Author: DailyCrisisBD

মাহির কাইয়ুম ঢাবি | প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মল চত্বর এখন শিক্ষার্থী ও পথচারীদের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি কুকুরের মৃত্যু এবং অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানোর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে সূর্যসেন হলসংলগ্ন মল চত্বরে জমে থাকা বৃষ্টির পানিতে নেমে একটি কুকুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পানিতে নামার সঙ্গে সঙ্গে প্রাণীটির শরীর কাঁপতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি নিস্তেজ হয়ে পড়ে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাফিল আলম বলেন, তার চোখের সামনে কুকুরটি বৈদ্যুতিক…

Read More

ওয়াসিম সিদ্দিকী প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ মানব পাচার মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী-কে ফের ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তে ১/১১ সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ড, মানব পাচার, অর্থ আত্মসাৎ এবং রাজনৈতিক সমঝোতা নিয়ে নানা তথ্য উঠে এসেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গতকাল রোববার এ আদেশ দেন। এর আগে প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ১/১১ সরকারের সময়কার কিছু…

Read More

চট্টগ্রাম ব্যুরো, ২৯ মার্চ ২০২৬ চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট নিরলসভাবে কাজ করছে। রোববার (২৯ মার্চ) দুপুরে হিমাগারটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো গুদামজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ স্টেশন থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ…

Read More

প্রকাশ, ২৯ মার্চ ২০২৬ সরকার দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব আমিনুল ইসলাম প্রজ্ঞাপনে সই করেছেন। নতুন নিয়োগপ্রাপ্ত ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটদের তালিকা নিম্নরূপ: প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Read More

মুহাম্মদ নূরুল ইসলাম, ২৯ মার্চ ২০২৬ মরক্কোর কথাসাহিত্যিক লতিফা লাবসিরের কিশোর উপন্যাস ‘তিফু সাবিবা’ পাঠক ও সমালোচকের প্রশংসা কুড়াচ্ছে। বইটিতে অটিজম আক্রান্ত কিশোর রাজির গল্পের মাধ্যমে ভিন্নতা ও মানবিকতার বার্তা ফুটে উঠেছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রাজি, একজন অটিস্টিক কিশোর, যার দৃষ্টিকোণটি পাঠকের সামনে আসে ছোট বোন হিবা-এর কণ্ঠে। হিবা রাজির ভিন্ন জগতকে ধৈর্য, ভালোবাসা ও বোঝাপড়ার আলোকে তুলে ধরেছে। লেখিকার সৃজনশীলতা এখানেই স্পষ্ট—অটিজমকে চিকিৎসাবিদ্যা বা কঠোর তথ্যের আলোকে নয়, বরং পারিবারিক বাস্তবতার মধ্য দিয়ে হৃদয়স্পর্শীভাবে উপস্থাপন করা হয়েছে। চরিত্র ও প্রতীকিক অর্থে উপন্যাস সমৃদ্ধ। রাজি (প্রত্যাশী), হিবা (দান), রাদিয়া (সন্তুষ্টি), আমাল (আশা)—প্রতিটি চরিত্র গল্পের মানবিক গভীরতা প্রকাশ করে। বিশেষ প্রতীক…

Read More

প্রকাশ, ২৯ মার্চ ২০২৬ লেবাননে ইসরাইলের হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এই হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত গুপ্তহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। আরাগচি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বলেন, এই হত্যাকাণ্ড ‘শুধু এই অঞ্চল ও বিশ্বের গণমাধ্যমের জন্য একটি গভীর ক্ষতি নয়, বরং বিশ্ব বিবেকের জন্যও একটি গুরুতর সতর্কবার্তা’। তিনি আরও বলেন, ‘এই কাজটি, যা স্পষ্টতই একটি পরিকল্পিত গুপ্তহত্যা এবং এর উদ্দেশ্য শুধুমাত্র ব্যক্তিবিশেষকে নির্মূল করার চেয়ে বেশি কিছু। এটি সত্যকে ভয় দেখানো এবং যারা সত্য কথা বলে তাদের কণ্ঠরোধ করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা।’ পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, গণমাধ্যম পেশাজীবীদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইসরাইলের দীর্ঘ…

Read More

প্রকাশ, ২৯ মার্চ ২০২৬ আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য পরীক্ষা কক্ষে ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা বসানো হবে। কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের ১১ দফা বিশেষ নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সরকার নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা বাধ্য থাকবেন। ১১ দফা নির্দেশনা সংক্ষেপে:১. প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন।২. অচল/অকেজো সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বে সচল করা।৩. ভিডিও…

Read More

প্রকাশ, ২৯ মার্চ ২০২৬ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তা নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে আজ নিজের প্রথম কর্মদিবসে কার্যালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এদিন বেলা ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন নতুন অ্যাটর্নি জেনারেল। এ সময় সিনিয়র আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম…

Read More

প্রকাশ, ২৯ মার্চ ২০২৬ কেনিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা ভারি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পুলিশ পরিষেবা এই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স জানায়, ৬ মার্চ থেকে শুরু হওয়া আকস্মিক বন্যায় পূর্ব আফ্রিকার এই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির তোড়ে বহু গাড়ি ভেসে গেছে, বিমান ভ্রমণ বিঘ্নিত হয়েছে এবং বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে দেশজুড়ে ২৭০০-এর বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। যদিও কিছু এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কমেছে, নিষ্কাশন ব্যবস্থা উপচে যাওয়ায় এবং জলাবদ্ধতার কারণে বন্যার ঝুঁকি এখনও রয়ে গেছে বলে সতর্ক করেছে পুলিশ। ৬ ও ৭ মার্চ রাজধানী নাইরোবিতে রাতভর প্রবল বৃষ্টিপাতে…

Read More

প্রকাশ, ২৯ মার্চ ২০২৬ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ এবং নতুন সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট এবং হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোববার দুপুরে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার চারটি রাজশাহীতে পাঠানো হবে। এছাড়া হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। মন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজে…

Read More