Author: DailyCrisisBD
প্রতিবেদক:Daily Crisis BD নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ প্রায় দুই দশক পর আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভারত যদি বাংলাদেশের কোনো স্বৈরাচারী শাসনকে আশ্রয় দেয় বা সমর্থন করে দেশের মানুষের বিরাগভাজন হয় তাহলে আমাদের কিছু করার নাই। এটা তাদের কূটনৈতিক সিদ্ধান্ত, কিন্তু ইতিহাস বলে বাংলার মানুষ কোনোদিনই অন্যায়ের পাশে দাঁড়ায়নি।” প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অংশ নেন তিনি। বিবিসি বাংলার সঙ্গে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান খোলামেলা কথা বলেন দলীয় সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক, গণতন্ত্র, এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে। প্রতিবেশী সম্পর্ক হতে হবে…
নর্থসাউথের ট্রাজেডিতে নতুন বিজয়ের গন্ধ দেখছেন ইসলামী চিন্তাবিদ ঢাকা ,Daily Crisis BD মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম মুফতি হারুন ইজহার। সাম্প্রতিক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে এক আবেগঘন বার্তায় তিনি বলেন“এবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে মহান কুরআন চর্চার দূর্গে পরিণত করো। এটিই হবে উত্তম প্রতিশোধ।” মুফতি হারুন ইজহার তাঁর বার্তায় তরুণদের উদ্দেশে আরও বলেন, “হে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্মার্ট মুসলিম প্রজন্ম!তোমাদের প্রতিষ্ঠানগুলোকে কুরআনিক শিক্ষার কেন্দ্র বানাও।আমি নর্থসাউথের ট্রাজেডিতে এক নতুন বিজয়ের গন্ধ পাচ্ছি।কুরআনিক আধ্যাত্মিকতা ও সমাজবিজ্ঞানের সমন্বিত জ্ঞানে সজ্জিত হয়েনতুন জীবনের দর্শনের আজান তোমাদের দিতে হবে।” তিনি আরও উল্লেখ…
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর বিমান বাহিনীর কমান্ডার ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি বলেছেন, যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে তারা দ্রুত ও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। মঙ্গলবার (৭ অক্টোবর) ইরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থার প্রধানের সঙ্গে এক বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ মুসাভি জানান, জুন মাসে ইসরায়েল আরোপিত ১২ দিনের যুদ্ধে আইআরজিসি বিমান বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তিনি যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের মূল পদক্ষেপগুলোর কথাও তুলে ধরেন। তিনি জানান, যুদ্ধ চলাকালে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামত করা হয়েছে এবং বাহিনীর অপারেশনাল সক্ষমতা সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “আল্লাহর কৃপায়, এইসব ক্ষয়ক্ষতি মেরামতের…
শরীয়তপুরে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খানের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের ঘুস আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও বিএনপি নেতা শরীয়তপুরের জেলা প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মতিউর রহমান সাগর। তিনি নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের লাউলানী গ্রামের অধিবাসী এবং তিনি দীর্ঘদিন যাবত নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন- বিষয়টি মিথ্যা ও বানোয়াট। নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কাউয়ুম খান নড়িয়া উপজেলা…
শোবিজ দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনয় থেকে সরে দাঁড়ানোর পর এবার সংগীতজীবনেরও ইতি টানার কথা জানিয়েছেন তিনি। ব্যক্তিগত পরিকল্পনা ও নতুন জীবনের পথে মনোযোগী হতে চাওয়াই তার এই সিদ্ধান্তের মূল কারণ।এক বছর আগে অভিনয় ছাড়ার ঘোষণা দেন তাহসান। সম্প্রতি জানান, অস্ট্রেলিয়া সফর ছিল তার জীবনের শেষ কনসার্ট ট্যুর। তবে প্রতিশ্রুতি অনুযায়ী, ঢাকায় আগে থেকে নির্ধারিত কিছু ইভেন্টে অংশ নিয়েই তিনি বিদায় জানাবেন সংগীতজীবনকে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ৫ অক্টোবর রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পারফর্ম করেন তাহসান। অনুষ্ঠানটি ছিল ভিভোর নতুন স্মার্টফোন লঞ্চিং ইভেন্ট, যেখানে তাহসান দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মঞ্চ মাতান।…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে, সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে…
দেশজুড়ে চাঁদাবাজির সঙ্গে নাম জড়াচ্ছে বিএনপির। তবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির বিরুদ্ধে জনগণের নেতিবাচক পারসেপশন তৈরি করছে অন্তর্বর্তী সরকার। এটিকে সরকারের একটি কৌশল বলে উল্লেখ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।চাঁদাবাজি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘দেখুন আমাদের সাড়ে সাত হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে পরিষ্কার করে বলেছেন। এদের সবাই যে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে তা কিন্তু না। অনেক সময় দেখা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার আছে।দলের নির্দেশ না মানার ব্যাপার আছে ইত্যাদি কারণেও কারো কারো পদ স্থগিত হয়েছে বা তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে…
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ তদন্তের কথা বলে ডেকে নিয়েছিল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার ওরফে লিটুকে (৩২)। অভিযোগ উঠেছে, তখন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।এই ঘটনার পর নিহত লিটুর বোন মুন্নি আক্তার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার তদন্তে থানা পুলিশের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুন্নি আক্তার অভিযোগ করেন, মামলার আসামিরা বর্তমানে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভাই সুমন…
যশোরের বেনাপোল কাস্টম হাউসে অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। এ সময় তাঁদের গাড়িটি প্রায় ৩০ মিনিট আটকে রাখা হয়। গতকাল সোমবার রাতে বেনাপোল কাস্টম হাউস চত্বরে এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে কাস্টম হাউসে অভিযানে গিয়ে দুদক কর্মকর্তারা এক ব্যক্তিকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটক করেন। আটক হাসিবুর রহমান স্থানীয়ভাবে ‘এনজিও সদস্য’ নামে পরিচিত। তিনি কাস্টস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের ঘুষের টাকা সংগ্রহকারী বলে দাবি করেছেন দুদক কর্মকর্তারা।দুদক সূত্র জানায়, বেনাপোল কাস্টম হাউসের কিছু কর্মকর্তা আমদানি পণ্যে সঠিকভাবে শুল্কায়ন করছেন না, ঘুষ নিয়ে আমদানি পণ্যে শুল্কায়ন করা হয়—এমন অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার…
বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা।চুক্তিটি সরাসরি ক্রয় বা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী, এই যুদ্ধবিমানের মূল্য ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে পরিশোধ করতে হবে।জে-১০ সিই জঙ্গিবিমান মূলত চীনের বিমানবাহিনীর ব্যবহৃত জে-১০সি-এর রপ্তানি সংস্করণ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তৈরি…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000