Author: DailyCrisisBD
স্টাফ রিপোর্টার , Daily Crisis BD যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আগামী সরকার বিএনপি এককভাবেই গঠন করবে। জনগণ আজ পরিবর্তনের পক্ষে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ।” তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে। এবার কোনো বিদেশি তদবির বা প্রশাসনিক কারসাজি জনগণের রায়কে বাঁকাতে পারবে না। বিএনপি জনগণের সঙ্গে আছে, জনগণই বিএনপির শক্তি।” ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনা, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ভিশন সম্পর্কে তারেক রহমান বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি…
সাম্প্রতিক সময়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। ইতিপূর্বে একই বিশ্ববিদ্যালয়ে, হাদিসের উদাহরণ দেয়ার কারণে শিক্ষকের বহিষ্কার দেখেছে গোটা দেশ! এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা প্রবাহ নয় বরং কাঠামোগত ইসলাম বি* দ্বে *ষের উদাহরণ। কেউ মানসিক ভারসাম্যহীন হলে, মানসিক হাসপাতালে যাবে। অথবা যাবে রিহ্যাব সেন্টারে। সে বিশ্ববিদ্যালয়ে কেন? দেশের এই ক্রান্তিকালে কেউ সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে দা * ঙ্গা-হা*ঙ্গামা লাগাতে চাচ্ছে কি না— সেটাও খতিয়ে দেখতে হবে। এটা দেশকে অশান্ত করার একটি নীলনকশার অংশও হতে পারে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদেরও উচিত এর কঠোর প্রতিবাদ জানানো। কুরআন…
আজ পর্যন্ত কি কেউ কখনও শুনেছেন? বিশ্বের কোন মুসলিম খ্রিস্টানদের যীশুকে অবমাননা করেছে? কোন গালি দিয়েছে (নাউজুবিল্লাহ)। বা ব্যাঙ্গাত্বক কোন কার্টুন এঁকেছে? বা তাদের ধর্মগ্রন্থ পুড়িয়েছে? না। কোন মুসলিমের পক্ষে কখনও এটা সম্ভব নয়। কারন মুসলমানরা তাদের ধর্ম বিশ্বাসের এক অবিচ্ছেদ্য ফরজ অংশ হিসেবেই তাদের অন্যতম নবী হযরত ঈসা (আঃ)-কে গভীরভাবে সম্মান করেন। কারন খ্রিস্টানদের যীশুই হচ্ছেন মুসলিমদের নবী হযরত ঈসা (আঃ)। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনে নাম ধরে উল্লেখ করা হয়েছে এমন নারী আছেন মাত্র একজন। তিনি হচ্ছেন হযরত মারইয়াম (আঃ)। আর তিনিই হচ্ছেন খ্রিস্টানদের ‘ঈশ্বরের মাতা’ মেরি। অন্যদিকে ইহুদিদের ‘মোশি’ হচ্ছেন মুসলিমদের সম্মানীত নবী হযরত মুসা (আঃ)।…
অতীতের অভিজ্ঞতা কী বলে বাংলাদেশে? 🕓 স্টাফ রিপোর্টার , Daily Crisis BD ঢাকা | ৬ অক্টোবর ২০২৫ গণতন্ত্রে জনগণের মতামত যাচাইয়ের অন্যতম উপায় গণভোট (Referendum)। এটি মূলত এমন একটি প্রক্রিয়া, যেখানে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে নিজেদের অবস্থান জানায়।তবে প্রশ্ন থেকে যায় বাংলাদেশে অনুষ্ঠিত অতীতের গণভোটগুলো কি সত্যিই জনগণের মতামত প্রতিফলিত করেছে? ১৯৭৭ সালের গণভোট: বৈধতার রাজনীতি ১৯৭৫–এর পর রাজনৈতিক টানাপোড়েনের সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০ মে গণভোট আয়োজন করেন। প্রশ্ন ছিল “রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও কর্মসূচির প্রতি আপনার সমর্থন আছে কি না?” সরকারি ফলাফলে দেখা যায়, ৯৮ শতাংশ ভোটার “হ্যাঁ”…
আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই-সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন আছি। এই আন্দোলন সফলের কোন বিকল্প নেই।সোমবার সকালে ঢাকার মুহাম্মাদপুরস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাট-হাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আব্দুল আজিজ রহ. এর সাহেবজাদা ও আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. এর জামাতা হযরত মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। তিনি আমীরে মজলিসের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে বানোয়াট বলছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এরআগে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি-মিশরীয় কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে সম্মত হয়েছে।এ বিষয়ে এক বিবৃতিতে হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই বলেছেন, ‘যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বানোয়াট অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি।’ হামাসের অবস্থান বিকৃত করা এবং জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে ভিত্তিহীন প্রতিবেদনগুলো করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মারদাউই তথ্য যাচাই করার এবং বিশ্বাসযোগ্য…
মাদরাসা শিক্ষাব্যবস্থার প্রতি চরম বৈরী অবস্থান নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। একপর্যায়ে এটি বন্ধ করার দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র শুরু করে। এরই অংশ হিসেবে প্রথমে সংকোচন নীতি নেওয়া হয়। ‘সাপ্লাই লাইন’ ইবতেদায়ি মাদরাসাগুলো ধ্বংস করে দেয়। পুরোনো প্রতিষ্ঠানগুলোয় নামমাত্র অনুদান দিয়ে শিক্ষকদের তুষ্ট করার অন্তরালে বন্ধ করা হয় নতুন মাদরাসার অনুমোদন। মুসলিম শিক্ষক ও কমিটি দিয়ে পুরো খাতকেই হজম করার পাঁয়তারা করেছিল ফ্যাসিবাদী সরকার।আমার দেশকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক। এ সময় তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় মাদরাসা শিক্ষা ধ্বংসের নানা ষড়যন্ত্র ও ক্ষতির চিত্র তুলে ধরে ধরেন। একই সঙ্গে বর্তমান সরকারের…
রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি প্রকট হয়ে উঠেছে। মনোনয়নপ্রত্যাশী নেতারা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করছেন। পরস্পরের বিরুদ্ধে তারা চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে একে অপরের চরিত্র হননের চেষ্টা। এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলা ও সহিংসতাও থেমে নেই। প্রতিপক্ষের হামলায় ইতোমধ্যে তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। পালটাপালটি মামলাও হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলছেন, মনোনয়নপ্রত্যাশী নেতাদের নেতিবাচক প্রতিযোগিতা দুঃখজনক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দ্বন্দ্ব সবচেয়ে বেশি। দলীয় সংঘর্ষে বিএনপি কর্মী গনিউল হক এবং কৃষক দল নেতা নেকশার আলী নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক…
জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, “যারা মসজিদে নামাজে নেতৃত্ব প্রদান করেন তাদের সমাজের সকল ভালো কাজেও নেতৃত্ব দিতে হবে।” খুবই চমৎকার কথা! মুসলমান সমাজে নেতারাই মূলত মসজিদে ইমামতি করেন। কিন্তু আমাদের সমাজে এমন লোকজন নেতৃত্ব দিচ্ছেন যাদের অনেকেই ঠিকমতো ফরজ গোসলের নিয়মটাও জানেন না। সুতরাং, মসজিদে নামাজে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের নেই। মসজিদের ইমাম যাঁরা তাদের যোগ্যতা আছে সমাজে নেতৃত্ব দেওয়ার, তবে এখানেও ঘাপলা আছে। তাদের যোগ্যতা থাকলেও সঙ্গতি নেই। সবচেয়ে বড় কথা সমাজে এমনসব লোকজনকে নেতৃত্বে আনতে হবে যাঁরা ব্যক্তিগতভাবে সৎ হবেন আবার নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও আছে। এরজন্য সামাজিক সংস্কার দরকার যা হঠাৎ করে সম্ভব নয়। হঠাৎ করে…
বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যাকাণ্ডের দুই দিন পর থানায় মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় তাঁর মা হাসিনা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন। এতে মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। এদিকে হায়াত উদ্দিন হত্যাকাণ্ডের আরও কিছু তথ্য পাওয়া গেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় হায়াত নিজ বাড়ির কাছেই সিদ্দিকের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে ছয়-সাতজন সন্ত্রাসী এসে তাঁকে ঘিরে ধরে। তাদের একজন তাঁকে জিজ্ঞেস করে, ‘তুই কোন হাত দিয়ে লিখিস, সেই হাতটা একটু দেখা।’ বলেই দুর্বৃত্তরা…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000