বুধবার সকালে ইয়েমেনের সেনাবাহিনী দেশটির মারিব প্রদেশের আকাশে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক বিবৃতিতে দাবি করেন যে, ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় একটি দেশীয় তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা সৌদি বিমানবাহিনীর ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।