Author: DailyCrisisBD

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় অপরাধী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন। রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে সম্প্রতি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল।তার ভিত্তিতে গুরুত্ব দিয়ে অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, সুতরাং বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে…

Read More

জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোট হতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে তিনি এ কথা বলেন। গণভোট কবে হবে— এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ গণভোটে অভ্যস্ত না। আমরা মনে করি, এটি যাতে জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যায় না ফেলে, নভেম্বর অথবা ডিসেম্বরেই এটা করা যায়। তফসিলের আগেও করতে পারেন। গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নেই। জনগণকে একটা জটিল অবস্থায় না ফেলে বা মহাপরীক্ষায় না ফেলে সহজভাবে এগিয়ে গেলে আমরাও বাঁচি, জাতিও বাঁচে।তিনি আরও বলেন, জুলাই…

Read More

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফ্রিডম ফ্লোটিলা পৌঁছাতে দেরি হবে বলে জানিয়েছেন দৃক দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। তাই, লোকজন প্রশ্ন করছেন—এই মুহূর্তে ঠিক তিনি কোথায় আছেন, গাজায় পৌঁছাতে আর কত সময়ই বা লাগবে। এসবের জবাব দিয়েছেন শহিদুল আলম । রোববার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।আলোকচিত্রী শহিদুল আলম লিখেছেন, “প্রথম প্রশ্নের ক্ষেত্রে, সবচেয়ে ভালো উপায়, ট্র্যাকার ব্যবহার করে আমাদের যাত্রাপথ অনুসরণ করা। ‘ফরেনসিক আর্কিটেকচার’, যার সঙ্গে আমরা আবু সাঈদ হত্যাকাণ্ডের ওপর একটি তদন্তমূলক ফিল্ম তৈরিতে সহযোগিতা করেছিলাম—এই সাইটের মাধ্যমে কনশানস ও থাউজেন্ড ম্যাডলিনস উভয় নৌবহরের যাত্রাপথ ট্র্যাক করছে।” দ্বিতীয় প্রশ্নের উত্তরে শহিদুল আলম…

Read More

এক অনন্য দৃশ্যের জন্ম দিয়েছে তরুণ প্রজন্ম। মহান আল-কুরআনের প্রেমিক শত শত শিক্ষার্থী ও তরুণ ভেতরে-বাইরে একত্র হয়ে অন্যায়ের প্রতিবাদে, নৈতিকতার পক্ষে শক্ত কণ্ঠে আওয়াজ তুলেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যানার, পোস্টার ও তৌহিদি শ্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা কুরআনের অবমাননা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন— “আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নই, আমরা কুরআনের প্রেমিক। আমাদের প্রতিবাদ আল্লাহর বাণীর মর্যাদা রক্ষার জন্য।” বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীই জানান, সমাজে ক্রমবর্ধমান অন্যায়, দুর্নীতি ও নৈতিক সংকটের বিরুদ্ধে তারা কুরআনের দাওয়াত ও আদর্শ ছড়িয়ে দিতে চান। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও সাধারণ তরুণ, অভিভাবক ও নাগরিক সমাজের…

Read More

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া সামরিক চুক্তিটি আরও বিস্তৃত হয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।শুক্রবার (৩ অক্টোবর) পার্লামেন্টে বক্তব্য রাখার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ইসহাক দার বলেন, ‘সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ এবং একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে।তিনি উল্লেখ করেন, এই চুক্তিতে আরও দেশ যুক্ত হলে এটি ‘নতুন ন্যাটোতে’ পরিণত হতে পারে এবং ‘আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে।পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আরও বলেন, পাকিস্তানে গত মে মাসে ভারত যে ‘অপারেশন সিঁদুর’…

Read More

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেয়ার কারণে নিজ দেশে সম্মানিত হতে যাচ্ছেন মহসিন নাকভি। ‘নৈতিক ও সাহসী’ পদক্ষেপের কারণে ‘শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান নাকভি। বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম দ্য ন্যাশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, নাকভিকে এ সম্মাননা জানানোর ঘোষণা দিয়েছেন সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান গুলাম আব্বাস জামাল।এশিয়া কাপ ফাইনালের পর ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকভির থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটাররা। এর প্রতিক্রিয়ায় তিনি ট্রফিটি নিজের কাছেই রেখে দেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভারতীয় দল সত্যিই ট্রফিটি…

Read More

কুমিল্লার দেবিদ্বারে পুলিশ সদস্যকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নেতার বিরুদ্ধে । এ ঘটনায় মামলা হয়েছে। চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। অপর আসামিদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার নাম বিল্লাল হোসেন বিল্লু। তিনি উপজেলার আলমপুরের ইসমাইল হোসেনের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক। সংগঠনের আসন্ন কাউন্সিলে তিনি দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রার্থী। তাকে মামলায় ৫ নম্বর আসামি করা হয়েছে।গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলার সুবীল ইউনিয়ন বুড়িরপাড়ের হারুনুর রশিদের মেয়ে তাসলিমা আক্তার ও হেলাল…

Read More

কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে উপহার পেয়েছে ১৪৮ শিশু ও কিশোর। শুক্রবার কুলাসার একতা সংঘের আয়োজনে ও প্রবাসী কল্যাণের সার্বিক সহযোগিতায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপহার তুলে দেন প্রধান অতিথি বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লা। এরমধ্যে ৮ জনকে বাইসাইকেল ও ১৪০ জনকে ব্যাগ ও খাতা-কলম দেয়া হয়। আয়োজক কমিটির আহ্বায়ক মজিবুল ইসলাম বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের ৮ টি মসজিদে ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে টানা ৪০দিন জামায়াতে নামাজ পড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে ২০০ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করে। চূড়ান্ত পর্বে ৮জন বিজয়ী হয়ে বাইসাইকেল পুরস্কার অর্জন করে। ১০ প্রতিযোগী…

Read More

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওলামায়ে কেরাম (আলেমগণ) শুধু মসজিদের মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করলেই চলবে না। আমরা চাই যিনি নামাজের ইমাম, তিনি সমাজেরও ইমাম হবেন। নামাজের ইমামের ইমামতিতে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে মসজিদের ভেতরে যেমন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে; ঠিক এই মোত্তাকি মানুষগুলো যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও শান্তি কায়েম হবে, ইনশাল্লাহ। শনিবার সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের নিয়ে দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক বিভাজন চায় না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।…

Read More

বাংলাদেশে ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সবচেয়ে বড় অন্তরায় হলো শাপলা চত্বর, পিলখানা, মোদি বিরোধী আন্দোলন এবং জুলাইসহ সকল হত্যাকাণ্ডের বিচারহীনতা। এসব ঘটনার বিচার সমাপ্ত না করে কোনো সরকার নির্বাচনের দিকে যেতে পারে না এবং দেশের জনগণও তা মেনে নেবে না। আধিপত্যবাদ বিরোধী, বাংলাদেশপন্থী অরাজনৈতিক সংগঠন ‘মঞ্চ ২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকী এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, ‘শাপলা কমিশন’ গঠনের দাবি আমরা আন্দোলনের প্রথম দিন থেকেই জানিয়ে আসছি, কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না। আমরা স্পষ্টভাবে হুশিয়ারি দিচ্ছি শাপলার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকারকে কোনভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না। মঞ্চ ২৪ বিশ্বাস করে, বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে…

Read More