Author: DailyCrisisBD

চলতি বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ফরিদা আক্তার বলেন, আমরা দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি। প্রতিবছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা থাকছে।আগামী ৪ অক্টোবরের থেকে ২৪ অক্টোবর তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। তিনি বলেন, আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা পেয়েছি। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। তিনি আরো বলেন, ‘ইলিশ মাছ কম আহরণের মূল…

Read More

গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ জেলে। তাদের মুঠোফোনে সংযোগ পাওয়া যাচ্ছে না। এমনকি ওই ট্রলারটির অবস্থান বর্তমানে কোথায় এ প্রশ্নের উত্তরও দিতে পারছেন না কেউ। এই পরিস্থিতিতে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন জেলেদের পরিবার।নিখোঁজ জেলেদের মধ্যে ১৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন আলী আকবর (৪৯), আবু তাহের (৬৯), আবদুল মন্নান (৩৮), মো. রুবেল (২৭), আমির হোসাইন (২৭), মোহাম্মদ জামাল (৪৯), মোহাম্মদ ইসাক (৩৩), জামাল আহমদ (৩৪), মোহাম্মদ হেলাল (৩৫), শেফায়ত উল্লাহ (৩৯), জয়নাল আবেদীন জইন্যা (৫০), মোহাম্মদ এহছান (৩৮), মোহাম্মদ ছালাউদ্দিন (৩৮) ও শাহাব উদ্দিন (৪৫)। বাকিদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি…

Read More

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি দুর্গাপূজা মণ্ডপে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের আদলে অসুরের মূর্তি তৈরি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সোশ্যাল মাধ্যম অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তিনি এই ঘটনাকে কেবল ‘শিল্প নয়’, বরং সাংস্কৃতিক আগ্রাসন ও অত্যন্ত অশ্লীল সাংস্কৃতিক রুচির প্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন। পিনাকী ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, এই মূর্তিটি কেবল বাংলাদেশ সরকারের প্রধান বা বিশ্বব্যাপী প্রশংসিত ব্যক্তিকে অপমান করে না, বরং বাংলাদেশের জুলাই বিদ্রোহ, আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির সার্বভৌম মর্যাদাকেও অবমাননা করে।তিনি বলেন, অধ্যাপক ইউনুসের আদলে অসুর তৈরি চরম অবমাননার প্রতিনিধিত্ব করে কারণ দেবী দুর্গা রাক্ষসকে পরাজিত ও…

Read More

লালন শাহের মেলা ও মাদক প্রসঙ্গ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে মাহদী হাসান বিপু বলেছেন, লালন শাহ মেলা যদি বন্ধ করতে পারে, তাহলে বাংলাদেশ থেকেও মাদক উৎখাত করা সম্ভব। তার দাবি, বহু মাজার ও মেলাকে ঘিরেই নেশা ও মাদকের বিস্তার ঘটে। ঐতিহ্যের আড়ালে এই সংস্কৃতি টিকে আছে বহু বছর ধরে। মাহদী হাসান বিপু মনে করেন যদি মেলা ও মাজারকেন্দ্রিক এই নেশার প্রবণতা রোধ করা যায়, তবে দেশের অন্য অংশ থেকেও মাদক নির্মূল করা সহজ হবে। তিনি আরও বলেন, শুধু মেলা বন্ধ করলেই সমাধান হবে না, বরং সরকারকে কঠোর আইন প্রয়োগ, আসক্তদের পুনর্বাসন, তরুণদের কর্মসংস্থান এবং সমাজে সচেতনতা…

Read More

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে অর্ধ ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দ্য ফোর্বস বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১০ দশমিক ১ বিলিয়ন ডলারে। নিজ প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সের শেয়ারের ঊর্ধ্বগতির কারণে এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন মাস্ক। মূলত তার গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারের ঊর্ধ্বগতিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার সম্পদ বৃদ্ধিতে। চলতি বছর ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে কোম্পানিটির শেয়ারের দর। এ ছাড়াও রকেট নির্মাণকারী স্পেসএক্স এবং মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর বাজারমূল্যও অবদান রেখেছে মাস্কের অর্ধ ট্রিলিয়ন ডলার অর্জনে। ফোর্বসের সূচক অনুযায়ী ধনীর তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওরাকল…

Read More

নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস (NDJ) আয়োজন করছে বিশেষ আলোচনা অনুষ্ঠান “NDJ PRO TALK”। এবারের আলোচনার বিষয় “সশস্ত্র বাহিনী, পার্বত্য চট্টগ্রাম ও মব জাস্টিস: নিরাপত্তা না সংকট”। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কূটনৈতিক ও সামরিক কর্মকর্তা।তারিখ: ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবারসময়: রাত ৯টা ৩০ মিনিটঅনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ফেসবুক পেজ fb.com/NexusDefenceandJustice থেকে। NDJ জানিয়েছে, দেশের নিরাপত্তা ব্যবস্থা, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এবং মব জাস্টিস ইস্যুতে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Read More

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ইসরাইলি সেনাদের হাতে অপহরণের অভিযোগ এনেছেন আলোচিত পরিবেশকর্মী গ্রেটা টিনটিন ইলেওনোরা এর্নম্যান থুনবার্গ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১০টার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি ভিডিওটি প্রকাশ করেন।ভিডিও বার্তায় থুনবার্গ বলেন, আমি গ্রেটা থুনবার্গ, সুইডেনের একজন নাগরিক। যারা এই ভিডিও দেখছেন, তাদেরকে বলছি-আমাকে অপহরণ করা হয়েছে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে ইসরাইলি বাহিনী আমাকে আটকে রেখেছে। আন্তর্জাতিক আইন মেনে আমাদের মিশন ছিল অহিংস। তাই দয়া করে আমার সরকারকে বলুন যেন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তির দাবি জানায়।এদিকে গাজায় সীমান্তে প্রায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ। অপেক্ষায় রয়েছে আরো কয়েকটি।

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আসন কমিটি ও নির্বাচনি সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতের কর্মীদের ত্যাগ ও কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে। বুধবার উলিপুর আব্দুল মতিন কারিগরি কলেজ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আগামীতে নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এ পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি।…

Read More

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আজ বুধবার থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। হাইকমিশন ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়ে কার্যক্রম চালু করেছে। হাইকমিশনের নতুন ঠিকানা হলো- বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ; ব্লক-১৫, রাস্তা নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।

Read More

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনাকে মধ্যস্থতাকারীদের মূল লক্ষ্য পূরণের উপযোগী বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। আজ বুধবার (১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতি বন্ধ করা। শেখ মোহাম্মদ জানান, পরিকল্পনাটি ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থন করেছেন। দোহা বিষয়টি হামাসের আলোচক দলের কাছে পৌঁছে দিয়েছে এবং পরিকল্পনার মূল কাঠামো নিয়ে আলোচনা করেছে। যদিও এর বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করাই সবচেয়ে বড় অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘সবাই একমত—যুদ্ধ থামাতে হবে,…

Read More