Author: DailyCrisisBD
শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বৃদ্ধি চলতি বছরের ২৩ নভেম্বর অন্তর্বর্তী সরকার ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করেছে। নতুন এই বিধিমালার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট কিংবা তার ওপরের পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সরাসরি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। পূর্বের বিধিমালায় কেবল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে আইন প্রয়োগ হওয়ায় সীমিত জনবলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছিল না। নতুন বিধিমালার ফলে এখন থেকে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলেই শব্দদূষণের জন্য জরিমানা করতে পারবে এবং জরিমানা পরিশোধে ব্যর্থ হলে মোটরযান আটক করতে পারবে। সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা বিধিমালার বিধি-২০ অনুযায়ী শব্দের মানমাত্রা অতিক্রম করলে ট্রাফিক সার্জেন্ট বা তার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে সর্বোচ্চ ১০ হাজার টাকা…
রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ডেভিল হান্ট ফেইজ-২ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। অতিরিক্ত আইজিপি বলেন, হত্যাকারী ফয়সাল যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের বিভিন্ন অর্গান বিভিন্ন ইস্যুতে তদন্ত করছে। আমরা অনেক আলামত সংগ্রহ করেছি এবং এই হত্যার পরিকল্পনার সাথে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ১৪ থেকে ২০ ডিসেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার। ডিসেম্বরের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত দেশে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, বগুড়ার সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের লক্ষ্য এবার তাকে সর্বোচ্চ সংখ্যক…
দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাওরোববার (২১ ডিসেম্বর) দুপুরে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা ও হলের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনের অবস্থান নেন। তারা সেখানে ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন। প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি চলাকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘আমরা ইতিহাস থেকে দেখেছি হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার পিতা মুজিবর। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না।’ তিনি দাবি জানিয়ে বলেন, ‘জুলাইয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গণহত্যা সমর্থন দিয়েছেন তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।’
আজ রোববার (২১ ডিসেম্বর) মির্জাপুর উপজেলা বন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। বন বিভাগ জানায়, মির্জাপুর উপজেলায় প্রায় ১৫ হাজার ৮০০ হেক্টর সরকারি বনভূমি রয়েছে। এই বনাঞ্চলে গজারি, গর্জন, সেগুন, আকাশমনি, পিকরাশি সহ নানা প্রজাতির মূল্যবান গাছ রয়েছে। পাশাপাশি সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বনাঞ্চল ও এর আশপাশে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছে। আজগানা ইউনিয়নের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, সরকারি বিধান অনুযায়ী বনাঞ্চলের আশপাশের ১০ কিলোমিটারের মধ্যে ইটভাটা, করাতকল ও কয়লা তৈরির চুল্লি স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। অথচ স্থানীয় কিছু অসাধু চক্রের যোগসাজশে সিন্ডিকেট গড়ে তুলে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছে। তাদের অভিযোগ, গায়রাবেতিল, নয়াপাড়া, পেকুয়া, মুচিরচালা,…
চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী, মাদক সম্রাট ও বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে অস্ত্র ও গুলিসহ র্যাব-৭ গ্রেপ্তার করেছে। বুইস্যা ভোলার দৌলতখান এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং বর্তমানে পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর এলাকায় বসবাস করছিল। র্যাব জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় চান্দগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকার দিগন্ত খাজা টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বুইস্যার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুইস্যা চাঁদাবাজি, অস্ত্র-গুলিসহ মাদক কারবার পরিচালনা করত। তার বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশ ও চকবাজার থানায় ৪২টি মামলা রয়েছে। র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বুইস্যা ও তার গ্রুপের…
সুদানে শাহাদাতবরণকারী ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাযা অনুষ্ঠিত ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫: গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাযা আজ ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ। জানাযার পূর্বে শহীদ শান্তিরক্ষীদের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয় এবং নিকট আত্মীয়গণ বক্তব্য রাখেন। এরপর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে ইউনিসফা চিফ কমিউনিটি লিয়াজোঁ…
ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালার পালাক্কাড় জেলায় ঘটনাটি ঘটে। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিযায়ী শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। নিহত রামনারায়ণ বাঘেল (৩১) ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে তিনি গত ১৩ ডিসেম্বর পালাক্কাড়ে যান। সেখানে দিনমজুর হিসেবে কাজ করতেন। তার স্বজন কিশান বাঘেল জানিয়েছেন, একই গ্রামের দূর সম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। কিশান বলেন, ‘রামনারায়ণ খুব গরিব। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। ছেলেদের বয়স ৮-৯ বছরের মতো।’ স্থানীয় সূত্রের দাবি, এলাকায় চুরির একটি…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাজে নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করার জন্য তাগিদ দিয়ে এসএমএস পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও ওসিভি-এসডিআই-এর প্রকল্প পরিচালক কে এম আলী নেওয়াজের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের সচিবকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-এ দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা বা কর্মচারী ও সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীরা (আইবাস++ সিস্টেম এর মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারীরা) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শেষ করে আইটি…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000