Author: DailyCrisisBD
এদিকে হাদি গুলিবিদ্ধের ঘটনায় সারাদেশের মতো নিজ জন্মভূমি নলছিটিতেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল। এসব কর্মসূচি থেকে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানানো হচ্ছে। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না বলেন, ওসমান হাদি আমার খুব কাছের ছোট ভাই। অতীতে আমরা যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতাম; সে আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতো। তখন দেখেছি তার মাঝে অগাধ দেশপ্রেম ছিল। সবকিছু ছাপিয়ে দেশপ্রেমই তার কাছে মুখ্য ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ (শনিবার) বিকেলে নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছি। আমরা অতি দ্রুত ওসমান হাদির ওপর হামলায় জড়িত মূলহোতাদের গ্রেপ্তার দেখতে চাচ্ছি। ইসলামী…
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। সন্দেহভাজন ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন- এমন তথ্য নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ফয়সাল পালাতে পারেননি। বিভিন্ন স্থানে অভিযান ও খোঁজখবর নেওয়া হয়েছে।’এই কর্মকর্তা আরো জানান, ফয়সাল একাধিক মোবাইল ফোন ও নম্বর ব্যবহার এবং বারবার নম্বর পরিবর্তন করেছেন। এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখনো তার নিশ্চিত কোনো অবস্থান পাওয়া যায়নি। আজ নতুন কোনো তথ্য মেলেনি। তদন্তে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই সমন্বিতভাবে কাজ করছে। র্যাব, ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের যোগাযোগ ও সমন্বয় রয়েছে।’এদিকে, এ ঘটনায় মামলার…
“১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চূড়ান্তক্ষণে জাতির মুক্তির জন্য জীবন দানকারি বুদ্ধিজীবীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি। তাদের পরিবার-পরিজনদের জানাই গভীর সমবেদনা। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীদের হত্যা করে। জীবন উৎসর্গকারি বুদ্ধিজীবীদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা ও জ্ঞানচর্চার জন্য তাদের ত্যাগ কখনও জনমন থেকে মুছে যাবে না। দেশের সকল শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সৃষ্টিশীল মানুষদের প্রতি শ্রদ্ধার প্রতীক-শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীরা জাতির মানসিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবোধের স্ফুরণ ঘটিয়ে ছিলেন। তাদের কলম ও মেধা আমাদের আত্মপরিচয়ের সন্ধান দেয়। তাদের রক্তে ভেজা বাংলায় যেকোন চক্রান্তকারি অশুভ শক্তিকে প্রতিহত করার প্রেরণা দেয়। দেশের…
ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির নেতারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক…
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ১৪ ডিসেম্বর মূলত: জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন। তারা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। দেশের বুদ্ধিজীবীদের হত্যা দেশকে মেধাশুন্য করার গভীর চক্রান্ত। কারণ স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করা। বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও সারা জাতিকে বেদনা বিধুর করে। তবে তাদের রেখে যাওয়া আদর্শ অর্থাৎ জ্ঞান বিজ্ঞান, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির চেতনা উন্নত ও…
মাননীয় দূর্বল সরকার যেসব বিচারক গণহারে আওয়ামী লীগসহ সকল আ/ন্ডারওয়ার্ল্ডের দু/র্ধ/র্ষ খু/নি/দের জামিন দিচ্ছে এবং কারা তারা সেটি নিয়ে কাজ করুন। কারা কারা অসহযোগিতা এবং আওয়ামী পুনর্বাসন করছে জানিয়ে দিন৷ সেটি বিএনপি, জামায়াত কিংবা এনসিপি অথবা অন্য কোনো ছোট দল যেই হোক। দেশ মাতৃকার প্রশ্নে কাউকে ব্ল্যাংক চেক আমরা দেব না। সারা মাস ধরে পুলিশের একজন আসামি ধরতে জান বের হয়ে যায়। আর বিচারক ও আইনজীবীদের যৌথ বাটপার চক্র ভা/রতীয় পারপাস সার্ভ করে ২ দিনে জামিন করিয়ে ফেলেন। এদিকে দেখলাম চট্টগ্রামের ছোট সাজ্জাদের উচ্চ আদালত থেকে জামিন হয়েছে। কোন রাজনৈতিক নেতা এই ছেলেকে শেল্টার দেয় এবং তাকে বারবার জামিন করাচ্ছে…
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতির হয়ে ওঠার যে সংগ্রাম-লড়াই তার ভীত্তি হয়ে উঠে তার শক্র চেনার মধ্য দিয়ে। গত ৫৪ বছর সবচেয়ে ক্ষতিকর শক্রকে বন্ধু আকারে আমাদের পরিচয় করানো হয়েছে। গত ৫৪ বছরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা বারবার বুলিন্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। তিনি আরও বলেন, তারা শক্র চিনে না, তারা জাতির লড়াই বুঝে না। তারা হাজার বছরের ইতিহাসের…
গাজা স্ট্রিপে ঝড় “বাইরন”-এর তীব্র বৃষ্টি ও বাতাসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নবজাতক রয়েছে। ইসরায়েলের হামলার ফলে গৃহহীন পরিবারগুলো ঝড়ে আরও ঝুঁকিতে।গাজায় তীব্র ঝড় “বাইরন” আছড়ে পড়েছে, যা ইতিমধ্যেই ইসরায়েলের হামলায় গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর ওপর মৃত্যু এবং ধ্বংসের ছাপ ফেলেছে। গাজা স্ট্রিপে ঝড়, বৃষ্টি এবং ধসে পড়া বাড়ি ও তাবুতে অন্তত ১৪ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। বীর আন-নাজারে ধ্বসে পড়া বাড়ি:নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বীর আন-নাজারে একটি বাড়ি ধ্বসে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এই বাড়ি আগের হামলার কারণে গৃহহীন পরিবারদের আশ্রয় ছিল। গাজা সিটি ও শাতি শিবিরে দুর্ঘটনা:গাজা…
ভেনেজুয়েলার প্রধান নির্বাহীর শুক্রবারের এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার একটি তেল ট্যাংকার আটকের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর এসেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেছিলেন, “আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি, বিশাল ট্যাংকার, খুব বড়, আসলে তা সর্বকালের বৃহত্তম।” তেল ট্যাংকারটি খুব শিগগিরই স্থলভাগে নোঙ্গর করবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাদুরো বলেছেন, “মুখোশ পড়ে গেছে”, তিনি জোর দিয়ে বলেন যে ক্যারিবিয়ান অঞ্চলে সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর পেছনের আসল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার তেল। “বিষয়টি মাদক পাচার নয়। এটি সেই তেল যা তারা চুরি করতে চায়,” তিনি আরও বলেন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ভেনেজুয়েলার অপরিশোধিত তেল, পিচ এবং…
সাবিনা শোলে চীনা কোস্ট গার্ডের আক্রমণে ৩ জেলে আহত, ২টি নৌকা মারাত্মক ক্ষতিগ্রস্ত দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সাবিনা শোল এলাকায় ফিলিপিনো জেলেদের ওপর চীনা কোস্ট গার্ডের জলকামান হামলায় তিনজন জেলে আহত হয়েছেন। এতে দুটি মাছ ধরার নৌকা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্ট গার্ড। ম্যানিলা, ১৩ ডিসেম্বর (রয়টার্স) — ফিলিপাইনের কোস্ট গার্ড শনিবার জানিয়েছে, শুক্রবার দক্ষিণ চীন সাগরের সাবিনা শোল এলাকায় অবস্থান করা প্রায় দুই ডজন ফিলিপিনো মাছ ধরার নৌকাকে লক্ষ্য করে চীনা কোস্ট গার্ড জলকামান নিক্ষেপ করে এবং নৌযানগুলোর গতিরোধ করে। কোস্ট গার্ডের বিবৃতিতে বলা হয়, একটি ছোট চীনা কোস্ট গার্ড নৌকা কয়েকটি ফিলিপিনো নৌকার নোঙরের দড়ি কেটে…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000