Author: DailyCrisisBD
আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে বিপুলসংখ্যক লোক সমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। বর্ণিত সময়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার (২০ ডিসেম্বর) নগরবাসীকে নিম্নবর্ণিত ট্রাফিক নির্দেশনা অনুসরণ করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ডিএমপি। মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।…
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানানো হয়। শনিবার দুপুর ২টায় সেখানে তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আগামীকাল বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একইসঙ্গে জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, রাজধানীর সেগুনবাগিচায় উদীচীর কার্যালয়ে ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে সাড়ে ৭টার দিকে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে উদীচীর কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপকূলীয় দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’ প্রদান করা হয়েছে। শুক্রবার নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে আনুষ্ঠানিকভাবে মনপুরা উপজেলা প্রশাসনের কাছে ওয়াটার অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। উপদেষ্টা বলেন, “শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একজন আপসহীন ও সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ও আদর্শ মানবিক সমাজ গঠনে আমাদের অনুপ্রেরণা জোগায়। উপকূলীয় মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের মতো মানবিক উদ্যোগের সঙ্গে তার নাম যুক্ত করতে পেরে আমরা গর্বিত।” এ সময় ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান, স্থানীয় সরকার পরিচালক…
Daily Crisis BD / ঢাকা বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দেশবাসী,আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ব্রিটিশ সরকারের আমন্ত্রণে আমি বর্তমানে যুক্তরাজ্য সফরে থাকলেও, আমার মন পড়ে আছে প্রিয় জন্মভূমি বাংলাদেশে। প্রতিটি মুহূর্ত আমি দেশের খবরাখবর রাখছি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। স্নেহের শহীদ শরীফ ওসমান হাদীর জন্য মনটা খুবই ভারাক্রান্ত। তিনি মহান আল্লাহর মেহমান হয়ে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। তিনি একটি আধি/পত্যমুক্ত, স্বাধীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং শাহাদাত পর্যন্ত সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনি সহিং/সতার পথে নয়, বরং যুক্তি ও আদর্শের মাধ্যমে ইনসাফের লড়াইয়ে বিশ্বাসী ছিলেন। আমি দৃঢ়ভাবে…
নিউজ রিপোর্ট:২০১৮ সালেই প্রথম গণঅভ্যুত্থানের ডাক দিয়েছিলেন ড. কর্নেল শহীদ উদ্দিন খান। সময়ের ব্যবধানে সেই ডাক রূপ নেয় দৃঢ় প্রত্যয়ে। ২০২৩ সালের ১৮ অক্টোবর মৌখিক ঘোষণা এবং ২০২৪ সালের ৯ জানুয়ারি প্রকাশিত ১০ পাতার লিখিত ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান। তিলে তিলে সংগঠিত সেই আন্দোলন পরিণত হয় এক মহাবিপ্লবে যার পরিণতিতে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ড. কর্নেল শহীদ উদ্দিন খান বলেন ঘোষণাপত্র অনুযায়ী গণঅভ্যুত্থান সফল হলেও সেই বিজয় ছিনতাই করা হয়েছে। জনগণের রক্ত, ত্যাগ ও আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সুবিধাবাদীরা আন্দোলনের ফসল কুক্ষিগত করেছে বলে তিনি মনে করেন। এই প্রেক্ষাপটে তিনি আবারও ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থান চলমান, এবং…
শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় । বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার’ দাবিতে ব্যানার নিয়ে অংশ নেন সংগঠনটির নেতা-কর্মীরা। বিক্ষোভের শুরুতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় তারা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’—এমন স্লোগান দেন। একই সময়ে জুমার নামাজ শেষে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও শরিফ ওসমান হাদি হত্যার…
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে নাহিদ ইসলাম বলেন, আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে।তিনি আরও বলেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গোষ্ঠী যেন কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা কোনো নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে, সে ব্যাপারে সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মত ভাংচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাংচুর, অগ্নিসংযোগ অথবা…
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনি এই পোস্ট করেন। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় উত্তাল সারাদেশ। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার…
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে রফিক-জব্বার হল হয়ে পরিবহন চত্ত্বর হয়ে ছাত্রী হলের সামনে দিয়ে শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদী-হাদী’, ‘হাদী ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘হাদি ভাই মরলো কেনো, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’ প্রভৃতি শ্লোগান দেন। সমাবেশে…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000