Author: DailyCrisisBD

ইনকিলাব মঞ্চের সমাবেশে উপস্থিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার দুপুর ১২টার দিকে তিনি সমাবেশে যোগ দেন। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। পরে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে যারা গুলি করেছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।…

Read More

ডিএমপি জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে তৎপর রয়েছে। ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পেলে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

Read More

শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন‍্যতম উদ্বেগজনক ঘটনা। এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। “এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যেকোন মূল্যে ব‍্যর্থ করে দিবো। জাতির ওপর এই ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না,” বলেন প্রধান উপদেষ্টা। এই হামলার মাধ‍্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার…

Read More

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় ‘জমেলা টাওয়ার’ নামে ১২ তলা একটি ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত মোট ৪২ জনকে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা…

Read More

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টানানো পোস্টার স্বেচ্ছায় খুলে ফেলতে দেখা যায় ত।সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী পোস্টার সরালেন জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তিনি নিজ হাতে নিজের প্রচারসামগ্রী অপসারণ করেছেন। শিশির মনির বলেন, তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা অপসারণের নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে দিচ্ছি। শুধু এখানে নয়, দুই থানার যেসব এলাকায় আমাদের প্রচারসামগ্রী ছিল, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে তা নামানো হচ্ছে। তিনি আরও বলেন, আচরণবিধি…

Read More

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ঘটনাটিকে তিনি “নির্বাচনি পরিবেশে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্তের নির্দেশ দেন ড.…

Read More

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এবার নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, একই দিন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক গণভোট। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের মতামত ও সম্মতি নিশ্চিত করার লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোটে চারটি বিষয়কে ঘিরে একটি মূল প্রশ্ন থাকবে, যার উত্তরে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। যদি সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হয়, তাহলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। গণভোটের প্রশ্নটি হবে- আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন…

Read More

জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক। জুমার নামাজ প্রসঙ্গে কোরআনে বর্ণিত হয়েছে, ‘হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ করো। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপলব্ধি করতে পারো।’ (সুরা জুমুআ: ৯) তাই আল্লাহর আদেশ মেনে পূর্ণ প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করতে হয়। আর যে ব্যক্তি আল্লাহর এই আদেশ অমান্য করে, জুমার নামাজ ত্যাগ করে, তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তাঁরা রাসুল (সা.)-কে মিম্বরের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন, ‘মানুষ যেন জুমার নামাজ ত্যাগ করা থেকে বিরত থাকে। অন্যথায়…

Read More

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ছয় পিস ইয়াবা টেবলেট সহ মো. রুবেল পাটোয়ারী(৪০) কে এবং চাঁদাবাজি মামলায় মো.মনির খলিফা(৪৫) ও তার ভাই সোহেল খলিফা (৩৫) কে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ। ‎‎শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা পুরান বাজার এলাকা থেকে মনির খলিফা ও সোহেল খলিফাকে গ্রেফতার করা হয়। এরআগের বুধবার রাত ১২ টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের পাশ থেকে ইয়াবাসহ মো. রুবেল পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে। ‎‎গ্রেফতারকৃত মনির খলিফা ও সোহেল খলিফা উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার খলিফার ছেলে। এবং রুবেল পাটোয়ারী একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু হাসেম পাটোয়ারীর ছেলে।‎‎বৃহস্পতিবার রাত সাড়ে ৮…

Read More

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ চিঠি প্রকাশ করে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হয়। যেসব পরীক্ষার্থী ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন হিসেবে অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার জন্য ইতোপূর্বে এনসিটিবি পাঠানো পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে। 2০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। অনিয়মিত, মানোন্নয়নে ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেয়া হবে। সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে…

Read More