Author: DailyCrisisBD

‘অ্যাপল পে জালিয়াতি’ বার্তার ফাঁদে ব্যবহারকারীরা, সতর্ক করল সাইবার বিশেষজ্ঞরা প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের আর্থিক প্রতারণা ছড়িয়ে পড়েছে। ভুয়া ‘অ্যাপল পে সতর্কবার্তা’ পাঠিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। প্রতিবেদন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি অনেক আইফোন ব্যবহারকারী খুদে বার্তা (এসএমএস) পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে—তাদের Apple Pay অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে বা কোনো পেমেন্ট ব্যর্থ হয়েছে। এসব বার্তায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। ব্যবহারকারী যদি বার্তায় থাকা লিংকে প্রবেশ করেন বা প্রদত্ত নম্বরে ফোন করেন, তখন প্রতারকেরা নিজেদের Apple সাপোর্ট, ব্যাংকের কর্মকর্তা…

Read More

৮০০০ mAh ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংসহ দেশে এলো টেকনোর নতুন 5G ফোন প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন ‘টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি’ এনেছে টেকনো। একবার পূর্ণ চার্জে টানা তিন দিন ব্যবহারযোগ্য ব্যাটারি ও দ্রুত চার্জিং প্রযুক্তি থাকায় ফোনটি ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। প্রতিবেদন টেকনো বাংলাদেশ জানিয়েছে, নতুন এই মডেলে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জ দিলে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা যায়। ফোনটিতে ৪৫ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফলে ভিডিও…

Read More

গজারিয়ায় রুগ্ন ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগ, অভিযান অব্যাহত গজারিয়া, মুন্সীগঞ্জ প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ মুন্সীগঞ্জের গজারিয়ায় রুগ্ন ও বয়স্ক ঘোড়া জবাই করে তা গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জবাইকৃত ঘোড়ার মাংস ও একটি জীবিত রুগ্ন ঘোড়া উদ্ধার করা হয়েছে। প্রতিবেদন শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৮ এপ্রিল গজারিয়ার আনারপুরা এলাকায় কিছু ব্যক্তি ঘোড়া জবাই করেছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাংস এবং একটি রুগ্ন…

Read More

জ্বালানি সংকট ও নীতিগত বাস্তবতা নিয়ে সরকারের সমালোচনা, রাজনৈতিক সিন্ডিকেটকেও দায় ঢাকা (ফার্মগেট) প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ দেশ পরিচালনায় স্লোগান ও বাস্তবতার মধ্যে বড় ফারাক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশ এখনো আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারেনি। প্রতিবেদন শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত “বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, সমাজ এখনো গোজামিলের মধ্য দিয়ে চলছে এবং অতীত থেকে শিক্ষা গ্রহণের প্রবণতা কম। তিনি বলেন, “মনে রাখবেন পাপ বাবাকেও ছাড়ে না।” তিনি আরও…

Read More

মওদুদীর লেখা ঘিরে দীর্ঘদিনের মতভেদ, এখন তা রাজনৈতিক অঙ্গনে বিস্তৃত ঢাকা প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও কওমি মাদরাসাভিত্তিক আলেমদের একাংশের মধ্যে মাওলানা মওদুদীর কিছু লেখাকে কেন্দ্র করে দীর্ঘদিনের মতপার্থক্য রয়েছে, যা সময়ের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নিয়েছে। প্রতিবেদন কওমি একাংশের দাবি, জামায়াতে ইসলামী ও কওমি আলেমদের মধ্যে বিরোধ মূলত আকিদাগত, রাজনৈতিক নয়। তাদের মতে, মওদুদীর কিছু লেখায় নবী ও সাহাবাদের বিষয়ে আপত্তিকর বক্তব্য রয়েছে, যা তারা গ্রহণ করেন না। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, এটি মূলত ভুল ব্যাখ্যা ও রাজনৈতিকভাবে অতিরঞ্জিত বিতর্ক। কওমিপন্থি লেখক মুফতি আব্দুল্লাহ ফারুক বলেন, মওদুদীর কিছু লেখাকে কেন্দ্র করে প্রথমে মতভেদ…

Read More

গোয়ালন্দে যৌথ অভিযানে অবৈধ জাল ধ্বংস, জাটকা সংরক্ষণে কঠোর অবস্থান গোয়ালন্দ, রাজবাড়ী প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে যৌথ অভিযানে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। প্রতিবেদন শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত…

Read More

কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা ধামরাই, ঢাকা প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কালামপুর বাস স্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ভবনের তৃতীয় তলায় এনসিপি ঢাকা জেলা উত্তর ও ধামরাই উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে নেতাদের বক্তব্য চলাকালে দলের একটি অংশ—যারা নিজেদের পদবঞ্চিত বলে দাবি করছে—সেখানে…

Read More

রংপুরে তেল সরবরাহ ঘাটতিতে ভোগান্তি চরমে, কর্মঘণ্টা নষ্ট ও পরিবহন সংকটে জনজীবন ব্যাহত স্থান : রংপুর প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ রংপুর বিভাগে দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি তেলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। সরবরাহ ঘাটতি ও সীমিত সময়ে বিক্রির কারণে অর্ধেকের বেশি পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রংপুর বিভাগে মাস দেড়েক ধরে জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে, বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ডিজেল, পেট্রোল ও অকটেনের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রংপুরে দৈনিক গড়ে ১০ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহ…

Read More

“গালি দিলে আমাকে দিন, খেলোয়াড়দের দেবেন না”—বাফুফে সভাপতির বিশেষ সাক্ষাৎকারে সংস্কার, কোচিং ও উন্নয়ন পরিকল্পনা স্থান : ঢাকা প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, দেশের ফুটবলে কাঠামোগত পরিবর্তন, কোচিং উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় ফিরতে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ফুটবলের সমালোচনা হলে সেটি তাঁর ওপর আসুক, খেলোয়াড়দের ওপর নয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাবিথ আউয়াল দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কাঠামোগত সংস্কার নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, ইউরোপে খেলতে থাকা ও প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ…

Read More

ঢাকা প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে এজেন্সি বা অন্য কারও প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার জন্যও সতর্ক করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জানানো হয়েছে, হজযাত্রীরা যেন হজ এজেন্সি বা অন্য কোনো পক্ষের প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহন না করেন। সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু সামগ্রী হজযাত্রীর লাগেজে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার এবং অন্যান্য পঁচনশীল দ্রব্য। ধর্ম মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।…

Read More