গাম্বিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি লিয়ান স্টার আমেরিকার আরোপিত নৌ-অবরোধ ভেঙে ইরানি বন্দরের দিকে পৌঁছানোর চেষ্টা করছিল কিন্তু সেই সময় মার্কিন সামরিক বাহিনী একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে তার মেশিন রুমে হামলা করে ফলে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং এটি ওমান উপসাগরে ভাসমান অবস্থায় আটকা পড়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, জাহাজটি আর ইরানের দিকে অগ্রসর হতে পারেনি এবং এর যাত্রা কার্যত বন্ধ হয়ে গেছে।
আন্তর্জাতিক জলসীমা দিয়ে ওমান উপসাগরে অবস্থিত একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড জাহাজটিকে ট্র্যাক করে। মার্কিন বাহিনী জাহাজটিকে ২০টিরও বেশি সতর্কবার্তা দেয় এবং অবরোধ লঙ্ঘনের কথা জানায়, কিন্তু জাহাজটি তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ কঠোরভাবে কার্যকর করতে তারা এ পর্যন্ত ৫টি বাণিজ্যিক জাহাজকে এভাবে নিষ্ক্রিয় করেছে এবং ১১৬টি জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে।