Author: DailyCrisisBD
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে যাচ্ছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) আসরের নামাজ চলাকালে হঠাৎ ভবনটির একটি অংশ ধসে পড়ে। এতে মাদ্রাসার ভেতরে নামাজরত শিক্ষার্থী ও শিক্ষকরা চাপা পড়ে যান। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও এক বিবৃতিতে জানান, রোববার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ১০৪ জনকে জীবিত এবং ৩৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।তিনি আরও জানান, এখনো ২৬ জন…
আন্তর্জাতিক ডেস্ক | Daily Crisis BDপ্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর ২০২৫ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও ভয়াবহ সংকটের মুখে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই ওয়াশিংটন যদি কিয়েভকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সংযম দেখিয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্র যদি এমন অস্ত্র সরবরাহ করে যা রাশিয়ার নিরাপত্তার সরাসরি হুমকি তৈরি করে, তবে আমাদের আর বিকল্প থাকবে না আমরা সম্পর্ক ছিন্ন করব।” পুতিন অভিযোগ করেন, ইউক্রেনকে উন্নত অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধকে দীর্ঘায়িত ও বিস্তৃত করার চেষ্টা করছে। “ওয়াশিংটন যদি টমাহক…
ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ Daily Crisis BD, ৫ অক্টোবর:ভারতে আবারও উসকে উঠছে সাম্প্রদায়িক ঘৃণার আগুন। সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিকৃত ছবি ও বিদ্বেষমূলক পোস্ট ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি ধর্মীয় অবমাননা নয়, বরং রাজনৈতিকভাবে পরিচালিত এক নতুন কূটচাল, যার লক্ষ্য আসন্ন রাজ্য নির্বাচনের আগে মুসলিম সম্প্রদায়কে উসকে দেওয়া। পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে ঘৃণা ভারতের দক্ষিণ ও উত্তরাঞ্চলে কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সংগঠিতভাবে “নবী অবমাননামূলক” প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন রাজ্যে স্থানীয় প্রশাসনের নীরবতা এই কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বহু মুসলিম অধ্যুষিত…
রাজশাহীর বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় বাঘা থানার পুলিশ তাকে আটক করে।রোহান ইসলাম চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে এবং চারঘাট আলহাজ এমএ হাদী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। সভাপতির বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে বাঘা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শাকিল হোসেনের আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল চুরি হয়। বিভিন্ন স্থানে খোঁজ করে মোটরসাইকেলে না পেয়ে তার পিতা মোস্তাক সরকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জেলা…
বাংলাদেশে সাম্প্রতিক কুরআন অবমাননা ও পূজায় অসুরের মুখে দাঁড়ি লাগানোর মতো ঘটনাকে ইসকন ও উগ্র হিন্দুত্ববাদী শক্তির ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি তুলেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।রবিবার এক বিবৃতিতে ফাহিম ফারুকী বলেন, কুরআন অবমাননা, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড এবং পূজায় ইসলামবিরোধী প্রতীক ব্যবহার—সবকিছুই ইসকন নামের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পরিকল্পিত অপতৎপরতার অংশ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হলেও এই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি আরও বলেন, আমরা সাম্য, শান্তি ও এক আল্লাহতে বিশ্বাসী বাঙালি মুসলিম জাতি। ভারতীয় অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।ফাহিম ফারুকী অভিযোগ করেন, ইসকন ধর্মীয় ভক্তি ও সংস্কৃতির নামে দেশে ইসলামবিদ্বেষী…
শনিবার ভারতের মহারাষ্ট্রের বীড জেলার জিওরাই তালুকার তলওয়াড়া গ্রামে একটি অর্ধেক পানিভর্তি নীল রংয়ের ড্রামে চার মাস বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শিশুটিকে তার বাবা ড্রামে ফেলে হত্যা করেছেন এবং পরে তিনি নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ।পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বাবা অমল সোনাভানে তার চার মাসের শিশুকে ড্রামে ফেলে হত্যা করেন। ড্রামটি অর্ধেক পানিভর্তি ছিল। ভয়াবহ দৃশ্যে দেখা যায়, শিশুটি গোলাপি টি-শার্ট পরে ও ডায়াপার পরিহিত অবস্থায় পানির মধ্যে মুখ নিচে করে পড়ে আছে। পাশে একটি গোলাপি প্লাস্টিকের মগ ভেসে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, অমল পূর্বেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কয়েক দিন আগে অমল ও তার…
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোরআন অবমাননাকারী অপূর্বের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে ঢাকা অভিমুখে লং মার্চ করবেন তারা। বিবৃতিতে তারা বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিওচিত্র প্রচার করে আরো বড় অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ…
অভিযুক্ত ছাত্রের কোরআন অবমাননার প্রতিবাদে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা কোরআন তেলাওয়াতের আয়োজন দেখলাম। ছাত্রদের এই কোরআন তেলাওয়াত অদ্ভূত সুন্দর ঘটনা। এইটা ঘৃণার বিরুদ্ধে একটা অন্য কালচারাল এক্সপ্রশন। ধর্ম ও ইসলাম-ঘৃণার বিরুদ্ধে আমাদের এরকম বহু ধর্মীয় কালচারাল এক্সপ্রেশন দরকার। রিফাতহাসান https://web.facebook.com/reel/1117350247250555
Daily Crisis Bd তেলআবিব, ৫ অক্টোবর:গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। শনিবার রাজধানী তেলআবিব, জেরুজালেমসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড, তাতে লেখা— “Stop the War, Bring Them Home”, “Enough is Enough” এবং “Netanyahu Must Go!”। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নীতিকে অমানবিক ও ব্যর্থ আখ্যা দিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান। প্রতিবাদে অংশ নেন নিহতদের স্বজন ও পণবন্দিদের পরিবারের সদস্যরাও। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাজনীতি নয়, মানবিকতা দেখান। আমাদের প্রিয়জনদের জীবিত ফিরিয়ে আনুন।” রাজনৈতিক বিশ্লেষকরা…
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৮টায় ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনাপ্রধানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপি মহাসচিব তার বাসবভনে যান বলে জানা যায়।এদিকে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিএনপি কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000