আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলামোটর থেকে জাতীয় সংসদ ভবন অভিমুখে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে জাতীয় সংসদের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
সমাবেশে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সকল দলের অংশগ্রহণে ঐকমত্যের ভিত্তিতে গঠিত গুম কমিশন ও গুমের বিরুদ্ধে নেওয়া উদ্যোগ নিয়ে বিএনপি সরকার এখন নানা ধরনের অজুহাত দিচ্ছে। আইনের কোনো নির্দিষ্ট ত্রুটির কথা উল্লেখ না করে তারা গুম অধ্যাদেশ বাতিল করেছে এবং এর পরিবর্তে আরও ভালো আইন প্রণয়নের কথা বলেছে। কিন্তু বাস্তবে সরকার যে নতুন আইন করতে যাচ্ছে, তা গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের জন্য ন্যায়বিচারের পথ আরও কঠিন করে তুলবে।
তিনি বলেন, “বিএনপি সরকারের প্রস্তাবিত দুর্বল আইনের কারণে গুমের ভিকটিম বা তাদের স্বজনরা আইন ও আদালতের আশ্রয় নেওয়ার পরিবর্তে উল্টো হয়রানি ও শাস্তির ভয়ে চুপ থাকতে বাধ্য হতে পারেন। গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার পরিবর্তে ভুক্তভোগীদের কণ্ঠরোধের কোনো আইন আমরা মেনে নেব না।”
প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারও একইভাবে আইন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছিল। সেই ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। অথচ আজ বিএনপির নেতৃত্বাধীন সরকারই গুম অধ্যাদেশ বাতিল করে গুমের সঙ্গে জড়িতদের দায়মুক্তির পথ তৈরি করছে—এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
তিনি আরও বলেন, “গুমের সংস্কৃতির স্থায়ী অবসান এবং প্রতিটি গুমের ঘটনায় সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। গুমের অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগ ও বিচার প্রক্রিয়াকে সহজ করতে হবে।”
তিনি গুম অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শক্তিশালী ও ভুক্তভোগীবান্ধব আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পদযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাসার, সহদপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রাশেদুল ইসলাম এবং শ্রমিক নেতা রাশেদ খান এবং ১১ দলীয় ঐক্যজোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ।
গুম অধ্যাদেশ বাতিল করে বিএনপির সরকার জনবিরোধী দুর্বল আইন তৈরি করছে: ডা. ওহাব মিনার
Previous Articleগুমকারীদের দিয়ে গুমের তদন্ত হতে পারে না: এবি পার্টি
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000