জনগণ কেন এদের ভোট দিবে না, সেটা তারা বারবারই প্রমাণ করতেছে। আজ মিরপুরে জামাতের মহিলা সদস্যরা প্রচারণা করতে গেলে তাদের উপর আক্রমণ করে যুবদল ও বিএনপির কিছু কর্মী। অপরাধ হলো, কেন তারা বিএনপি নেতার বাড়িতে প্রচারণা করতে গিয়েছে!
এর কিছু সময় পর শিবিরের কিছু কর্মী মসজিদে মাগরিব নামাজের পর আলোচনা চলাকালে ছাত্রদল ও যুবদল মসজিদের ভেতরেই তাদের উপর হামলা করে, এতে কয়েকজন মারাত্বক আহত হয়। এসব ঘটনা জানার পর শিবিরের ঢাকা মহানগর সভাপতি সেখানে গেলে তার উপরও হামলা করে বিএনপির সন্ত্রাসীরা, এমনকি তার মোবাইলটাও চুরি করে নিয়ে যায়!
এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা যাদের অবরুদ্ধ করে রেখেছিলো, তাদেরকে উদ্ধার করা হয়েছে।
এগুলাই কি তাহলে তারেক রহমানের মাস্টার প্ল্যান?
এলাকার মানুষ বিক্ষুব্ধ। ভোট ডাকাত ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে শিক্ষা না নিয়ে বিএনপি যেভাবে একই স্টাইলে সন্ত্রাসের রাজনীতি করতে চাচ্ছে, সেটা তাদের জন্য বুমেরাং হবে।
আমীরে জামায়াতের ঢাকা ১৫ আসনে জামাতের মহিলা কর্মীদের উপর বিএনপির এই হামলা খুব খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপি কি তাদের ডুবে যাওয়া টের পাচ্ছে না??
~ মুনতাসির মাহমুদ
সংসদ সদস্য প্রার্থী, ঢাকা ১২।