চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) ঐতিহাসিক ৫-০ গোলের জয়ের পর ফ্রান্সের প্যারিসজুড়ে ব্যাপক দাঙ্গা ও বিশৃঙ্খলা শুরু হয়েছিল।
ঐতিহাসিক এই জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে সমর্থকেরা উগ্র রূপ ধারণ করলে এই সহিংসতার সূত্রপাত ঘটে।
দাঙ্গার কারণে ফ্রান্সজুড়ে ২ জন প্রাণ হারান এবং সংঘর্ষে ১৯০ জনেরও বেশি মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করে।
বিস্তারিত ভিডিও আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন।