Author: DailyCrisisBD
বিশ্বকে বদলে দিতে, ‘বিকশিত হই আনন্দের সাথে’, এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১৬০টি স্কুল প্রাঙ্গণে একটি করে প্লেগ্রাউন্ড স্থাপন করছেন জেলা প্রশাসক শরীফা হক। প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে এবং স্কুল থেকে শিশুদের ঝরে পড়া বন্ধ করতে ব্যতিক্রম এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি স্কুলে একটি করে দোলনা, স্লীপার, ব্যালেন্সার, বাসকেট বল, প্রজাপতি ফটো ফ্রেম, রোপ ল্যাডার ও বাংলদেশের মানচিত্র সম্বলিত ম্যুরাল নির্মাণ করা হয়েছে।মঙ্গলবার টাঙ্গাইল সদরের খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ডের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল পৌরসভার সিইও…
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মাধ্যমে ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতার মসনদ হারায়। এদিকে চলতি বছরের ১০মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দেয়। যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে।অন্যদিকে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা…
জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের নির্দেশে হত্যার অভিযোগে করা মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ ছাড়া হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ কমিটি। সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী ছাত্র-জনতার বিরুদ্ধে বিগত সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান। এ ছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ এরই মধ্যে ১৯টি হত্যা মামলার চার্জশিট দাখিল…
বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে। এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি—উভয়ই এড়ানো যেত। সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।
স্টাফ রিপোর্টার |Daily Crisis BD/ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় আবারও সহিংসতা বাড়ছে। সম্প্রতি ইউপিডিএফ ও জেএসএস সশস্ত্র গ্রুপগুলোর হামলা, গুলি বিনিময় ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একের পর এক হামলার শিকার হচ্ছেন সেনা সদস্যরাও, কিন্তু প্রশ্ন উঠছে— এই অবস্থায়ও কেন সেনা ক্যাম্প প্রত্যাহারের নীতি বহাল রাখা হয়েছে? কাদের সন্তুষ্ট করতে পাহাড় থেকে সেনা ক্যাম্প সরানো হচ্ছে— সেই প্রশ্ন আজ পাহাড়ি জনগণসহ গোটা দেশের নিরাপত্তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। শান্তি চুক্তির পরও শান্তি আসেনি ১৯৯৭ সালের তথাকথিত “শান্তি চুক্তি”র পর থেকে ধীরে ধীরে পার্বত্য এলাকায় সেনা ক্যাম্পগুলো তুলে নেওয়া হয়। সরকারের দাবি ছিল— চুক্তির শর্ত অনুযায়ী…
ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ এই কর্মকর্তা এখনো বহাল পদে, তদন্তের মুখোমুখি নন ক্ষোভ ছাত্র–জনতার নিজস্ব প্রতিবেদক | Daily Crisis BD | ঢাকা | ২০ অক্টোবর ২০২৫ ২০২৫ সালের ১৮ জুলাইয়ের ভয়াবহ দমন–অভিযান ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় তৎকালীন সেনা কর্মকর্তা মেজর জেনারেল মুস্তাফিজুর রহমানের নাম নতুন করে আলোচনায় এসেছে।তাকে ওই সময়কার ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং ছাত্র–জনতার আন্দোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের নির্দেশে যেসব সামরিক কর্মকর্তা আন্দোলন দমনে অংশ নিয়েছিলেন, তাদের অধিকাংশই এখনো শপথে বহাল। কিন্তু কোনো ধরনের প্রশাসনিক তদন্ত বা বিচার হয়নি। 🔹 ইন্টারনেট বিচ্ছিন্নে কেন্দ্রীয় ভূমিকা ১৮ জুলাই রাতে সারাদেশে ইন্টারনেট…
একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক অফিসারের বিশ্লেষণ; বিষয়টি বুঝতে কাউকে আইনস্টাইন কিংবা নিউটন হওয়ার প্রয়োজন নেই। সেই ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের পতনের পর থেকে পাকিস্তানে মিলিটারি ক্যূ (মি. ক্যূ) হয়েছে কয়েক ডজন। ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশেও মি. ক্যূ হয়েছে কয়েক ডজন। এখানে প্যাটার্নটা বুঝতে হবে। সৎ এবং সত্যিকারের দেশ প্রেমিক জিয়ার ৪ বৎসর সময়ের মধ্যে মি. ক্যূ হয়েছে ১৯ টির বেশি, ‘র’ এর নির্বাচিত এরশাদের ৯ বৎসর সময়ের মধ্যে কোনো মি. ক্যূ নেই। এমনকি ‘র’ এর মাধ্যমে ৬ বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত শেখ হাসিনার ১৬ বৎসরের দেশ শাসনের সময় কোনো মি. ক্যূ নেই বরং ৫৭ জন সেনা কর্মকর্তাকে ঠাণ্ডা…
প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ১৯ অক্টোবর ২০২৫বিষয়: জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আইনি ভিত্তি ও মৌলিক সংশোধনীর দাবিতে মঞ্চ২৪-এর অবস্থান ভূমিকা সুদীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শাসনের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাস সৃষ্টি করেছিল, সেটি আজ “জুলাই বিপ্লব”নামে জাতির অন্তরে অম্লান হয়ে আছে। এই বিপ্লবের মাটিতে দাঁড়িয়ে ২০২৫ সালে প্রণীত “জুলাই জাতীয় সনদ” আমাদের জাতীয় ভবিষ্যতের পথরেখা হওয়া উচিত ছিল। কিন্তু গভীর পর্যালোচনায় দেখা যাচ্ছে, উক্ত সনদ বিপ্লবের মূলচেতনা, ঐতিহাসিক পটভূমি ও ত্যাগের ধারাবাহিকতা থেকে বিচ্যুত হয়েছে।মঞ্চ২৪ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সনদের বর্তমান খসড়া সংশোধন ও তার আইনি ভিত্তি সুস্পষ্টভাবে নির্ধারণ করা না হলে, জুলাই…
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সোমবার এ আদেশ দেন। এদিন চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।এ বিষয়ে সালমান শাহর বাবা কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে। পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী আবিদ হাসান বলেন, ‘সালমান শাহর মৃত্যুর পর তার বাবা…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000