Author: DailyCrisisBD

শেরপুর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): শেরপুরে অবৈধ ৩ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে প্রত্যেক ইটভাটার মালিককে ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় অবৈধ ইটভাটায় এসব অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ ও কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জেলায় সরকারের অনুমোদন ছাড়া অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব…

Read More

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদের প্রশংসা করে তাকে রাজনীতিতে স্বাগত জানান তিনি।নুরুল হক নুর ফেসবুকে লিখেছেন, “আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোন নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন। অফিশিয়ালি এখনো কোন রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শীঘ্রই সিদ্ধান্ত নিবে।  দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম…

Read More

দীর্ঘদিন অবহেলিত ফুলগাজী থেকে বক্সমাহমুদ যাতায়াতের একমাত্র যোগাযোগ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। ২০০৮ সালের পর থেকে সড়কটিতে কোনো উন্নয়নকাজ না হওয়া এবং ২০২৪ সালের বন্যায় ব্যাপক ক্ষতি হওয়ায় বর্তমানে রাস্তাটি বড় বড় গর্ত হয়ে পড়ে রয়েছে। ১০ ডিসেম্বর (বুধবার) সকালে সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে কিসমত টেটেশ্বর মাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে উপস্থিত হয়ে বক্তব্য প্রধান করেন স্থানীয় বাসিন্দা ও ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক, শহিদুল ইসলাম মজুমদার।শহিদুল ইসলাম মজুমদার বলেন,প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত যানবাহন চলাচল করে,দীর্ঘদিন সংস্কার না করায় সড়কে বড় বড় খানা–খন্দ তৈরি হয়েছে। যানবাহন চলাচল…

Read More

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশজুড়ে চলছে বিশেষ কর্মসূচির প্রস্তুতি। বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো । প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদ্যাপনে পতাকা হাতে স্কাইডাইভিং করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির খোঁজ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বরাষ্ট্র…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলেও স্ব-স্ব দলীয় প্রতীকেই ভোট করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিস্তারিত আসছে…

Read More

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে জেলার জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ বাবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, বাবু হোসেন মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবু হোসেনকে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Read More

মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬৮ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সংঘটিত এ হামলায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী, সহায়তাকারী কর্মী এবং সাধারণ মানুষ হতাহত হন। স্থানীয় সূত্র জানায়, হামলাটি হাসপাতালের একটি সাধারণ ওয়ার্ড লক্ষ্য করে পরিচালিত হয়। বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও অস্থায়ী শেল্টারে স্থানান্তর করছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনার বিষয়ে সামরিক সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাখাইনসহ দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান হামলা ও সংঘাতের তীব্রতা…

Read More

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভ্রমণ করতে পারেন এমন ৪২টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এবার কঠোরতা অবলম্বন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন ডিপার্টমেন্ট বা শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের (সিবিপি) প্রস্তাব অনুযায়ী, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে আসা পর্যটকদের অচিরেই হয়তো গত পাঁচ বছর পর্যন্ত তাদের সামাজিক মাধ্যমের ইতিহাস খতিয়ে দেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই নতুন নিয়মের আওতায় পড়বেন সেই সব পর্যটকরা, যারা ইলেকট্রনিক ব্যবস্থায় (ইএসটিএ) ভ্রমণের অনুমোদন পেলে ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন। যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে আট দলীয় জোটের প্রার্থীরা যৌথভাবে মাঠে নেমে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। নির্বাচনী এলাকায় জোটের এই সমন্বিত প্রচারণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই জোটে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী মুফতি মুহাম্মদউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী মুফতি গোলাম মাওলা, খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা মতিউর রহমান। চার দলের নেতাকর্মীরা একজোট হয়ে মাঠের প্রচারণা পরিচালনা করছেন। তারা জানান, ময়মনসিংহ-২ আসনে ইসলামী মূল্যবোধ, ন্যায়নিষ্ঠ রাজনীতি ও জনগণের অপেক্ষার একটি বাস্তবসম্মত বিকল্প তুলে ধরতে তারা সমন্বিতভাবে কাজ করছেন। নেতাদের ভাষ্য, প্রতিটি অঞ্চলে গণসংযোগ,…

Read More

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসায় উপজিলায় পাপ্পু বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিকেলে উপজেলার দিকে ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পাপ্পু বিশ্বাস ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে সে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ওসমানপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে পাপ্পু মোটরসাইকেল চালিয়ে উপজেলা শহরের ভাড়া বাসায় ফিরছিলেন। ওসমানপুর গ্রামের জিকে খালের কাজির ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য…

Read More