Author: DailyCrisisBD

“১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চূড়ান্তক্ষণে জাতির মুক্তির জন্য জীবন দানকারি বুদ্ধিজীবীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি। তাদের পরিবার-পরিজনদের জানাই গভীর সমবেদনা। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীদের হত্যা করে। জীবন উৎসর্গকারি বুদ্ধিজীবীদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা ও জ্ঞানচর্চার জন্য তাদের ত্যাগ কখনও জনমন থেকে মুছে যাবে না। দেশের সকল শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সৃষ্টিশীল মানুষদের প্রতি শ্রদ্ধার প্রতীক-শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীরা জাতির মানসিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধের স্ফুরণ ঘটিয়ে ছিলেন। তাদের কলম ও মেধা আমাদের আত্মপরিচয়ের সন্ধান দেয়। তাদের রক্তে ভেজা বাংলায় যেকোন চক্রান্তকারি অশুভ শক্তিকে প্রতিহত করার প্রেরণা দেয়। দেশের…

Read More

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির নেতারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক…

Read More

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ১৪ ডিসেম্বর মূলত: জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। তারা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। দেশের বুদ্ধিজীবীদের হত্যা দেশকে মেধাশুন্য করার গভীর চক্রান্ত। কারণ স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করা। বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও সারা জাতিকে বেদনা বিধুর করে। তবে তাদের রেখে যাওয়া আদর্শ অর্থাৎ জ্ঞান বিজ্ঞান, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির চেতনা উন্নত ও…

Read More

মাননীয় দূর্বল সরকার যেসব বিচারক গণহারে আওয়ামী লীগসহ সকল আ/ন্ডারওয়ার্ল্ডের দু/র্ধ/র্ষ খু/নি/দের জামিন দিচ্ছে এবং কারা তারা সেটি নিয়ে কাজ করুন। কারা কারা অসহযোগিতা এবং আওয়ামী পুনর্বাসন করছে জানিয়ে দিন৷ সেটি বিএনপি, জামায়াত কিংবা এনসিপি অথবা অন্য কোনো ছোট দল যেই হোক। দেশ মাতৃকার প্রশ্নে কাউকে ব্ল্যাংক চেক আমরা দেব না। সারা মাস ধরে পুলিশের একজন আসামি ধরতে জান বের হয়ে যায়। আর বিচারক ও আইনজীবীদের যৌথ বাটপার চক্র ভা/রতীয় পারপাস সার্ভ করে ২ দিনে জামিন করিয়ে ফেলেন। এদিকে দেখলাম চট্টগ্রামের ছোট সাজ্জাদের উচ্চ আদালত থেকে জামিন হয়েছে। কোন রাজনৈতিক নেতা এই ছেলেকে শেল্টার দেয় এবং তাকে বারবার জামিন করাচ্ছে…

Read More

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতির হয়ে ওঠার যে সংগ্রাম-লড়াই তার ভীত্তি হয়ে উঠে তার শক্র চেনার মধ্য দিয়ে। গত ৫৪ বছর সবচেয়ে ক্ষতিকর শক্রকে বন্ধু আকারে আমাদের পরিচয় করানো হয়েছে। গত ৫৪ বছরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা বারবার বুলিন্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। তিনি আরও বলেন, তারা শক্র চিনে না, তারা জাতির লড়াই বুঝে না। তারা হাজার বছরের ইতিহাসের…

Read More

গাজা স্ট্রিপে ঝড় “বাইরন”-এর তীব্র বৃষ্টি ও বাতাসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নবজাতক রয়েছে। ইসরায়েলের হামলার ফলে গৃহহীন পরিবারগুলো ঝড়ে আরও ঝুঁকিতে।গাজায় তীব্র ঝড় “বাইরন” আছড়ে পড়েছে, যা ইতিমধ্যেই ইসরায়েলের হামলায় গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর ওপর মৃত্যু এবং ধ্বংসের ছাপ ফেলেছে। গাজা স্ট্রিপে ঝড়, বৃষ্টি এবং ধসে পড়া বাড়ি ও তাবুতে অন্তত ১৪ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। বীর আন-নাজারে ধ্বসে পড়া বাড়ি:নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বীর আন-নাজারে একটি বাড়ি ধ্বসে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এই বাড়ি আগের হামলার কারণে গৃহহীন পরিবারদের আশ্রয় ছিল। গাজা সিটি ও শাতি শিবিরে দুর্ঘটনা:গাজা…

Read More

ভেনেজুয়েলার প্রধান নির্বাহীর শুক্রবারের এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার একটি তেল ট্যাংকার আটকের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর এসেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেছিলেন, “আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি, বিশাল ট্যাংকার, খুব বড়, আসলে তা সর্বকালের বৃহত্তম।” তেল ট্যাংকারটি খুব শিগগিরই স্থলভাগে নোঙ্গর করবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাদুরো বলেছেন, “মুখোশ পড়ে গেছে”, তিনি জোর দিয়ে বলেন যে ক্যারিবিয়ান অঞ্চলে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর পেছনের আসল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার তেল। “বিষয়টি মাদক পাচার নয়। এটি সেই তেল যা তারা চুরি করতে চায়,” তিনি আরও বলেন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ভেনেজুয়েলার অপরিশোধিত তেল, পিচ এবং…

Read More

সাবিনা শোলে চীনা কোস্ট গার্ডের আক্রমণে ৩ জেলে আহত, ২টি নৌকা মারাত্মক ক্ষতিগ্রস্ত দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সাবিনা শোল এলাকায় ফিলিপিনো জেলেদের ওপর চীনা কোস্ট গার্ডের জলকামান হামলায় তিনজন জেলে আহত হয়েছেন। এতে দুটি মাছ ধরার নৌকা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্ট গার্ড। ম্যানিলা, ১৩ ডিসেম্বর (রয়টার্স) — ফিলিপাইনের কোস্ট গার্ড শনিবার জানিয়েছে, শুক্রবার দক্ষিণ চীন সাগরের সাবিনা শোল এলাকায় অবস্থান করা প্রায় দুই ডজন ফিলিপিনো মাছ ধরার নৌকাকে লক্ষ্য করে চীনা কোস্ট গার্ড জলকামান নিক্ষেপ করে এবং নৌযানগুলোর গতিরোধ করে। কোস্ট গার্ডের বিবৃতিতে বলা হয়, একটি ছোট চীনা কোস্ট গার্ড নৌকা কয়েকটি ফিলিপিনো নৌকার নোঙরের দড়ি কেটে…

Read More

ইনকিলাব মঞ্চের সমাবেশে উপস্থিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার দুপুর ১২টার দিকে তিনি সমাবেশে যোগ দেন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। পরে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে যারা গুলি করেছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।…

Read More

ডিএমপি জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে তৎপর রয়েছে। ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পেলে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

Read More