আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি এক বিবৃতিতে ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
গত ৩১ আগস্ট মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) এবং কোচ লিওনেল স্কালোনি ঘরের মাঠে সমর্থকদের সামনে বিদায় নেওয়ার সুযোগ করে দিতে তাকে এই ম্যাচের স্কোয়াডে রেখেছেন। এটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ
আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। লিওনেল স্কালোনির প্রাথমিক তালিকায় মেসিকে রাখা হয়েছে ‘আলবিসেলেস্তে’দের আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য—যা জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ উপস্থিতি হতে যাচ্ছে।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটিই ‘আলবিসেলেস্তে’ সমর্থকদের কাছ থেকে মেসির বিদায় জানানোর উপলক্ষ হয়ে থাকবে।