ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের সাথে চলমান চূড়ান্ত আলোচনা সফল হোক বা না হোক, উভয় পরিস্থিতিই আমেরিকার পক্ষে যাবে।
তিনি বলেন, যদি আমরা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাই, তাহলে তো দারুণ। আর যদি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে নাও পারি, তাহলেও তাদের পারমাণবিক কর্মসূচি ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে এবং দেশ হিসেবে তারা আগের চেয়ে অনেক দুর্বল। তাই আমার দৃষ্টিভঙ্গি হলো ‘পরিস্থিতি যাই হোক, জয় আমেরিকারই হবে।’
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সাথে একটি অস্থায়ী সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে, যা চূড়ান্ত চুক্তির জন্য একটি ৬০ দিনের পথ নকশা তৈরি করেছে। এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে বিল মেহারের প্রশ্নের জবাবেই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এমন আত্মবিশ্বাসী মন্তব্য করেন।