজানো হয়েছে মিথ্যা মামলা, কাউকে বাধ্য করা হয়েছে নির্বাসনে যেতে, আবার কাউকে নিঃশেষ করে দেওয়া…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000