Author: DailyCrisisBD
বাংলাদেশে দুই লাখ কোটি টাকা জাল নোট প্রবেশের অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে জুলকারনাইন সায়ের বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে, এসব টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে।’তিনি বলেন, বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এসকল নোট প্রিন্ট করা হয়েছে বলে…
গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরাইলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার বা প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এই নৌবহরটি। বুধবার ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ এক প্রতিবেদনে জানায়, গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আসোদ বন্দর এবং বাকি জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরাইলি বাহিনী।প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের। জাহাজগুলো জব্দের সময় অধিকারকর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। অপরদিকে তাদের আটকের জন্য…
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় একটি ইসলামি বোর্ডিং স্কুল ধসে পড়ার পর অন্তত ৯১ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আল-আরাবিয়া জানিয়েছে, সোমবার সিদোয়ারজো শহরের এই বহুতল ভবনটি হঠাৎ করেই ভেঙে পড়ে, যখন শিক্ষার্থীরা বিকেলের নামাজের জন্য জড়ো হয়েছিলেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘ছাত্র উপস্থিতির হিসাব অনুযায়ী, প্রায় ৯১ জন বিল্ডিংয়ের নিচে আটকে পড়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।’ এর আগে সংস্থাটি জানিয়েছিল, তিনজন নিহত হয়েছেন এবং আরও ৩৮ জন নিখোঁজ রয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, নিখোঁজদের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার প্রধান অপারেশন কর্মকর্তা…
বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সম্প্রতি একটি আলোচিত মন্তব্য এসেছে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মুখ থেকে। সাংবাদিক প্রশ্ন করেন ধরুন আপনারা সরকার গঠন করার নতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবেন? প্রশ্নের জবাবে তিনি বলেন “আপনাকে কে বলেছে আমরা বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবো?” এই বক্তব্য মুহূর্তেই আলোচনার ঝড় তোলে। এর প্রেক্ষিতে নোমান আহমেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বলেন একটি আদর্শিক ইসলামী আন্দোলনের ব্যাপারে মানুষের প্রত্যাশা সবসময়ই ছিল স্পষ্ট লক্ষ্য, সুসংহত দিকনির্দেশনা এবং নীতিনিষ্ঠ অবস্থান।রাজনীতির ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে আদর্শের রাজনীতিতে লক্ষ্য কখনো গোপন থাকে না। জনগণের সামনে পরিষ্কার এজেন্ডা হাজির…
সংবিধান ছাড়াই নির্বাচন কখনোই দেশের জন্য কল্যানকর হবে না।পুরনো সংবিধান, পুরনো নিয়ম আরেকটি কুচক্রী সৈরশাসক তৈরির গোড়াপত্তন। আমরা আর কোনো ক্ষণিকের মায়ায় পড়ে যাব না। যারা দেশকে বিদেশি ও দেশীয় ষড়যন্ত্রের হাতে ছেড়ে দিতে চায় তাদের চালাকির কাছে মাথা নত করা হবে না। আমরা চাই একটাই বিচারযোগ্য নীতি।আগে নতুন সংবিধান। তারপর নির্বাচন।এটাই দিবে স্থায়ী স্বাধীনতা, সত্যিকারের গণতন্ত্র ও জনঅধিকার। আমরা শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ এবং অটল হবো কারণ আমাদের দাবি ন্যায়ের। যারা দাবি পচাতে চায়, তাদের সাথে কোনো সহনশীলতা নেই। আজ না লড়ে কালেক্টিভ স্বাধীনতা সম্ভব নয়। এজন্য সবাইকে জাগ্রত হওয়ার আহ্বান জানাই , আওয়াজ তুলি, আনুমানিক নয় বাস্তব পরিবর্তন চাই!আগে নতুন…
মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েমকে। একইসঙ্গে বাতিল করা হয়েছে তাকে দেয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করা হয়। তারই প্রেক্ষিতে নৈতিক স্ফলনজনিত কারণে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা জামায়াত। আবদুর রাকিব বলেন, সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসা শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠে মোনায়েন হোসাইনের বিরুদ্ধে। এরপর গঠন করা হয় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি তাদের…
বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।’ প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমি রাগ, দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি। আমি আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি, দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি।’ গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে পূর্ব…
আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল।গতকাল (২৪ সেপ্টেম্বর) ছিল আপত্তি গ্রহণের তারিখ। যেখানে তামিম ইকবালের প্রার্থীতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ বৃহস্পতিবার শুনানিতে যোগ দেন দেশ সেরা এই ওপেনার। সাবেক এই অধিনায়ক মনে করেন, তার প্রার্থীতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘আপনারা প্লিজ গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে। কিন্তু সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কিনা যে আমার অফিশিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে?’ তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৫ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে।…
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গনপিটুনিতে সোহেল আহমেদ নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও। হিন্দুদের ওপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’ ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল, সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন,…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000