ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার):
গতকাল মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে পলাতক সন্ত্রাসী মাইনুদ্দিন ইসলাম শুভ (৩৩) এর বাড়ি থেকে ২টি গ্রেনেড, ১১ টি ককটেল, ১২৫ গ্রাম গান পাউডার, ৯ কেজি ককটেল তৈরির কেমিক্যাল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে মুক্তা আক্তার (২৫), নাজমা আক্তার (৪০), কাকলি আক্তার (৩১) নামক তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, পৃথক একটি যৌথ অভিযানে রূপগঞ্জের গোলকান্দাইল এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১টি ডামি পিস্তল এবং ১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোঃ কাউসার (২৭) ও রবিদাস (৩৮) কে গ্রেফতার করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যেকোন আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।