১৯ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-এর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ তুষারধসে অন্তত আটজন স্কিয়ারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন, যিনি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়ার লেক তাহো এলাকার ব্যাককান্ট্রিতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল মাঠের সমান আয়তনের তুষারধসটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাসল পিক এলাকায় আঘাত হানে।
প্রথমদিকে ১৫ জন স্কিয়ারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে উদ্ধারকারীরা ছয়জনকে জীবিত উদ্ধার করেন। তুষারধসের পরপরই লেক তাহোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাসল পিক এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।
এ ঘটনায় সকাল সাড়ে ১১টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে অভিযান শুরু করে নেভাডা কাউন্টি শেরিফ দপ্তর।
শেরিফ দপ্তরের মুখপাত্র অ্যাশলি কোয়াড্রোস জানান, শেরিফ দপ্তর, তাদের অনুসন্ধান ও উদ্ধার দল এবং ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ যৌথভাবে দুর্গত এলাকায় তল্লাশি চালায়। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।