Author: DailyCrisisBD
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার (১৩ অক্টোবর) জানানো হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এর ক্ষমতাবলে এবং The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি…
ফার্মাসিস্ট রেজাউল কর্তৃক সুবর্ণচরে খতনা করাতে গিয়ে ভুল চিকিৎসায় শিশুর পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্ত! নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে সুন্নতে খতনা করাতে গিয়ে ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতে (৬) বছরের শিশু আরিয়ান হোসেন রাফাজ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। শিশুর পরিবার সূত্রে জানাযায়, গত ১লা (সেপ্টেম্বর) উপজেলার চরজব্বর থানার মোড়ে অবস্থিত রূপসী ফার্মাসিতে সুন্নতে খৎনা করাতে গিয়ে ছয় বছরের শিশু আরিয়ানের গোপনাঙ্গের অতিরিক্ত কেটে ফেলেন প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করা রেজাউল। এ বিষয়ে শিশুটির স্বজনেরা অভিযোগ করেন, অভিযুক্ত দায়িত্বে অবহেলা থেকে শিশুটির পুরষাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিকটিম শিশুর পরিবার এ প্রতিদেককে জানান, সুবর্ণচরে দীর্ঘ দিন কর্মরত ছিলো রেজাউল। সে ডাক্তার না হয়েও উপজেলার বিভিন্ন স্থানে চেম্বার…
Daily Crisis Bdপ্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫/অনলাইন ডেক্স, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুরে একই ঘটনার চারটি গুরুত্বপূর্ণ নথি—এজাহার, সুরতহাল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট ও পুলিশের চার্জশীট—এর মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য দেখা গেলেও আদালতকে বিভ্রান্ত করে আদেশ ও সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে আসামি জাকারিয়া ফকিরের পরিবারকে মানবেতর জীবনযাপনে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ফুলপুর থানার মামলা নং–১০, তারিখ ১৭/০৫/২০২৪ ইং, যেখানে বাদী হিসেবে রয়েছেন আব্দুস সালাম ফকির।জানা গেছে, আসামি জাকারিয়া ফকির,পিতা আবুল খায়ের ফকির গ্রাম পুরান নগর থানা ফুলপুর, ময়মনসিংহ, তিনি উচ্চ আদালতে মেডিকেল রিপোর্ট দাখিল করে এক বছরের জন্য জামিন লাভ করেন। কিন্তু বাদী পক্ষ পরবর্তীতে একটি তদন্তবিহীন জিডি দাখিল করে এবং সেই মেডিকেল…
Daily Crisis Bdপ্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫/অনলাইন ডেক্স, ময়মনসিংহ প্রতিনিধি এজাহার-সুরতহাল-মেডিকেল-চার্জশীটের অমিল; ফুলপুর থানা পুলিশের তদন্তে আদালত বিভ্রান্ত ময়মনসিংহের ফুলপুরে একই ঘটনায় চারটি গুরুত্বপূর্ণ নথি, এজাহার, সুরতহাল, মেডিকেল রিপোর্ট ও পুলিশের চার্জশীটের মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য ধরা পড়ার পরও আদালতকে বিভ্রান্ত করে রায় ও সিদ্ধান্ত ঘুরিয়ে আসামি জাকারিয়া ফকিরের পরিবারকে মানবেতর জীবনযাপনে ঠেলে দেয়ার অভিযোগ উঠেছে। ফুলপুর থানা মামলা নং- ১০( ৫) ২০২৪ ইং। বাদী আব্দুস সালাম ফকির। জানা যায়,আসামি জাকারিয়া উচ্চ আদালতে মেডিকেল রিপোর্ট দাখিল করে জামিন চাইলে এক বছরের জন্য জামিন মঞ্জুর করেন। কিন্তু বাদী পক্ষ পরবর্তীতে একটি তদন্তবিহীন জিডি দাখিল করে ও মেডিকেল রিপোর্ট গোপন রেখে আপিল বিভাগকে…
Daily Crisis Bd / অনলাইন ডেস্কপ্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ মেজর জেনারেল আমিনুল হকের দেশত্যাগের আশঙ্কা জনমনে প্রশ্ন, ন্যায়বিচার কি নিশ্চিত হবে? নিজস্ব প্রতিবেদক:দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল আমিনুল হক, যিনি সেনাবাহিনীর ২১তম দীর্ঘমেয়াদী কোর্সের একজন সদস্য, তাঁর দেশত্যাগের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, তিনি খুব শিগগিরই স্বাভাবিক অবসরে যাচ্ছেন এবং একই সঙ্গে বিদেশে পালিয়ে যাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। সূত্র জানায়, সম্প্রতি তার দুই সন্তানকে ইতিমধ্যে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং নিজেও বিদেশে যাওয়ার লক্ষ্যে নানামুখী তৎপরতা চালাচ্ছেন। মেজর জেনারেল আমিনুল হক হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক পানি সম্পদ…
নুরে আলম জাহাঙ্গীর, কাতার প্রতিনিধি Daily Crisis Bdপ্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২ নুরে আলম জাহাঙ্গীর, কাতার প্রতিনিধি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে, কাতার শেল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘বেদার’ শ্রমিক কল্যাণ কর্মসূচির পঞ্চম সংস্করণ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আল খোর স্পোর্টস ক্লাবে, যেখানে উত্তর কাতারের ১৫টি প্রতিষ্ঠানের এক হাজারেরও বেশি শ্রমিক অংশ নেন। এই কর্মসূচি আয়োজনে অংশ নেয় শ্রমিক সহায়তা ও বীমা তহবিল, বারওয়া রিয়েল এস্টেট গ্রুপ, ওয়াসিফ ও আল খোর স্পোর্টস ক্লাব। ‘বেদার’ আরবি শব্দ। এর অর্থ জাগ্রত বা সতর্ক হওয়া। মূলত সচেতনতা অর্থে এটি বহুল ব্যবহৃত। ‘বেদার’ উদ্যোগের মূল লক্ষ্য হলো শ্রমিকদের মধ্যে নিরাপত্তা, স্বাস্থ্য, কাতারি সংস্কৃতি…
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বোনের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার ৯ অক্টোবর একই হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যু হয়। এর আগে, ১ অক্টোর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ বিস্ফোরণ হয়। এতে দুই শিশুসহ একই পরিবারের ৪জন আহত হয়। নিহত দুই শিশুর বাবা কুমোদ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল ১ অক্টোবর রাত ৮টার দিকে পরিবারের সবাই দুর্গাপূজার অনুষ্ঠানে…
ভারতের বিহারে প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন এক ব্যক্তি। তাতে আপত্তি করেন তার দ্বিতীয় স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ওই স্ত্রীকে হত্যা করেন তিনি।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে সুনিতা কল করে তার ভাইকে জানান বিকাশ তার ওপর পেট্রোল ঢেলে তাকে বাড়ির আঙিনায় আটকে রেখেছেন। এরপর বিকাশ রান্নার গ্যাসের স্টোভের বাল্ব চালু করে তাতে ম্যাচের কাঠি ছুড়ে মারেন জানিয়ে সুনিতার ভাই বলেন, ফোনে পরিবারকে সুনিতা জানান, তিনি আর বাঁচবেন না। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি সুনিতার বাবার বাড়ির লোকজন তার শ্বশুরবাড়িতে পৌঁছানোর সময় গৃহবধূর মরদেহ দাহ…
বরিশালের বাকেরগঞ্জে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার তদবিরে পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি জামাল হোসেন বিপ্লবকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সুত্রে জানায়, বাকেরগঞ্জ পৌরসভার সদ্য অব্যাহতিপ্রাপ্ত ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন বিপ্লব দলের একজন নিবেদিত প্রাণ। তিনি বিগত ১৬-১৭ বছর যাবত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে একাধিক মামলার শিকার হয়ে কারাবরণ করেন। এমনকি তার ছোট কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত জুঁথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী এক দফার আন্দোলনে বাকেরগঞ্জ…
গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান। দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী। ফলে গুম এবং খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে। ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচারপ্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000