স্পোর্টস রিপোর্টার, ০২ এপ্রিল ২০২৬
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর বিসিবি থেকে পদত্যাগ করেছেন আরও এক পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন প্রাপ্ত ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক আজ বৃহস্পতিবার সকালে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দৈনিক আমার দেশকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের পদত্যাগের আগে ক্লাব কোটায় বিসিবি পরিচালক নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন।
তবে এখন পর্যন্ত জানা যায়নি, পদত্যাগের সঙ্গে আরও কোনো পরিচালক যুক্ত হয়েছেন কি না। এছাড়া পদত্যাগের পর আমজাদ হোসেনের বিসিবিতে কাজ চালাতে না পারার অভিযোগের ইঙ্গিতও পাওয়া গেছে।