পবিত্র হজ ২০২৭ (১৪৪৮ হিজরি) উপলক্ষ্যে বাংলাদেশি হজযাত্রীদের মক্কা, মদিনা এবং বিশেষ করে মিনা ও আরাফাতের দিনগুলোতে সার্বক্ষণিক উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবের আবির মেডিকেল গ্রুপের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সৌদি আরবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি এবং আবির মেডিকেল গ্রুপের প্রতিনিধিবৃন্দ। এসময় মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ কাউন্সেলর (হজ) ও কনসাল (হজ) উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি, গুরুতর অসুস্থ হজযাত্রীদের গমনাগমনে বিশেষ অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দলের সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ সরকারের হজ চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা সহায়তা আরও সুসংহত করতে ভূমিকা রাখবে।