Author: DailyCrisisBD

নোয়াখালী প্রতিনিধিঃ সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে যোবায়ের মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ভিতরণ করেছে ‘আলোর প্রদীপ’ নামে বেসরকারী একটি সামাজিক সংগঠন।‎গতকাল (১৩ অক্টোবর) সোমবার দুপুরবেলা বিদ্যালয়ের হলরুমে ‎শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্রনাথের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোর প্রদীপ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী দিদারুল আলম জাহাঙ্গীর বলেন , কিছু সংক্ষক…

Read More

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে নিহতদের নাম পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় জাতীয় বার্নে দগ্ধ দুইজন এসেছে। দগ্ধরা হলেন মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)। মঙ্গলবার দুপুরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান , রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় আমাদের এখানে দুইজন এসেছে। সুরুজের ২ শতাংশ দগ্ধ হয়েছে ও মামুনের ইনহালেশন ইনজুরি রয়েছে তাদের…

Read More

পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেয়া রাসেল খান (৩৫) নামের এক যুবকের লাশ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে তার স্বজনরা লাশ উদ্ধার করে।নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি দর্জির দোকান ছিল। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে…

Read More

৮ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে আসামি আনিছ আহম্মেদ নীলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। এর মধ্যে ধর্ষণের দায়ে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আর অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) রায়ের তথ্য নিশ্চিত করে জানান, আসামি পলাতক থাকায় তার স্বেচ্ছায় আত্মসমর্পণ বা পুলিশ গ্রেপ্তারের পর তার সাজা কার্যকর করা…

Read More

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত এক বিএনপি’র নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণের ফলে ওই তরুণী প্রায় ৬ মাসের অন্তসত্ত্বা হয়ে পড়ে।সোমবার রাত ৮টার দিকে র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান। ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ইসমাইল হোসেনকে গত শুক্রবার জেলা বিএনপি দল থেকে বহিষ্কার করে। এর পর থেকে ইসমাইল পলাতক ছিলেন।কোম্পানী কমান্ডার কাউছার বাঁধন বলেন, এ ঘটনায়…

Read More

নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও জোট গঠনের আলোচনায় তীব্রতা এসেছে। বিএনপি দীর্ঘদিন ধরে ‘জাতীয় সরকার’ গঠনের যে প্রতিশ্রুতি দিয়ে আসছে, তার বাস্তবায়নে আসন্ন নির্বাচনে কমপক্ষে ৫০টি আসন ছাড় দিতে প্রস্তুত বলেও আভাস মিলেছে। এই প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সঙ্গে সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে আলোচনা চলছে বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন, যেখানে এনসিপিকে ইতিবাচকভাবে তুলে ধরার পর, অনেকেই একে এনসিপির সঙ্গে সম্ভাব্য জোটের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে এনসিপি এখনো স্পষ্ট কোনো অবস্থান নেয়নি। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি বা জামায়াতের সঙ্গে…

Read More

প্রতিবেদন: স্টাফ রিপোর্টার | ঢাকা | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ 🔹 গোপন সমঝোতার রাজনীতি নিয়ে নতুন বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে ফের তীব্র আলোচনার জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকর অভিযোগ — সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি শীর্ষ নেতাদের সঙ্গেও দীর্ঘদিন ধরে গোপন সম্পর্ক রক্ষা করতেন এবং বিরোধী দলটির নীতিনির্ধারণেও প্রভাব বিস্তার করতেন বলে দাবি উঠেছে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এভাবেই তিনি পুরো রাজনৈতিক মাঠটিকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। 🔹 ‘বিরোধী দল নিয়ন্ত্রিত ছিল’ — দাবি একাধিক সূত্রের সরকারের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, “বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা ছিলেন যারা শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। এর মাধ্যমে হাসিনা বিএনপির সিদ্ধান্তগুলো আগেভাগে…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বব্যাপী ক্ষুধা ও অভাবের মূল কারণ সম্পদের অভাব নয়, বরং এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার ফল।তিনি ক্ষুধা দূরীকরণের চেয়ে অস্ত্রখাতে বিশ্বের বিপুল পরিমাণ ব্যয়কে ‘নৈতিক ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে ভাষণে ড. ইউনূস এই মন্তব্য করেন।নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি উৎপাদনের ব্যর্থতা নয় এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা, এটি এক নৈতিক ব্যর্থতা। অধ্যাপক ইউনূস বিশ্বের সামরিক ব্যয়ের সঙ্গে ক্ষুধার্ত মানুষের জন্য প্রয়োজনীয় তহবিলের তুলনা টেনে আরও কঠোর…

Read More

আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। তিনি আরো বলেন, এরপর ট্রাইব্যুনাল ঠিক করবেন আসামিদের সাবজেল না অন্য কোন কারাগারে পাঠাবেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাবজেল করে প্রজ্ঞাপন জারির তাৎক্ষণিক প্রতিক্রিয়ার চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।তাজুল ইসলাম আরও বলেন, যেকোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে। তবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আসামিকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা…

Read More

ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিরা ভয়াবহ অবস্থায় থাকবে, কেননা কারাগারে ফিলিস্তিনিদের ওপর সবচেয়ে নির্মম ও সহিংস নির্যাতন চালানো হয়েছে। শিক্ষাবিদ বাসিল ফাররাজ এ কথা বলেন। বীরজেইত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাররাজ আল জাজিরাকে বলেন, “আমরা জানি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে, যখন ইসরায়েলি কারাগারগুলিতে পদ্ধতিগতভাবে নির্যাতন ও সহিংসতা চালানো হয়েছে, তখন থেকে এসব বন্দিরা এক ভয়ংকর অভিযানের শিকার হয়েছে।” তিনি বলেন, “তাদের নির্মমভাবে প্রহার করা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে এবং মর্যাদাহানি করা হয়েছে। আমরা যৌন সহিংসতার ঘটনাও প্রত্যক্ষ করেছি এবং শুনেছি।” ফাররাজ আরও বলেন, “ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অবস্থা অপরিবর্তিত থাকবে এবং যেসব বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে, তার মানে এই…

Read More