Author: DailyCrisisBD
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম (বাসস):জেলার রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শাহবাব মন্ডল আড়াই বছর ও আবু তোহা মন্ডল (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী এবং রৌমারী থানার উপ-পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। পরিবারসূত্রে জানা যায়, সকালে দুই শিশু তালেব মন্ডলের বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুঁজির সময় তাদের পুকুরে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি শাহনেওয়াজ হোসেন বলেন, ‘খবর পাওয়ার…
মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুলে নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, জামায়াত ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না এবং সকল নাগরিকের জন্য ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। শফিকুর রহমান অভিযোগ করেন, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে সাধারণ মানুষের স্বস্তি নষ্ট হচ্ছে এবং নির্বাচনব্যবস্থার অসুস্থতাই দেশের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। একই সঙ্গে তিনি বলেন, কেউ ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহবিরোধী আইন করবে না বলে ঘোষণা দিতে পারলেও, তার দল ক্ষমতায় গেলে কুরআনের আইন প্রতিষ্ঠার অঙ্গীকারবদ্ধ। নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন নেই, তিনি আল্লাহর কাছেই নিরাপত্তা প্রত্যাশা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান সিইসি সহ কমিশনাররা। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আজ সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সেজন্য জাতির উদ্দেশে সিইসির একটি ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন ও বেতার। এর আগে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ.এম.এম. নাসির উদ্দিন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। এ সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে। সার্বিক সহযোগিতার…
আজ বুধবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন প্রার্থীদের তালিকা ঘোষণা করে জানান, এটি প্রথম ধাপ। পরবর্তী সময়ে আরও আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যাদের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের প্রার্থিতা বাতিল করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের আলোচিত মুখ ও এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে, সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে, ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে, ডা. তাজনূভা জাবীন ঢাকা-১৭ আসনে, ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার। এ ছাড়া…
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হলেন— মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো. জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)। ডিসি তালেবুর রহমান জানান, সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে ছয়-সাতজন অজ্ঞাত ব্যক্তি জোর করে একটি কালো হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। অপহরণকারীরা তার ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায়…
রাজধানীর কারওয়ান বাজার থেকে বিদেশি পিস্তল, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী হলেন মো. আবু বক্কর সিদ্দিক ওরফে কালা সিদ্দিক এবং মো. মিলন। সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) কারওয়ান বাজারের বিএফডিসি রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের বিএফডিসি রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিক ওরফে কালা সিদ্দিক এবং মিলনকে গ্রেপ্তার করা হয়। ওই স্থানে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ…
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, আরও বলেন ‘বিএনপির আমলে দুর্নীতির সূচক কমতে থাকে। প্রতিবার বিএনপির সরকার দুর্নীতির লাগাম টেনে ধরেছে’ তিনি আরও বলেন, অর্ধেক নারী দেশের মূল জনসংখ্যার। তাদেরকে কেন ঘরের মধ্যে রেখে দেব? তাদেরকে স্বাবলম্বী করতে উদ্যোগ নেব। জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু শিক্ষিত মা নয়, স্বাবলম্বী মা হিসেবে নারীদের গড়ে তুলতে সক্ষম হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, সে অন্যায়কারী। অতীতে দলের কেউ অন্যায় করলে বিএনপি…
নির্বাচন কমিশনার জানান কেউ পদে থেকে বা সরকারের অন্য যেকোনো পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণা জন্য যে প্রস্তুতি প্রয়োজন সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে ইসি। আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে। তিনি আরও বলেন, সেখানে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইন শৃঙ্খলার সেল গঠন এগুলোর ফরমেটগুলো রেডি রয়েছে। তফসিল ঘোষণার পরপর সেগুলো ধারাবাহিকভাবে আমরা জারি করবো। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী…
দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার এবং ভাইয়ের স্ত্রী শাহানারা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান। দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপ-পরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক রাসেল রনি। আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার অভিযোগ রয়েছে। যেখানে নিজ নামীয় ও তার…
ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে যেন কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, মিছিল বা আন্দোলন না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক ও সংযত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এটিই এখন অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তা জোরদারে তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রায় নয় লাখ…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000