১। ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালির নৌযান চলাচল ও রুট নিয়ন্ত্রণ করতে চায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা এবং এটি কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকবে না।
২। যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করে এবং পরমাণু অস্ত্র তৈরি না করার শতভাগ নিশ্চয়তা দেয়। অপরদিকে ইরান জানিয়েছে, বর্তমান আলোচনা শুধুমাত্র যুদ্ধ বন্ধের ওপর কেন্দ্রবিন্দু এবং এর সাথে পরমাণু কর্মসূচির সম্পর্ক নেই।
প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তাঁর উপদেষ্টাদের সাথে বৈঠক করছেন এবং জানিয়েছেন যে তিনি মার্কিন জনগণের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো “খারাপ চুক্তি” করবেন না।