সৌদি বাদশাহ, ইয়াসির আরাফাত, বুশ, ম্যান্ডেলা, মাহাথির ও ক্লিনটনদের সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে স্মৃতিচারণ
ঢাকা | প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশীয় রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছিলেন এক সম্মানিত ও প্রভাবশালী নেত্রী। সৌদি বাদশাহ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা তাকে তৃতীয় বিশ্বের এক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রনায়ক হিসেবে মূল্যায়ন করেছেন।
সৌদি বাদশাহর চোখে খালেদা জিয়া
সৌদি আরবের বাদশাহ ও ক্রাউন প্রিন্সরা খালেদা জিয়াকে একজন গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ও বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বিবেচনা করতেন। ২০০৩ সালে সৌদি সফরে গেলে তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ তাকে রাজকীয় অতিথির মর্যাদা দেন। বিভিন্ন সময়ে ওমরাহ ও চিকিৎসার জন্য সৌদি সফরে তিনি রাজকীয় আতিথেয়তা লাভ করেন।
ইয়াসির আরাফাত ও সুহার্তোর বিরল সম্মান
১৯৯২ সালে জাকার্তায় জোটনিরপেক্ষ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো বিশ্বনেতাদের ভিড় উপেক্ষা করে খালেদা জিয়ার বিমানকে অগ্রাধিকার দিয়ে অবতরণের নির্দেশ দেন। একই সম্মেলনে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত সামরিক কায়দায় পিস্তল উঁচিয়ে তাকে সম্মান জানান।
হোয়াইট হাউসে ঐতিহাসিক বৈঠক
১৯৯২ সালের ১৯ মার্চ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেন খালেদা জিয়া। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ঘূর্ণিঝড় পরবর্তী মানবিক সহায়তায় তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বুশ।
ম্যান্ডেলা, মাহাথির ও মনমোহন সিং
দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ তাকে মুসলিম বিশ্বের প্রভাবশালী নেত্রী হিসেবে উল্লেখ করেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার একাধিক বৈঠক হয় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে।
নারী শিক্ষা ও বৈশ্বিক স্বীকৃতি
খালেদা জিয়ার নারী শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচি বিশ্বব্যাপী ‘গ্লোবাল মডেল’ হিসেবে স্বীকৃতি পায়। হিলারি ক্লিনটন, বেনজির ভুট্টোসহ বিশ্বনেত্রীরা এই উদ্যোগের প্রশংসা করেন।
খালেদা জিয়া দুইবার সার্ক চেয়ারপারসন নির্বাচিত হন এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশকে মর্যাদার আসনে পৌঁছে দেন। তার নেতৃত্বে সার্কে আফগানিস্তান অন্তর্ভুক্তি ও দারিদ্র্যবিমোচন তহবিল গঠিত হয়।