Author: DailyCrisisBD
তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে: প্রকৌশলী তানভীর নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তী পথসভায় তিনি এসব কথা। দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে রাজিব বলেন, গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি। সেই ত্যাগের বিনিময়ে এদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের…
স্টাফ রিপোর্টার: মোহাম্মদ শুভ Daily Crisis BD / 10 october 2025ইসলাম ধর্মে সালাত বা নামাজ এমন এক ইবাদত, যা মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর নিকটে নিয়ে যায়। কুরআন ও হাদীস উভয় জায়গাতেই সালাতের গুরুত্ব অসংখ্যবার বর্ণিত হয়েছে। মুসলমানদের জন্য এটি শুধু একটি ধর্মীয় কর্তব্য নয়, বরং আত্মার পরিশুদ্ধি ও সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠার অন্যতম উপায়। কুরআনের আলোকে সালাতের গুরুত্ব পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন “নিশ্চয়ই সালাত অসভ্যতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।”(সূরা আল-আনকাবুত, আয়াত ৪৫) আরেক স্থানে আল্লাহ তাআলা বলেন “তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও, তোমরা যা অগ্রে পাঠাও তোমাদের আত্মার জন্য, তা আল্লাহর কাছে পাবে।”(সূরা…
অর্থনৈতিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সংশ্লিষ্ট সংস্থার জরুরি তদন্ত দাবি ডেইলি ক্রাইসিস বিডিতারিখ: ৯ অক্টোবর ২০২৫ | স্টাফ রিপোর্টার বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আমিনুল হক সম্প্রতি তার পরিবারের কয়েকজন সদস্যকে নীরবে বিদেশে পাঠিয়েছেন। এছাড়া তিনি নিজেও অতি শিগগির দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে। এই তথ্য প্রকাশের পর থেকেই প্রশাসনের বিভিন্ন মহলে তীব্র আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, আমিনুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে থাকা অর্থনৈতিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে তার বিদেশে পালানোর সম্ভাবনা একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত…
Daily Crisis BD 09 october 2025 বিস্তারিত সংবাদ:বাংলাদেশ সেনাপ্রধানের সাম্প্রতিক কিছু বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর বর্তমান প্রধানের বিভিন্ন রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে “অসাংবিধানিক ও দায়িত্বজ্ঞানহীন” বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ফেরদৌস আজিজ লেখেন, “বাংলাদেশ সেনাপ্রধান কেন এখানে-ওখানে কথা বলবেন? এটা স্পষ্ট অবাধ্যতা। তার কি চেয়ারে থাকা উচিত?” এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ফেরদৌস আজিজ আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় পদে থেকে যেকোনো ব্যক্তি যখন নিরপেক্ষতা হারান বা রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, তখন তা শুধু প্রতিষ্ঠান নয় পুরো…
বিপ্লব রক্ষায় ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ১০ অক্টোবর প্রতিবাদ সম্মেলনের ডাক দিল মঞ্চ ২৪ জুলাই বিপ্লব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানিয়ে ১০ অক্টোবর প্রতিবাদ সম্মেলনের ডাক দিয়েছে মঞ্চ ২৪। আজ এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় আধিপত্যের কবর রচনা করে আজাদীর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। দিল্লির আধিপত্য এই জমিন আর সহ্য করবে না। অপরাধ করলে কোনো উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না। সেফ এক্সিটের চিন্তা করে লাভ নাই—জনগণ নিজ হাতে জবাব নেবে। মঞ্চ ২৪ জানায়, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে স্বাধীনচেতা জাতিসত্তার পুনর্জাগরণের প্রতীক। সেই বিপ্লবের অর্জনকে বিনষ্ট করতে…
সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদেরকে অতিসত্বর গ্রেফতার করে বিচারের আওয়তায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই–আগস্টের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষত তরুণ অফিসার ও সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশগঠন, সংস্কার ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথচলায় সংস্কার ও ন্যায়বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা…
ময়মনসিংহে ধর্ম অবমাননা এবং সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার হওয়া শামীম আশরাফকে (৩৮) কোতোয়ালি মডেল থানা হাজত থেকে আদালতে নেওয়ার পথে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হলে দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে জানান, অভ্যন্তরীণ কারণে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন এবং…
রিপোর্ট: dailycrisisbd ঢাকা, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫:বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে দেশে-বিদেশে নতুন এক উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে সরকার-বিরোধী মানুষদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সূত্র ধরে এবার নজরে এসেছে সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) আওয়ামী শাসনামলের সরকারবিরোধী আন্দোলন দমন, হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআইয়ের (DGFI) সাবেক পাঁচ ডিরেক্টরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। জানা গেছে, এসব অভিযোগে জেনারেল পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদেরও জড়িত করা হয়েছে, যা সামরিক বাহিনীর ভেতরে গভীর অস্থিরতা সৃষ্টি করেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আজ…
সংকটাপন্ন পাঁচ ব্যাংক একীভূত করে রাষ্ট্রীয় মালিকানায় নতুন শরিয়াভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন
সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক রেজল্যুশনের মাধ্যমে নতুন একটি ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন। ব্যাংকিং খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সামগ্রিক আর্থিক শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংকিং সেক্টর সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে তফসিলি ব্যাংকসমূহের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণের নিমিত্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুটি পরামর্শক প্রতিষ্ঠান – KPMG (Sri Lanka) এবং EY (Sri Lanka) নিয়োগের মাধ্যমে সংকটাপন্ন ছয়টি তফসিলি ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংক লিঃ) সম্পদের গুণগত মান (Asset Quality Review) যাচাই করা হয়। উক্ত Asset Quality Review…
আওয়ামী লীগের ১৬ দীর্ঘ ১৬ বছরের শাসনামলে বিরোধী দল ও মতের লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের দুই অভিযোগের একটিতে শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন— শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000