সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ রিয়াদে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। আনুষ্ঠানিক এই সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাশার আল-আসাদের পতনের পর থেকে সৌদি আরব সিরিয়ার অন্যতম প্রধান আঞ্চলিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। সিরিয়ার অবকাঠামো পুনর্গঠন, বিমান চলাচল এবং টেলিযোগাযোগ খাতে সৌদি আরবের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে আলোচনা গুরুত্ব পায়।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুই নেতাই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।