ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ নিশ্চিত করেছেন যে, দুই দেশের মধ্যে খসড়া চুক্তি নিয়ে আলোচনা চললেও তা চূড়ান্ত রূপ পায়নি।
ইরান বলেছে ১ মাসের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে এবং বিদেশে অবরুদ্ধ থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের তহবিল অবমুক্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে ইরান ও তার আশপাশ থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানো হবে এবং নৌ-অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করা হবে।