Author: DailyCrisisBD
নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ ও ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আমরা অভিযানে মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি। উপজেলা প্রশাসনের সহায়তা অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। অভিযানে চৌমুহনী রেলওয়ে স্টেশনের পশ্চিমে ও ইসলাম মার্কেটের সামনের রাস্তায় পাশে রেলওয়ের জায়াগায় অবৈধ ভাবে গড়ে উঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান, হোটেলসহ…
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে নোহা গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন নারী। নিহত জোবায়দা বেগম(৫০) শ্রীনগর উপজেলার বাড়ৈখালী শিবরামপুর এলাকার এখলাছ উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন একই উপজেলার ওমপাড়া বাগমাড়ি এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী আশুদা বেগম(৫৪), আলমপুর গ্রামের মহসিন(৪৫), সিরাজদিখান উপজেলার শেখেরনগর গ্রামের শাহাদাত শেখের ছেলে আব্দুর মহিম। ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার কাজ শেষে জানান, ষোলঘর এলাকায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী নিহত এবং ৩ জন গুরুতর আহত হন তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক জোবায়দা বেগমকে মৃত ঘোষণা করেন। হাসাড়া হাইওয়ে থানার অফিসার…
নয়ন আলীকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় ঘটনাটি ঘটায় । সোমবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরাটুলী বাবুপুরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে নয়ন আলীর ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ নয়ন আলীর…
রিয়াজ উদ্দিন রুবেলনোয়াখালী জেলা প্রতিনিধিঃ০৯/১২/২০২৫ গতিশীল জীবনযাত্রায় নারী এখন পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছেন নারীরা। এমনটাই চেয়েছিলেন বেগম রোকেয়া। তবে সমাজবিজ্ঞানী ও নারী নেত্রীদের ভাষ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিজ নিজ যোগ্যতায় এগিয়ে গেলেও নারী সুরক্ষায় পিছিয়ে আছে। ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা নেই। নারীদের ওপর নেমে আসছে নানা ধরনের নির্যাতন ও সহিংসতা। ‘আমিই রোকেয়া’ শিরোনামে এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও সরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার…
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এবং জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, আমাদের ধর্মীয় শিক্ষায়, সামাজিক শিক্ষায়, পারিবারিক শিক্ষায় ঘাটতি আছে। যার কারণে প্রত্যেক জায়গাতেই কমবেশি দুর্নীতি হয়ে থাকে। সুযোগ পেলেই ক্ষমতার অপব্যবহার করে থাকি। যার যার জায়গা থেকে আমরা খারাপ প্র্যাকটিস করব না। ধর্মীয় অনুভূতি শিক্ষা সবার আগে দরকার। নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময়…
প্রধান উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে মঙ্গলবার ৯ ডিসেম্বর তাদের হাতে এ পদক তুলে দেওয়া হয়। বেগম রোকেয়া পদকপ্রাপ্তরা হলেন, নারী শিক্ষায় (গবেষণা) ড. রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে (ক্রীড়া) রিতু পর্ণা চাকমা।
সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, ওয়াদি রুমিন, জাবাল সাফি এবং নাবাতিয়েহ জেলার জেফতা নদীর আশপাশের এলাকা এ হামলার লক্ষ্য ছিল । তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে শাফাক নিউজ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, হামলাগুলো হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। হিজবুল্লাহর রেদওয়ান ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যক্রম পরিচালনার জায়গাগুলোকেই মূল টার্গেট করে হামলা চালায় তারা। অন্যদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে চালানো আক্রমণে লেবাননের দক্ষিণে দেশটির দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। এছাড়াও আরও ২০টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী এনিয়ে কোনো মন্তব্য করেনি। তারা জানিয়েছে, তাদের সেনারা সীমান্তের কাছে…
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন । ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার।
সোমবার (৮ ডিসেম্বর) জেএমএ জানিয়েছে, রাতে সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানার পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জাপানে শক্তিশালী এ ভূমিকম্পের খবর জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বিরাট অংশে স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
গাজীপুর–১ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মজিবুর রহমানের মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচারনা। বক্তব্যে মজিবুর রহমান বলেন— “দলের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। ঐক্যবদ্ধ বিএনপি নতুন উদ্দীপনায় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।” তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান— ভোটারদের দোরগোড়ায় গিয়ে সমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা রাখতে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করতে। এসময় তিনি তার পূর্বের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন। সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমজাদ হোসেন সরকার।সঞ্চালনা করেন ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম লিটন। নেতা–কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000