Author: DailyCrisisBD
পাকিস্তানের সেনাপ্রধান ভারতে পারমাণবিক হামলার হুমকি দেওয়ার পর পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের প্রতি ইঞ্চি ভূমি এখন তাদের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। এসময় তিনি ‘অপারেশন সিঁদুর’-এর কথা উল্লেখ করে বলেন, এই ক্ষেপণাস্ত্র তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং বিশ্বজুড়ে ভারতের প্রতিরক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে সুদৃঢ় করেছে। রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ শনিবার (১৮ অক্টোবর) ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেডের লক্ষ্মৌ ইউনিটে তৈরি সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচটির উদ্বোধন করেন। এ উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ ব্রহ্মসকে ‘ভারতের ক্রমবর্ধমান দেশীয় শক্তির প্রতীক’ হিসেবে বর্ণনা করেন। তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন, তাদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন ক্ষেপণাস্ত্রটির নাগালে।বিজেপির এই…
মালগুলো সকালেই নেমেছিল। রাখা হয়েছিল রানওয়েতেই। বন্ধের দিন থাকায় অর্ধেক দিন কার্যক্রম চলায় সেগুলো বের করতে পারিনি। চোখের সামনে পঞ্চাশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেল। বিকেল সারে ৫টার দিকে আট নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে এভাবেই আক্ষেপ করছিলেন সিএন্ডএফ এজেন্ট আব্দুর রহিম। দেশের বাইরে থেকে ইলেন্ট্রনিক্স পণ্যসামগ্রী আমদানি করে দেশের নানা স্থানে বিক্রি করেন। তিনি বলেন, আজ সকালের ফ্লাইটেই মালগুলো আনা হয়েছিল। সেগুলো নামিয়ে রাখা হয়েছিল রানওয়েতেই। বন্ধের দিন হওয়ায় সেগুলো আর বের করা গেল না। সব পুড়ে ছাই। পঞ্চাশ কোটি টাকার মালামাল ছিল। ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, আগুন লাগার পরে ফায়ার সার্ভিস…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তিনি বলেন, আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন, তাহলে তো তিনি হবেন। তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন। এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই। পাশাপাশি মূল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিএনপির কৌশল সম্পর্কে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গত ১০ অক্টোবর দেওয়া একান্ত সাক্ষাৎকার দেন বিএনপির মহাসচিব।মির্জা ফখরুল বলেন, আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন, তাহলে তো তিনি হবেন।…
অর্থ সংকটে ১৫ শতাংশ বাজেট হ্রাসের পরিকল্পনায় জাতিসংঘের শান্তিরক্ষা পাঁচটি মিশন থেকে ১ হাজার ৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ সদর দপ্তর। এই পাঁচ মিশনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্য রয়েছেন। গত ১৪ অক্টোবর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয়ের (ওএমএ) ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের পাঠানো এক চিঠিতে সামরিক সদস্য প্রত্যাহারের সিদ্ধান্তটি জানানো হয়। চিঠিটি বাংলাদেশের সামরিক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনকে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন ওএমএ’র চিফ অব স্টাফ ক্যাপ্টেন লনি ফিল্ডস জুনিয়র এবং খসড়া প্রস্তুত করেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানবির আলম। ওই কার্যালয়ের মিলিটারি পিস অপারেশন সাপোর্ট শাখার…
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’। শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা হিসেবে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। তার বিরুদ্ধে অভিযোগ, গত বছর তার ১৫ বছরের শাসনের অবসানের সময় যে গণঅভ্যুত্থান হয়, সেই সময় তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেই দমন অভিযানে আনুমানিক ১,৪০০ জন প্রাণ…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানগুলো টেনে আগুনের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।শনিবার দুপুর আড়াইটার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা…
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি দমনে পরিচালিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক তুলে দেয়া হয়।স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদ ৫৮…
চীনের কমিউনিস্ট পার্টি দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে। কয়েক দশকের মধ্যে এটি সেনাবাহিনীর ওপর সর্ববৃহৎ প্রকাশ্য অভিযানের একটি হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , বহিষ্কৃত কর্মকর্তারা গুরুতর আর্থিক অপরাধের জন্য সন্দেহভাজন এবং পার্টির শৃঙ্খলা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। তাদেরকে সামরিক বাহিনীর সদস্যপদ থেকেও অপসারণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সামরিক বিচারের প্রক্রিয়া শুরু করা হবে। বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হি ওয়েইডং, কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান; মিয়াও হুয়া, সিএমসির রাজনৈতিক কর্ম বিভাগের পরিচালক; হি হংজুন, সিএমসির রাজনৈতিক কর্ম বিভাগের নির্বাহী উপ-পরিচালক; ওয়াং শিউবিন, সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের নির্বাহী…
সংবাদদাতা:নিজস্ব প্রতিবেদক | Daily Crisis BD বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফেরদৌস আজিজের এক সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ বক্তব্য। তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন বিএনপি ৭৫-এর বিপ্লবীদের রক্ষা করে নাই। জুলাই বিপ্লবীদের রক্ষা করবে এ আশা কিভাবে করি? বিএনপি অলরেডি ভারতের কোলে। জেগে উঠো বাহে।” এই কয়েকটি বাক্য যেন আজকের রাজনৈতিক বাস্তবতায় এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়েছে। বিশেষ করে “জুলাই বিপ্লব” পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে বিতর্ক ও মূল্যায়ন চলছিল, ফেরদৌস আজিজের এ বক্তব্য সেখানে নতুন মাত্রা যোগ করেছে। জেগে উঠো বাহে’ নতুন এক আহ্বান? লে. কর্নেল ফেরদৌসের “জেগে উঠো বাহে” শব্দগুচ্ছ ইতোমধ্যেই সামাজিক…
লিমায় কংগ্রেসের বাইরে পুলিশের সাথে শত শত সংঘর্ষগুলিবিদ্ধ হয়ে ৩২ বছর বয়সী এক বিক্ষোভকারীর মৃত্যুপুলিশ প্রধান বলেছেন যে হামলার শিকার অফিসার গুলি চালিয়েছেনস্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় পুলিশ সংস্কারের জন্য জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেনলিমা, ১৬ অক্টোবর (রয়টার্স) – কয়েকদিন আগে ক্ষমতা গ্রহণকারী রাষ্ট্রপতি জোসে জেরির বিরুদ্ধে পেরুতে রাতভর ব্যাপক বিক্ষোভে কমপক্ষে একজন নিহত এবং কয়েক ডজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, রাজ্য ন্যায়পালের কার্যালয় বৃহস্পতিবার জানিয়েছে।সরকার কয়েক ঘন্টার মধ্যে লিমায় জরুরি অবস্থা ঘোষণা করবে এবং ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা মোকাবেলায় ব্যবস্থার একটি প্যাকেজ প্রস্তুত করছে, প্রধানমন্ত্রী আর্নেস্তো আলভারেজ বৃহস্পতিবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন।
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000