Author: DailyCrisisBD
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬:আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুরুতেই রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে সৌদি সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। মন্ত্রী প্রবাসীদের কল্যাণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘প্রবাসী কার্ড’ এর মাধ্যমে আসন্ন দিনগুলোতে প্রবাসীদের জন্য বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বৈঠকে…
এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন সংগ্রামী। কলকাতা ও পূর্ববঙ্গের জমিদারদের শোষণের জাঁতাকল থেকে এ অঞ্চলের কৃষকদের মুক্তির লক্ষ্যে তিনি জমিদারি প্রথা বিলুপ্ত করেছেন। বিনিময়ে অর্জন করেছেন এ মাটির মানুষের অকৃত্রিম ভালোবাসা। পিছিয়ে পড়া বাঙালি মুসলমান সমাজে শিক্ষার বিস্তারে অনবদ্য অবদান ছিল তাঁর। কলকাতার তৎকালীন সিভিল সোসাইটির তীব্র বাধার মুখেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। পূর্ব বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব ও পশ্চিমে একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নও দেখেছিলেন তিনি। এই অসীম সাহসী নেতার কাছ থেকেই আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করার প্রেরণা পেয়েছি। তিনি এ জাতিকে বহু…
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ বাংলাদেশকে অকুন্ঠ সমর্থন দেয়। তিনি বলেন, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসিকে অনুসরণ করে। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করেন। স্পীকার বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও বাস্তবায়নে বর্তমান সরকার দায়বদ্ধ। তিনি বলেন, তৃণমূলের জনগণ ও প্রান্তিক কৃষকের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয় এবং…
আজ (সোমবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ১৩ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সংসদ ভবনস্থ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ১৯৩৭ সালের রেকর্ডপত্র এবং পাকিস্তান আমলের নানা দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক গবেষণা কাজে এখানে আসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব…
আজ (২৭ এপ্রিল, সোমবার) ঢাকার মোহাম্মদপুরস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের হাইকমিশনার জনাব জলিল রহিমি জাহানাবাদির সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জনাব আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা Ataullah Ameen এবং ব্যক্তিগত পররাষ্ট্র বিষয়ক সচিব Farid Khan। সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা-ইসরাইল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছি। আমি ইরানে পরিচালিত সাম্প্রতিক ইসরাইল-আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে কুফরি শক্তির আক্রমণ হিসেবে উল্লেখ করেছি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি…
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি ঐচ্ছিক যুদ্ধ শুরু করেছেন, যার জন্য আমাদের করের টাকায় শত শত বিলিয়ন ডলার খরচ হচ্ছে এবং আমাদের সামরিক বাহিনী ঝুঁকির মধ্যে পড়ছে। আমেরিকান জনগণ এই যুদ্ধ চায় না। তারা যেখানে বোমার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, সেখানে মানুষের মৌলিক চাহিদা মেটাতে সাহায্য করার জন্য তাদের কাছে কোনো টাকা নেই।
পশু জবাই ও মাংস বিক্রিতে নির্ধারিত ফি বাধ্যতামূলক; অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা ঢাকা প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাজধানীর মাংস ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত ফি আদায় বাধ্যতামূলক করা হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। মূল প্রতিবেদন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর মাংস ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সংস্থাটির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশু জবাই ও মাংস বিক্রির ক্ষেত্রে নির্ধারিত ফি আদায় বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ এবং ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ…
দাওকান্দি কলেজে হামলা, শিক্ষক-শিক্ষিকাদের মারধর ও ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি রাজশাহী প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলা, চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে দলটি। মূল প্রতিবেদন রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে জুতাপেটা, অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর এবং ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন, ২৩…
সারা দেশে একযোগে ৪ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে ২০২৫–২৬ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার একযোগে সারা দেশে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিচ্ছেন চার লাখের বেশি শিক্ষার্থী। মূল প্রতিবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারা দেশে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, এ বছর মোট ৪ লাখ ৫২…
বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে গবেষণা জোরদার ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান বিশেষজ্ঞদের ঢাকা প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ দেশে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় গবেষণা বৃদ্ধি, নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নিরাপদ অবকাঠামো গড়তে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মূল প্রতিবেদন দেশে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, গবেষণা জোরদার এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) কঠোরভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত “ভূমিকম্প: পরিপ্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক সেমিনারে এ মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000